মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমকৃষিঈদের আগে পেঁয়াজের বাজারে ধস, লোকসানে আগাম ফসল বিক্রি করছেন কৃষক

ঈদের আগে পেঁয়াজের বাজারে ধস, লোকসানে আগাম ফসল বিক্রি করছেন কৃষক

icon
দর্পণ টিভি লন্ডন
ঈদের আগে পেঁয়াজের বাজারে ধস, লোকসানে আগাম ফসল বিক্রি করছেন কৃষক

ঈদকে সামনে রেখে বাজারে পেঁয়াজের দাম হঠাৎ কমে যাওয়ায় বিপাকে পড়েছেন ফরিদপুরের পেঁয়াজ চাষিরা। বিশেষ করে জেলার সালথা ও নগরকান্দা উপজেলার কৃষকেরা আগাম তোলা পেঁয়াজ কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এতে উৎপাদন খরচ ওঠানোই এখন অনেকের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

শনিবার ৭ মার্চ স্থানীয় বাজার ও কৃষি বিভাগ সূত্রে জানা যায়, চলতি মৌসুমে সালথা ও নগরকান্দা উপজেলায় প্রায় ২৫ হাজার হেক্টর জমিতে পেঁয়াজের চাষ হয়েছে। প্রতিবছরের মতো এবারও এই দুই উপজেলার ১৮টি ইউনিয়নে ব্যাপক পরিসরে পেঁয়াজ আবাদ করেছেন কৃষকেরা। অনুকূল আবহাওয়ার কারণে এ বছর ভালো ফলনের সম্ভাবনাও রয়েছে।

তবে বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় আগাম পেঁয়াজের দাম কমে গেছে। ফলে প্রত্যাশিত লাভ তো দূরের কথা, অনেক কৃষকই উৎপাদন খরচ তুলতে পারছেন না। রমজান মাসে সংসারের বাড়তি ব্যয় মেটাতে অনেকেই অপরিপক্ব পেঁয়াজ তুলে দ্রুত বাজারে বিক্রি করছেন।

শুক্রবার ৬ মার্চ সকালে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া বাজারে গিয়ে দেখা যায়, ভোর থেকেই কৃষকেরা মাথায় বা ভ্যানে করে পেঁয়াজ নিয়ে বাজারে আসছেন। কিন্তু ক্রেতা কম থাকায় অনেকেই দীর্ঘ সময় অপেক্ষা করেও ভালো দাম পাচ্ছেন না।

বালিয়া বাজারে পেঁয়াজ বিক্রি করতে আসা কৃষক মো. শফিকুল ইসলাম জানান, সার, বীজ, কীটনাশক, শ্রমিকের মজুরি এবং সেচসহ এক মণ পেঁয়াজ উৎপাদনে প্রায় ১৪০০ থেকে ১৫০০ টাকা খরচ হয়েছে। অথচ বাজারে তা বিক্রি করতে হচ্ছে মাত্র ৯০০ থেকে ১১০০ টাকায়। ফলে প্রতি মণে প্রায় ৫০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত লোকসান গুনতে হচ্ছে।

কৃষকদের মতে, বর্তমানে যে পেঁয়াজ বাজারে আসছে সেগুলো পুরোপুরি পরিপক্ব হতে এখনও এক থেকে দেড় মাস সময় লাগবে। অপরিপক্ব অবস্থায় তোলা পেঁয়াজ দীর্ঘদিন সংরক্ষণ করা যায় না এবং দ্রুত নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। তাই অনেকেই বাধ্য হয়ে কম দামেই বিক্রি করছেন।

