বুধবার , ২৮ অক্টোবর ২০২৬
সাম্প্রতিক
আইজিপির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী ★ মাছের ঘের উচ্ছেদ ঘিরে লুটপাট ও চাঁদাবাজির অভিযোগ, অস্বীকার যুবদল নেতার ★ জরিমানা ছাড়াই মোটরযানের কাগজপত্র হালনাগাদের সুযোগ ২৯ অক্টোবর পর্যন্ত ★ আজকের পূর্ণিমার চাঁদ ‘হান্টার্স মুন’ জানুন নামকরণের ইতিহাস ★ ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ★ জৈন্তাপুরের ইউএনও পদে রদবদল, দায়িত্বে আসছেন আবুল হাসনাত খাঁন ★ ভিত্তিহীন সংবাদের ভয়ে নয়, সততা ও সাহসিকতায় এগিয়ে চলুক প্রশাসন ★ জমি কেনার আগে জাল দলিল শনাক্তে যে ৯টি বিষয় যাচাই করবেন ★ বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরানো হলো আশরাফুলকে ★ টানা পাঁচ দিনের ছুটি শেষে খুলল অফিস, আদালত ও ব্যাংক ★ ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি ★ বঙ্গোপসাগরে নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ★ স্পেন ও যুক্তরাজ্যে সরকারি সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ★ এনসিপির জাতীয় নারীশক্তির নতুন আহ্বায়ক মাহমুদা মিতু ★ তিন দিন বন্ধ থাকার পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ★ ছয় কার্গো এলএনজি কেনার প্রস্তাবে সরকারের অনুমোদন ★ সিলেট সীমান্তে চোরাচালান প্রতিরোধে ৪৮ বিজিবির জোরালো অভিযান, ২৪ লাখ টাকার বেশি মালামাল জব্দ ★ জাতীয় নেতৃত্বে সিলেটের তিন কৃতী সন্তান, উন্নয়ন ও সম্ভাবনার নতুন প্রত্যাশা ★ জাতীয় নেতৃত্বে সিলেটের তিন কৃতী সন্তান, উন্নয়ন ও সম্ভাবনার নতুন প্রত্যাশা ★ সাত জটিল রোগে আক্রান্তদের এক লাখ টাকা আর্থিক সহায়তা দেবে সরকার ★ সিলেট সীমান্তে ১৯ বিজিবির বড় অভিযান, ভারতীয় সিগারেট-মহিষসহ প্রায় ১৮ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ ★ ২২ নভেম্বর লন্ডনে দ্বিতীয় ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস, উদ্যোক্তাদের অংশগ্রহণের আহ্বান ★ যুক্তরাজ্যে বর্ণাঢ্য আয়োজনে নেবট্রার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ★ গোয়াইনঘাটে সালুটিকর পুলিশের বড় অভিযান, ২৩ লাখ টাকার ভারতীয় বিস্কিট ও ট্রাক জব্দ, আটক ১ ★ অপরাধ দমন ও জননিরাপত্তায় প্রশংসনীয় ভূমিকা কানাইঘাট থানার ওসি আমিনুল ইসলাম ★
হোম › কৃষি › দেড় মিনিটের বক্তব্যে এমপিকে ১৮ বার স্যার সম্বোধন করলেন ইউএনও

দেড় মিনিটের বক্তব্যে এমপিকে ১৮ বার স্যার সম্বোধন করলেন ইউএনও

icon
দর্পণ টিভি লন্ডন
দেড় মিনিটের বক্তব্যে এমপিকে ১৮ বার স্যার সম্বোধন করলেন ইউএনও

সুনামগঞ্জের জগন্নাথপুরে হাওরাঞ্চলের ফসলরক্ষা বাঁধ পরিদর্শন উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ তার সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্যকে বারবার স্যার বলে সম্বোধন করায় বিষয়টি উপস্থিতদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।

চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ভোরাখালী বাজার এলাকায় নলুয়ার হাওর অঞ্চলের ফসলরক্ষা বাঁধের মেরামত কাজ পরিদর্শনের পর এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ। এতে স্থানীয় পিআইসি সদস্য, কৃষক এবং সাংবাদিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় ধান কাটার মৌসুম সামনে রেখে সম্ভাব্য জনসমাগম ও যোগাযোগ ব্যবস্থার নানা সমস্যা তুলে ধরা হয়। বক্তব্যের সময় ইউএনও বরকত উল্লাহ প্রায় দেড় মিনিটে মোট ১৮ বার প্রধান অতিথিকে স্যার বলে সম্বোধন করেন, যা উপস্থিতদের মধ্যে তাৎক্ষণিকভাবে আলোচনার বিষয় হয়ে ওঠে।

বক্তব্যে তিনি বলেন, ধান কাটার মৌসুমে এলাকায় অনেক শ্রমিক ও মানুষের সমাগম হবে এবং পরিস্থিতি অনেকটা মেলার মতো হয়ে যেতে পারে। সে কারণে যোগাযোগ ও অন্যান্য ব্যবস্থাপনায় সহায়তার প্রয়োজন হতে পারে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ফসলরক্ষা বাঁধের কাজে যুক্ত পিআইসি সদস্য, স্থানীয় কৃষক এবং সাংবাদিকরা তাদের মতামত তুলে ধরেছেন। সংশ্লিষ্ট বিষয়গুলো যেন সংসদ সদস্যের অবগতির মধ্যে থাকে, সে উদ্দেশ্যেই তিনি বিষয়গুলো তুলে ধরেছেন।

ইউএনও বরকত উল্লাহ জানান, পিআইসি গঠনের আগে প্রতিটি ইউনিয়নে গণশুনানির মাধ্যমে প্রকৃত কৃষকদের যাচাই বাছাই করে আবেদন গ্রহণ করা হয়েছে এবং এখন পর্যন্ত এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

সভায় প্রধান অতিথি মোহাম্মদ কয়ছর আহমেদ হাওরাঞ্চলে ফসলরক্ষা বাঁধের গুরুত্ব তুলে ধরে সময়মতো কাজ শেষ করার ওপর জোর দেন। তিনি কৃষকদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন।

হাওরাঞ্চলের কৃষি উৎপাদন ও জীবিকার সঙ্গে ফসলরক্ষা বাঁধের কার্যকারিতা সরাসরি সম্পর্কিত। তাই সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগই হাওরের কৃষকদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে।

সূত্র: কালবেলা

আরও খবর
মাঠে-মাঠে কৃষকের পাশে জৈন্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার
মাঠে-মাঠে কৃষকের পাশে জৈন্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার
জৈন্তাপুরে আধুনিক কৃষি ও তরুণ উদ্যোক্তা তৈরিতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
জৈন্তাপুরে আধুনিক কৃষি ও তরুণ উদ্যোক্তা তৈরিতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
জৈন্তাপুরে নিরাপদ জারা লেবু উৎপাদনে GAP প্রোটোকলভিত্তিক প্রচার ও প্রচারণা অনুষ্ঠিত
জৈন্তাপুরে নিরাপদ জারা লেবু উৎপাদনে GAP প্রোটোকলভিত্তিক প্রচার ও প্রচারণা অনুষ্ঠিত
ঈদের আগে পেঁয়াজের বাজারে ধস, লোকসানে আগাম ফসল বিক্রি করছেন কৃষক
ঈদের আগে পেঁয়াজের বাজারে ধস, লোকসানে আগাম ফসল বিক্রি করছেন কৃষক
পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্য, জানালেন পানিসম্পদমন্ত্রী
পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্য, জানালেন পানিসম্পদমন্ত্রী
জৈন্তাপুরে তিন নারী উপসহকারী কৃষি কর্মকর্তার উদ্যোগে কৃষি প্রযুক্তি সম্প্রসারণ, উপকারভোগীদের সঙ্গে মতবিনিময়
জৈন্তাপুরে তিন নারী উপসহকারী কৃষি কর্মকর্তার উদ্যোগে কৃষি প্রযুক্তি সম্প্রসারণ, উপকারভোগীদের সঙ্গে মতবিনিময়
সিলেটের জৈন্তাপুরে কৃষি উন্নয়ন প্রকল্পের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিলেটের জৈন্তাপুরে কৃষি উন্নয়ন প্রকল্পের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ইয়েমেনে উত্তেজনা বাড়ানোর অভিযোগে মুখ খুলল আমিরাত
ইয়েমেনে উত্তেজনা বাড়ানোর অভিযোগে মুখ খুলল আমিরাত