বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমঅর্থনীতিটানা তৃতীয় দিন স্বর্ণের দাম কমলো, ভরিতে কমেছে ২৬৮৫ টাকা

টানা তৃতীয় দিন স্বর্ণের দাম কমলো, ভরিতে কমেছে ২৬৮৫ টাকা

icon
দর্পণ টিভি লন্ডন
টানা তৃতীয় দিন স্বর্ণের দাম কমলো, ভরিতে কমেছে ২৬৮৫ টাকা

দেশের বাজারে টানা তৃতীয় দিনের মতো স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে দুই হাজার ছয়শ পঁচাশি টাকা কমানো হয়েছে।

রোববার ১৫ মার্চ সকাল দশটা থেকে নতুন এই মূল্য কার্যকর হয়েছে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন।

নতুন দর অনুযায়ী এখন ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি বিক্রি হবে দুই লাখ বাষট্টি হাজার দুইশ পঁয়ষট্টি টাকায়। ২১ ক্যারেট স্বর্ণের দাম কমিয়ে নির্ধারণ করা হয়েছে দুই লাখ পঞ্চাশ হাজার তিনশ আটষট্টি টাকা। ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি বিক্রি হবে দুই লাখ চৌদ্দ হাজার ছয়শ আঠারো টাকায়।

এ ছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের দাম কমিয়ে নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি এক লাখ চুয়াত্তর হাজার সাতশ পঁচাশি টাকা।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও সমন্বয় করা হয়েছে। নতুন দরে ২২ ক্যারেট রুপা প্রতি ভরি ছয় হাজার পঁয়ষট্টি টাকা, ২১ ক্যারেট রুপা পাঁচ হাজার সাতশ চুয়াত্তর টাকা, ১৮ ক্যারেট রুপা চার হাজার নয়শ সাতান্ন টাকা এবং সনাতন পদ্ধতির রুপা তিন হাজার সাতশ বত্রিশ টাকায় বিক্রি হবে।

উল্লেখ্য, এর আগে গত শুক্রবারও স্বর্ণের দাম ভরিতে দুই হাজার একশ আটান্ন টাকা এবং রুপার দাম ভরিতে তিনশ বিরানব্বই টাকা কমানো হয়েছিল। অল্প সময়ের ব্যবধানে ধারাবাহিক দরপতনে স্বর্ণের বাজারে ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।