সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমআন্তর্জাতিকহরমুজ প্রণালী খুলতে মিত্রদের সহায়তা না পেলে ন্যাটোর ভবিষ্যৎ খারাপ হতে পারে, ট্রাম্পের সতর্কবার্তা

হরমুজ প্রণালী খুলতে মিত্রদের সহায়তা না পেলে ন্যাটোর ভবিষ্যৎ খারাপ হতে পারে, ট্রাম্পের সতর্কবার্তা

icon
দর্পণ টিভি লন্ডন
হরমুজ প্রণালী খুলতে মিত্রদের সহায়তা না পেলে ন্যাটোর ভবিষ্যৎ খারাপ হতে পারে, ট্রাম্পের সতর্কবার্তা

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে হরমুজ প্রণালী পুনরায় সচল করতে মিত্রদেশগুলোর সহায়তা প্রয়োজন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের মিত্ররা সহযোগিতা না করলে ন্যাটোর ভবিষ্যতের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

রোববার দ্য ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেন। ওয়াশিংটন থেকে এএফপি এ তথ্য জানিয়েছে।

তিনি বলেন, ইরান মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দেওয়ার পর বিশ্ববাজারে জ্বালানির দামে বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে প্রণালীটি পুনরায় চালু করতে ইউরোপীয় মিত্রদের সক্রিয়ভাবে এগিয়ে আসা উচিত।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে যেভাবে যুক্তরাষ্ট্র সহায়তা করেছে, তেমনি হরমুজ প্রণালী সংকট মোকাবিলায় ইউরোপকেও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

তিনি সতর্ক করে বলেন, যদি এ বিষয়ে কোনো ইতিবাচক প্রতিক্রিয়া না আসে বা নেতিবাচক সাড়া পাওয়া যায়, তাহলে তা ন্যাটোর ভবিষ্যতের জন্য খুবই খারাপ বার্তা হবে।

ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক ও আর্থিক সহায়তার ওপর নির্ভর করে ন্যাটোর অনেক মিত্র দেশ সুবিধা ভোগ করছে। তাই আন্তর্জাতিক নিরাপত্তা ও জ্বালানি সরবরাহের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে তাদেরও সমান দায়িত্ব নেওয়া প্রয়োজন।

হরমুজ প্রণালী পুনরায় চালু করার উদ্যোগের বিষয়ে তিনি জানান, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে প্রায় সাতটি দেশের সঙ্গে আলোচনা চালাচ্ছে।

তিনি বলেন, প্রণালী নিরাপদ রাখতে সমুদ্রের মাইন অপসারণে সক্ষম জাহাজ প্রয়োজন। পাশাপাশি ইরানের উপকূলবর্তী এলাকায় সম্ভাব্য হুমকি মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নিতে সক্ষম বাহিনীরও প্রয়োজন হতে পারে।

এদিকে ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি বাজারেও প্রভাব ফেলছে। যুদ্ধ পরিস্থিতি কতদিন স্থায়ী হতে পারে তা নিয়ে অনিশ্চয়তার কারণে তেলের দাম দ্রুত বাড়ছে।

রোববার লেনদেন শুরুর সময় যুক্তরাষ্ট্রের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম প্রায় দুই দশমিক পাঁচ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি একশ ডলার ছাড়িয়ে যায়। একই সময়ে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট তেলের দামও প্রায় দুই দশমিক নয় শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি একশ ছয় ডলারের বেশি হয়।

আরও খবর
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি, আইনমন্ত্রীর কাছে HRPB এর স্মারকলিপি
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি, আইনমন্ত্রীর কাছে HRPB এর স্মারকলিপি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত
লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত