বৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
সাম্প্রতিক
২১টি নতুন বোয়িং উড়োজাহাজ বহরে যুক্ত করছে ইউএস বাংলা এয়ারলাইন্স, প্রায় দেড় বিলিয়ন ডলারের লিজ উদ্যোগ জনতার ভালোবাসায় সিক্ত এক আলোকোজ্জ্বল বিদায়, কোম্পানীগঞ্জে নজিরবিহীন মানবিক দৃষ্টান্ত রেখে গেলেন ওসি রতন শেখ পিপিএম বাংলাদেশের বাজারের ৯৫ শতাংশ চিনির নমুনায় মাইক্রোপ্লাস্টিক আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী হওয়ার ঘোষণা, দোয়া ও সমর্থন চাইলেন মোঃ সেলিম আহমদ সরকারি কর্মকর্তার পরিচয়ে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান পুলিশের বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলে ২ ডলারের বেশি বেড়েছে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে নিহত ১৩, চলছে উদ্ধার অভিযান বৈশ্বিক এআই নীতিমালা প্রণয়নে সক্রিয় নেতৃত্ব চায় চীন দক্ষ মানবসম্পদ গড়তে কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান দেশে ফিরলে ব্যাপক জনসমাগম হতে পারে, মনে করছেন সাকিব ফ্রান্সে দাবানলের বিস্তার অব্যাহত, নিরাপদ স্থানে সরানো হয়েছে ২ লাখ ২০ হাজার মানুষ সাংবাদিকতা জনকল্যাণে নিবেদিত দায়িত্বশীল সেবা, বিভাগীয় কমিশনার এলএনজি টার্মিনালের ত্রুটিতে গ্যাস সংকট, স্বাভাবিক হতে লাগতে পারে আরও দুই সপ্তাহ ভারতে এক যুবককে বিয়ে করলেন তিন বোন, সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, আইন অনুযায়ী সব সুবিধা পাবেন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সেনাসদরে সাবেক সেনাপ্রধানদের ছবি পরিদর্শন, সেনাবাহিনীর আধুনিকায়নে মেধাভিত্তিক পদোন্নতির ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ দলীয় নিয়োগে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অভিযোগ এনসিপির আখতার হোসেনের সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ত্রিপলের নামাজের স্থানও অপসারণ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল চূড়ান্তে স্পিকারের সঙ্গে বৈঠকে যাচ্ছেন সিইসি জাতীয় সাহিত্য সম্মেলনে কবি সাহিত্যিকদের মিলনমেলা, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে মুখর বাংলা একাডেমি সিলেট ব্যাটালিয়নের অতন্দ্র প্রহরী ভূমিকা, ১৯ ও ৪৮ বিজিবির নিরলস প্রচেষ্টায় নিরাপদ সীমান্ত, সুরক্ষিত দেশ গোয়াইনঘাটকে মাদকমুক্ত ও দালালামুক্ত করতে দৃঢ়প্রতিজ্ঞ ওসি ওমর ফারুক জৈন্তাপুরের মানুষের হৃদয় জয় করে এবার কোম্পানিগঞ্জের ওসির দায়িত্বে মো. উসমান গনি
হোমকৃষিজৈন্তাপুরে আধুনিক কৃষি ও তরুণ উদ্যোক্তা তৈরিতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

জৈন্তাপুরে আধুনিক কৃষি ও তরুণ উদ্যোক্তা তৈরিতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

icon
দর্পণ টিভি লন্ডন
জৈন্তাপুরে আধুনিক কৃষি ও তরুণ উদ্যোক্তা তৈরিতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

সিলেটের জৈন্তাপুরে কৃষির আধুনিকায়ন, নিরাপদ খাদ্য উৎপাদন এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৬ জুলাই সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী এ আয়োজনের পাশাপাশি উত্তম কৃষি চর্চা এবং জৈব বালাইনাশক বিষয়ক প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত কংগ্রেসে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সুনন্দা রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট জেলার উপপরিচালক মোহাম্মদ শামসুজ্জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট জেলার অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ আনিসুজ্জামান, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, চারিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অলিউর রহমান, সোনালী ব্যাংকের ব্যবস্থাপক শফিকুল ইসলাম ভূঁইয়া, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ মনোয়ার হোসাইন এবং জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার বিলাল। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ন দিলদার।

কংগ্রেসে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরা হয়। আলোচনায় উচ্চফলনশীল ও পুষ্টিসমৃদ্ধ ধানের জাত সম্প্রসারণ, ডাল ও তেলবীজ উৎপাদন বৃদ্ধি, ফল ও সবজির আবাদ সম্প্রসারণ, আধুনিক সেচ প্রযুক্তির ব্যবহার, বীজ প্রত্যয়ন এবং নিরাপদ খাদ্য উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির বিষয় গুরুত্ব পায়।

বক্তারা বলেন, জৈন্তাপুরের উর্বর জমিতে উৎপাদিত জারা লেবু, নাগা মরিচ, শিম, শিমের বীজ এবং খাসিয়া পান স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি বিদেশেও রপ্তানি হচ্ছে। আধুনিক প্রযুক্তি ও নিরাপদ কৃষি ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে এ অঞ্চলের কৃষি সম্ভাবনা আরও বিস্তৃত হবে এবং কৃষিভিত্তিক অর্থনীতি শক্তিশালী হবে।

অনুষ্ঠানে জানানো হয়, পার্টনার প্রকল্পের আওতায় কৃষকদের জন্য উত্তম কৃষি চর্চা বাস্তবায়ন, প্রশিক্ষণ কার্যক্রম, জলবায়ু সহনশীল প্রযুক্তির সম্প্রসারণ এবং বাজার ব্যবস্থার উন্নয়নে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে নারী ও তরুণদের কৃষিভিত্তিক উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

কংগ্রেসে উপজেলা প্রশাসন, কৃষি বিভাগের কর্মকর্তা কর্মচারী, কৃষক, নারী উদ্যোক্তা, তরুণ কৃষি উদ্যোক্তা, বিভিন্ন কৃষি সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশ নেন। শেষে অতিথিরা প্রদর্শনী পরিদর্শন করেন এবং কৃষক ও উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

আয়োজকরা জানান, নিরাপদ ও টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলে কৃষকের আয় বৃদ্ধি এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও খবর
মাঠে-মাঠে কৃষকের পাশে জৈন্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার
মাঠে-মাঠে কৃষকের পাশে জৈন্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার
জৈন্তাপুরে নিরাপদ জারা লেবু উৎপাদনে GAP প্রোটোকলভিত্তিক প্রচার ও প্রচারণা অনুষ্ঠিত
জৈন্তাপুরে নিরাপদ জারা লেবু উৎপাদনে GAP প্রোটোকলভিত্তিক প্রচার ও প্রচারণা অনুষ্ঠিত
ঈদের আগে পেঁয়াজের বাজারে ধস, লোকসানে আগাম ফসল বিক্রি করছেন কৃষক
ঈদের আগে পেঁয়াজের বাজারে ধস, লোকসানে আগাম ফসল বিক্রি করছেন কৃষক
দেড় মিনিটের বক্তব্যে এমপিকে ১৮ বার স্যার সম্বোধন করলেন ইউএনও
দেড় মিনিটের বক্তব্যে এমপিকে ১৮ বার স্যার সম্বোধন করলেন ইউএনও
পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্য, জানালেন পানিসম্পদমন্ত্রী
পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্য, জানালেন পানিসম্পদমন্ত্রী
জৈন্তাপুরে তিন নারী উপসহকারী কৃষি কর্মকর্তার উদ্যোগে কৃষি প্রযুক্তি সম্প্রসারণ, উপকারভোগীদের সঙ্গে মতবিনিময়
জৈন্তাপুরে তিন নারী উপসহকারী কৃষি কর্মকর্তার উদ্যোগে কৃষি প্রযুক্তি সম্প্রসারণ, উপকারভোগীদের সঙ্গে মতবিনিময়
সিলেটের জৈন্তাপুরে কৃষি উন্নয়ন প্রকল্পের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিলেটের জৈন্তাপুরে কৃষি উন্নয়ন প্রকল্পের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ইয়েমেনে উত্তেজনা বাড়ানোর অভিযোগে মুখ খুলল আমিরাত
ইয়েমেনে উত্তেজনা বাড়ানোর অভিযোগে মুখ খুলল আমিরাত