স্থানীয় পেঁয়াজ ব্যবসায়ী আব্দুল খালেক জানান, গত এক সপ্তাহ ধরে বাজারে পেঁয়াজের দাম নিম্নমুখী। বর্তমানে কৃষকদের কাছ থেকে প্রতি কেজি পেঁয়াজ ২৫ থেকে ২৬ টাকা দরে কিনতে হচ্ছে। পরে ঢাকাসহ বিভিন্ন স্থানে পাঠাতে গিয়ে অনেক সময় আরও কম দামে বিক্রি করতে হয়। তার মতে, প্রতিমণ পেঁয়াজের দাম যদি ১৫০০ থেকে ২০০০ টাকার মধ্যে থাকে, তাহলে কৃষক ও ব্যবসায়ী উভয়ই কিছুটা লাভবান হতে পারেন।

এ বিষয়ে সালথা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুদর্শন সিকদার বলেন, পেঁয়াজ তোলার মূল সময় এখনও আসেনি। অনেক কৃষক আগাম পেঁয়াজ তুলছেন, এতে ফলন কম হওয়ার পাশাপাশি বাজারে কম দামও পাচ্ছেন। তাই পেঁয়াজ পরিপক্ব হওয়ার পর উত্তোলনের জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।

কৃষি বিভাগ জানিয়েছে, অনুকূল আবহাওয়া বজায় থাকলে চলতি মৌসুমে সালথা ও নগরকান্দা এলাকায় পেঁয়াজের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। তবে বাজারদর স্থিতিশীল না থাকলে সেই সুফল কৃষকেরা পুরোপুরি নাও পেতে পারেন।

স্থানীয় কৃষকদের দাবি, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কার্যকর বাজার ব্যবস্থাপনা ও সংরক্ষণ সুবিধা বাড়ানো জরুরি। কারণ কৃষকের ঘামে জন্ম নেওয়া প্রতিটি ফসল শুধু একটি পণ্য নয়, এটি একটি পরিবারের আশা, পরিশ্রম এবং ভবিষ্যতের স্বপ্নের প্রতিচ্ছবি। সেই স্বপ্নের মূল্য যেন কৃষক ন্যায্যভাবেই পান, এমন প্রত্যাশাই এখন তাদের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা।

আরও খবর
মাঠে-মাঠে কৃষকের পাশে জৈন্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার
মাঠে-মাঠে কৃষকের পাশে জৈন্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার
জৈন্তাপুরে আধুনিক কৃষি ও তরুণ উদ্যোক্তা তৈরিতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
জৈন্তাপুরে আধুনিক কৃষি ও তরুণ উদ্যোক্তা তৈরিতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
জৈন্তাপুরে নিরাপদ জারা লেবু উৎপাদনে GAP প্রোটোকলভিত্তিক প্রচার ও প্রচারণা অনুষ্ঠিত
জৈন্তাপুরে নিরাপদ জারা লেবু উৎপাদনে GAP প্রোটোকলভিত্তিক প্রচার ও প্রচারণা অনুষ্ঠিত
দেড় মিনিটের বক্তব্যে এমপিকে ১৮ বার স্যার সম্বোধন করলেন ইউএনও
দেড় মিনিটের বক্তব্যে এমপিকে ১৮ বার স্যার সম্বোধন করলেন ইউএনও
পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্য, জানালেন পানিসম্পদমন্ত্রী
পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্য, জানালেন পানিসম্পদমন্ত্রী
জৈন্তাপুরে তিন নারী উপসহকারী কৃষি কর্মকর্তার উদ্যোগে কৃষি প্রযুক্তি সম্প্রসারণ, উপকারভোগীদের সঙ্গে মতবিনিময়
জৈন্তাপুরে তিন নারী উপসহকারী কৃষি কর্মকর্তার উদ্যোগে কৃষি প্রযুক্তি সম্প্রসারণ, উপকারভোগীদের সঙ্গে মতবিনিময়
সিলেটের জৈন্তাপুরে কৃষি উন্নয়ন প্রকল্পের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিলেটের জৈন্তাপুরে কৃষি উন্নয়ন প্রকল্পের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ইয়েমেনে উত্তেজনা বাড়ানোর অভিযোগে মুখ খুলল আমিরাত
ইয়েমেনে উত্তেজনা বাড়ানোর অভিযোগে মুখ খুলল আমিরাত