বৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
সাম্প্রতিক
জনতার ভালোবাসায় সিক্ত এক আলোকোজ্জ্বল বিদায়, কোম্পানীগঞ্জে নজিরবিহীন মানবিক দৃষ্টান্ত রেখে গেলেন ওসি রতন শেখ পিপিএম বাংলাদেশের বাজারের ৯৫ শতাংশ চিনির নমুনায় মাইক্রোপ্লাস্টিক আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী হওয়ার ঘোষণা, দোয়া ও সমর্থন চাইলেন মোঃ সেলিম আহমদ সরকারি কর্মকর্তার পরিচয়ে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান পুলিশের বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলে ২ ডলারের বেশি বেড়েছে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে নিহত ১৩, চলছে উদ্ধার অভিযান বৈশ্বিক এআই নীতিমালা প্রণয়নে সক্রিয় নেতৃত্ব চায় চীন দক্ষ মানবসম্পদ গড়তে কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান দেশে ফিরলে ব্যাপক জনসমাগম হতে পারে, মনে করছেন সাকিব ফ্রান্সে দাবানলের বিস্তার অব্যাহত, নিরাপদ স্থানে সরানো হয়েছে ২ লাখ ২০ হাজার মানুষ সাংবাদিকতা জনকল্যাণে নিবেদিত দায়িত্বশীল সেবা, বিভাগীয় কমিশনার এলএনজি টার্মিনালের ত্রুটিতে গ্যাস সংকট, স্বাভাবিক হতে লাগতে পারে আরও দুই সপ্তাহ ভারতে এক যুবককে বিয়ে করলেন তিন বোন, সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, আইন অনুযায়ী সব সুবিধা পাবেন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সেনাসদরে সাবেক সেনাপ্রধানদের ছবি পরিদর্শন, সেনাবাহিনীর আধুনিকায়নে মেধাভিত্তিক পদোন্নতির ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ দলীয় নিয়োগে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অভিযোগ এনসিপির আখতার হোসেনের সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ত্রিপলের নামাজের স্থানও অপসারণ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল চূড়ান্তে স্পিকারের সঙ্গে বৈঠকে যাচ্ছেন সিইসি জাতীয় সাহিত্য সম্মেলনে কবি সাহিত্যিকদের মিলনমেলা, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে মুখর বাংলা একাডেমি সিলেট ব্যাটালিয়নের অতন্দ্র প্রহরী ভূমিকা, ১৯ ও ৪৮ বিজিবির নিরলস প্রচেষ্টায় নিরাপদ সীমান্ত, সুরক্ষিত দেশ গোয়াইনঘাটকে মাদকমুক্ত ও দালালামুক্ত করতে দৃঢ়প্রতিজ্ঞ ওসি ওমর ফারুক জৈন্তাপুরের মানুষের হৃদয় জয় করে এবার কোম্পানিগঞ্জের ওসির দায়িত্বে মো. উসমান গনি লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
হোমখেলাউজবেকিস্তানের কাছে হেরে এশিয়ান কাপ থেকে বিদায় বাংলাদেশের

উজবেকিস্তানের কাছে হেরে এশিয়ান কাপ থেকে বিদায় বাংলাদেশের

icon
দর্পণ টিভি লন্ডন
উজবেকিস্তানের কাছে হেরে এশিয়ান কাপ থেকে বিদায় বাংলাদেশের

এশিয়ান কাপের লড়াইয়ে প্রত্যাশা পূরণ করতে পারল না বাংলাদেশ নারী ফুটবল দল। শেষ ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে দলটি। মঙ্গলবার ১০ মার্চ গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ এই ম্যাচে উজবেকিস্তানের কাছে ৪,০ গোলে পরাজিত হয় পিটার বাটলারের শিষ্যরা।

ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের আক্রমণের চাপে ছিল বাংলাদেশ। প্রথমার্ধে একটি গোল হজম করে পিছিয়ে পড়ে দলটি। বিরতির পর সমতা ফেরানোর চেষ্টা করলেও উল্টো প্রতিপক্ষের আক্রমণে আরও তিনটি গোল হজম করতে হয়।

দ্বিতীয়ার্ধে রক্ষণভাগের কিছু ভুলের সুযোগ কাজে লাগিয়ে দ্রুত ব্যবধানে এগিয়ে যায় উজবেকিস্তান। ম্যাচের ৬২ ও ৬৬ মিনিটে চার মিনিটের ব্যবধানে দুটি গোল করে তারা। এরপর ৮৭ মিনিটে আরও একটি গোল করে জয় নিশ্চিত করে উজবেকিস্তান।

এই পরাজয়ের ফলে টুর্নামেন্টে বাংলাদেশের অভিযান শেষ হয়ে যায়। গ্রুপ পর্বে তিনটি ম্যাচ খেলেই সবকটিতে পরাজিত হয়েছে দলটি। প্রথম ম্যাচে চীনের কাছে ২,০ গোলে হারার পর দ্বিতীয় ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ৫,০ গোলে পরাজিত হয়েছিল বাংলাদেশ।

অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে জয় পেয়ে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে টিকে থাকার সম্ভাবনা জাগিয়ে রেখেছে উজবেকিস্তান। তিন ম্যাচ শেষে তাদের পয়েন্ট দাঁড়িয়েছে তিন এবং গোল ব্যবধান মাইনাস দুই। একই গ্রুপে ফিলিপাইনেরও সমান তিন পয়েন্ট ও একই গোল ব্যবধান রয়েছে। এখন অন্য ম্যাচের ফলের ওপর নির্ভর করছে উজবেকিস্তানের পরবর্তী পর্বে ওঠার সম্ভাবনা।

টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও এই অভিজ্ঞতা ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কঠিন প্রতিদ্বন্দ্বিতার এই মঞ্চে লড়াইয়ের মধ্য দিয়ে বাংলাদেশের নারী ফুটবল আরও শক্ত হয়ে উঠবে এমন প্রত্যাশাই এখন দেশের ক্রীড়াপ্রেমীদের।