সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমআন্তর্জাতিকমুসলিম বিশ্বকে পাশে থাকার আহ্বান জানালেন ইরানের নিরাপত্তাপ্রধান লারিজানি

মুসলিম বিশ্বকে পাশে থাকার আহ্বান জানালেন ইরানের নিরাপত্তাপ্রধান লারিজানি

icon
দর্পণ টিভি লন্ডন
মুসলিম বিশ্বকে পাশে থাকার আহ্বান জানালেন ইরানের নিরাপত্তাপ্রধান লারিজানি

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে মুসলিম দেশগুলোর প্রতি ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থার প্রধান আলি লারিজানি। তিনি একটি খোলা চিঠির মাধ্যমে এ আহ্বান জানান।

মঙ্গলবার ১৭ মার্চ প্রকাশিত ওই বার্তায় তিনি চলমান সংঘাতকে বৃহত্তর আঞ্চলিক বাস্তবতার অংশ হিসেবে তুলে ধরেন।

লারিজানি তার বক্তব্যে বলেন, বর্তমান পরিস্থিতিতে একদিকে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল এবং অন্যদিকে প্রতিরোধ গড়ে তোলা শক্তিগুলো। তিনি মুসলিম বিশ্বকে পরিস্থিতি গভীরভাবে বিবেচনার আহ্বান জানান এবং আঞ্চলিক ভবিষ্যৎ নিয়ে ভাবতে বলেন।

তিনি আরও উল্লেখ করেন, ইরান বরাবরই অন্যান্য মুসলিম দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী এবং তাদের ওপর প্রভাব বিস্তারের কোনো উদ্দেশ্য নেই।

চিঠিতে চলমান সংঘাতকে ইরানের জন্য একটি কঠিন সময় হিসেবে তুলে ধরে তিনি বলেন, মুসলিম দেশগুলোর সমর্থন এখনো প্রত্যাশিত মাত্রায় পাওয়া যাচ্ছে না। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই পরিস্থিতিতে ইরানের জনগণ দৃঢ় অবস্থান ধরে রাখবে।

প্রেক্ষাপটে জানা যায়, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে গত ফেব্রুয়ারির শুরু থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘ আলোচনা চলে, যা শেষ পর্যন্ত কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়।

এর পরপরই ফেব্রুয়ারির শেষ দিকে ইরানে যুক্তরাষ্ট্র সামরিক অভিযান শুরু করে এবং একই সময়ে ইসরাইলও পৃথক সামরিক অভিযান চালায়।

পরবর্তী সময়ে পাল্টা প্রতিক্রিয়ায় ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ধারাবাহিকভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে, যা এখনো অব্যাহত রয়েছে।

আরও খবর
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি, আইনমন্ত্রীর কাছে HRPB এর স্মারকলিপি
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি, আইনমন্ত্রীর কাছে HRPB এর স্মারকলিপি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত
লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত