সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমআন্তর্জাতিকপ্রবাসীদের দাবি আদায়ে সক্রিয় ভূমিকার অঙ্গীকার গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের

প্রবাসীদের দাবি আদায়ে সক্রিয় ভূমিকার অঙ্গীকার গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের

icon
দর্পণ টিভি লন্ডন
প্রবাসীদের দাবি আদায়ে সক্রিয় ভূমিকার অঙ্গীকার গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের

যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের অধিকার ও দাবি দাওয়া বাস্তবায়নে আরও সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে। একই সঙ্গে কমিউনিটির মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতা জোরদারের আহ্বান জানানো হয়েছে।

বুধবার ১১ মার্চ পূর্ব লন্ডনের একটি কমিউনিটি সেন্টারে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সাউথ ইস্ট রিজিওনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিত্ব, সাংবাদিক, বুদ্ধিজীবী ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক প্রবাসী অংশগ্রহণ করেন।

সাউথ ইস্ট রিজিওনের কনভেনর বিশিষ্ট ব্যবসায়ী হারুনুর রশিদের সভাপতিত্বে এবং সংগঠনের জয়েন্ট কনভেনর সৈয়দ সায়েম করিম ও আব্দুল বাসিত রফির যৌথ সঞ্চালনায় ইফতারের আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের পেট্রন ও শিক্ষাবিদ ডক্টর হাসানাত এম হোসাইন এমবিই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি ওয়ালিদ মোহাম্মেদ, সংগঠনের পেট্রন কে এম আবু তাহের চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর মোহাম্মদ মকিস মনসুর, কো কনভেনর মসুদ আহমদ, মেম্বার সেক্রেটারি ডক্টর এম মুজিবুর রহমান এবং জয়েন্ট কনভেনর জামাল হোসেন।

এছাড়া উপস্থিত ছিলেন গ্রেটার সিলেট কমিউনিটির সাবেক সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, ইউকে বাংলা প্রেসক্লাবের প্রেসিডেন্ট সাংবাদিক রেজা আহমদ ফয়সল চৌধুরী সোয়েব, কমিউনিটি ব্যক্তিত্ব সিরাজ হক, মাওলানা আব্দুল কাদের সালেহ এবং কাউন্সিলর মুজিবুর রহমান জসিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর এখনও পূর্ণাঙ্গতা পায়নি। সব আন্তর্জাতিক এয়ারলাইনের ফ্লাইট চালুর মাধ্যমে বিমানবন্দরকে পূর্ণাঙ্গভাবে কার্যকর করার দাবি জানান তারা। পাশাপাশি বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন বক্তারা।

ইফতারের আগে মুসলিম উম্মাহর ঐক্য, বাংলাদেশের অগ্রগতি এবং প্রবাসী কমিউনিটির সমৃদ্ধি কামনায় দোয়া পরিচালনা করেন মুফতি সৈয়দ মাহমুদ আলী লংলী।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মাওলানা রফিক উদ্দিন, শেখ নুরুল ইসলাম, মোক্তার আলী, হেলেন ইসলাম, মুন কুরেশি, মুজিবুর রহমান, আব্দুর রহিম রনজু, শাহ শাফি, আসমা মতিন, হেনা বেগম, আব্দুল মালিক, আবুল কালাম, কদর উদ্দিন, আজম আলী, আহমেদ সাদিক ও ওয়াহিদ আলীসহ বিভিন্ন আঞ্চলিক নেতৃবৃন্দ।

বক্তারা গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করে বলেন, প্রবাসীদের অধিকার রক্ষা, সামাজিক উন্নয়ন এবং বাংলাদেশের সঙ্গে প্রবাসীদের সম্পর্ক আরও দৃঢ় করতে সংগঠনটিকে ভবিষ্যতে আরও শক্তিশালী ভূমিকা রাখতে হবে।

আরও খবর
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি, আইনমন্ত্রীর কাছে HRPB এর স্মারকলিপি
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি, আইনমন্ত্রীর কাছে HRPB এর স্মারকলিপি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত
লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত