সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমশিক্ষাজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. রইস উদ্দিন: দর্পণ টিভি চেয়ারম্যান মোঃ রহমত আলীর অভিনন্দন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. রইস উদ্দিন: দর্পণ টিভি চেয়ারম্যান মোঃ রহমত আলীর অভিনন্দন

icon
দর্পণ টিভি লন্ডন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. রইস উদ্দিন: দর্পণ টিভি চেয়ারম্যান মোঃ রহমত আলীর অভিনন্দন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ড. রইস উদ্দিনকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক ভাইস চেয়ারম্যান এবং দর্পণ টিভির চেয়ারম্যান মোহাম্মদ রহমত আলী।

রোববার ১৫ মার্চ এক অভিনন্দন বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।

বার্তায় মোহাম্মদ রহমত আলী বলেন, ড. রইস উদ্দিন একজন মেধাবী শিক্ষাবিদ এবং দক্ষ প্রশাসক। তার নেতৃত্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে নতুন অগ্রগতি অর্জন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, ড. রইস উদ্দিনের এই অর্জন শুধু একটি বিশ্ববিদ্যালয়ের জন্যই নয়, বরং দেশের সামগ্রিক উচ্চশিক্ষা অঙ্গনের জন্য গৌরবের বিষয়। নতুন দায়িত্ব পালনে তিনি ড. রইস উদ্দিনের সার্বিক সাফল্য কামনা করেন।

উল্লেখ্য, সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের আতাপুর গ্রামের শিক্ষাবিদ ড. মো. রইস উদ্দিনকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। গত ১৬ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।

ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাকে অভিনন্দন জানাচ্ছেন। অনেকেই মনে করছেন, এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং দেশের শিক্ষাঙ্গনের জন্য একটি ইতিবাচক বার্তা। বিশেষ করে সিলেট অঞ্চলের তরুণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে এই অর্জন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেছেন তারা।