সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমআন্তর্জাতিকইসরাইলে ফের ইরানের মিসাইল হামলা, তেলআবিবজুড়ে সতর্ক সাইরেন

ইসরাইলে ফের ইরানের মিসাইল হামলা, তেলআবিবজুড়ে সতর্ক সাইরেন

icon
দর্পণ টিভি লন্ডন
ইসরাইলে ফের ইরানের মিসাইল হামলা, তেলআবিবজুড়ে সতর্ক সাইরেন

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে আবারও ইসরাইলকে লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে ইরান। দীর্ঘ সময় বিরতির পর নতুন করে হামলা শুরু হওয়ায় ইসরাইলের বাণিজ্যিক রাজধানী তেলআবিবজুড়ে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে।

মঙ্গলবার ১১ মার্চ বাংলাদেশ সময় রাত প্রায় পৌনে বারোটার দিকে ইরান থেকে ছোড়া মিসাইল ইসরাইলের আকাশসীমার দিকে ধেয়ে আসার খবর পাওয়া যায়। এর পরপরই তেলআবিবসহ আশপাশের এলাকায় নিরাপত্তা সতর্কতা জারি করা হয়।

এর আগে ইরান দাবি করেছে, তারা ইসরাইলের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। দেশটির খাতাম আল আনবিয়া সশস্ত্র বাহিনীর সদর দপ্তরের এক মুখপাত্র জানান, নতুন হামলায় ইসরাইলের তেল ও গ্যাস স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, হাইফা শহরে অবস্থিত তেল ও গ্যাস শোধনাগার এবং জ্বালানি মজুদ ট্যাংকের দিকে মিসাইল নিক্ষেপ করা হয়েছে। পাশাপাশি তেলআবিবের নিকটবর্তী একটি স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র ধ্বংস করা হয়েছে বলেও দাবি করা হয়েছে।

ইরানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, অপারেশন ট্রু প্রমিজ ৪ নামের সামরিক অভিযানের তেত্রিশতম ধাপে এই হামলা চালানো হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, ইরানের তেল সংরক্ষণাগারে হামলার প্রতিক্রিয়ায় এই পাল্টা আঘাত হানা হয়েছে।

বিশ্লেষকদের মতে, পাল্টাপাল্টি হামলার এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে। সংঘাত যত দীর্ঘায়িত হবে, ততই আঞ্চলিক নিরাপত্তা ও বৈশ্বিক স্থিতিশীলতার ওপর তার প্রভাব গভীর হতে পারে। তাই শান্তি ও সংযমই এখন সময়ের সবচেয়ে বড় দাবি।

আরও খবর
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি, আইনমন্ত্রীর কাছে HRPB এর স্মারকলিপি
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি, আইনমন্ত্রীর কাছে HRPB এর স্মারকলিপি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত
লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত