বৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
সাম্প্রতিক
২১টি নতুন বোয়িং উড়োজাহাজ বহরে যুক্ত করছে ইউএস বাংলা এয়ারলাইন্স, প্রায় দেড় বিলিয়ন ডলারের লিজ উদ্যোগ জনতার ভালোবাসায় সিক্ত এক আলোকোজ্জ্বল বিদায়, কোম্পানীগঞ্জে নজিরবিহীন মানবিক দৃষ্টান্ত রেখে গেলেন ওসি রতন শেখ পিপিএম বাংলাদেশের বাজারের ৯৫ শতাংশ চিনির নমুনায় মাইক্রোপ্লাস্টিক আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী হওয়ার ঘোষণা, দোয়া ও সমর্থন চাইলেন মোঃ সেলিম আহমদ সরকারি কর্মকর্তার পরিচয়ে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান পুলিশের বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলে ২ ডলারের বেশি বেড়েছে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে নিহত ১৩, চলছে উদ্ধার অভিযান বৈশ্বিক এআই নীতিমালা প্রণয়নে সক্রিয় নেতৃত্ব চায় চীন দক্ষ মানবসম্পদ গড়তে কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান দেশে ফিরলে ব্যাপক জনসমাগম হতে পারে, মনে করছেন সাকিব ফ্রান্সে দাবানলের বিস্তার অব্যাহত, নিরাপদ স্থানে সরানো হয়েছে ২ লাখ ২০ হাজার মানুষ সাংবাদিকতা জনকল্যাণে নিবেদিত দায়িত্বশীল সেবা, বিভাগীয় কমিশনার এলএনজি টার্মিনালের ত্রুটিতে গ্যাস সংকট, স্বাভাবিক হতে লাগতে পারে আরও দুই সপ্তাহ ভারতে এক যুবককে বিয়ে করলেন তিন বোন, সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, আইন অনুযায়ী সব সুবিধা পাবেন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সেনাসদরে সাবেক সেনাপ্রধানদের ছবি পরিদর্শন, সেনাবাহিনীর আধুনিকায়নে মেধাভিত্তিক পদোন্নতির ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ দলীয় নিয়োগে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অভিযোগ এনসিপির আখতার হোসেনের সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ত্রিপলের নামাজের স্থানও অপসারণ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল চূড়ান্তে স্পিকারের সঙ্গে বৈঠকে যাচ্ছেন সিইসি জাতীয় সাহিত্য সম্মেলনে কবি সাহিত্যিকদের মিলনমেলা, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে মুখর বাংলা একাডেমি সিলেট ব্যাটালিয়নের অতন্দ্র প্রহরী ভূমিকা, ১৯ ও ৪৮ বিজিবির নিরলস প্রচেষ্টায় নিরাপদ সীমান্ত, সুরক্ষিত দেশ গোয়াইনঘাটকে মাদকমুক্ত ও দালালামুক্ত করতে দৃঢ়প্রতিজ্ঞ ওসি ওমর ফারুক জৈন্তাপুরের মানুষের হৃদয় জয় করে এবার কোম্পানিগঞ্জের ওসির দায়িত্বে মো. উসমান গনি
হোমকৃষিজৈন্তাপুরে নিরাপদ জারা লেবু উৎপাদনে GAP প্রোটোকলভিত্তিক প্রচার ও প্রচারণা অনুষ্ঠিত

জৈন্তাপুরে নিরাপদ জারা লেবু উৎপাদনে GAP প্রোটোকলভিত্তিক প্রচার ও প্রচারণা অনুষ্ঠিত

icon
দর্পণ টিভি লন্ডন
জৈন্তাপুরে নিরাপদ জারা লেবু উৎপাদনে GAP প্রোটোকলভিত্তিক প্রচার ও প্রচারণা অনুষ্ঠিত

নিরাপদ ও আন্তর্জাতিক মানসম্মত কৃষিপণ্য উৎপাদন সম্প্রসারণে সিলেটের জৈন্তাপুরে বাংলাদেশ GAP প্রোটোকল অনুসরণ করে উৎপাদিত জারা লেবুর প্রচার ও প্রচারণামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৪ জুলাই জৈন্তাপুর উপজেলার লামা শ্যামপুর এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার, নিরাপদ খাদ্য উৎপাদন এবং কৃষিপণ্যের গুণগত মান নিশ্চিতকরণ বিষয়ে বিস্তৃত আলোচনা করা হয়।

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের অর্থায়ন ও ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল নিরাপদ লেবু উৎপাদনে কৃষকদের উদ্বুদ্ধ করা এবং আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী মানসম্মত কৃষিপণ্য উৎপাদন ও বাজারজাতকরণে সচেতনতা বৃদ্ধি করা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক এএসএম গোলাম হাফিজ। তিনি বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার বিকল্প নেই। কৃষকদের প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা বাড়ানো গেলে দেশের কৃষি খাত আরও শক্তিশালী হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মো. আবদুছ ছালাম। তিনি গবেষণালব্ধ প্রযুক্তি ও জ্ঞান মাঠপর্যায়ে কার্যকরভাবে প্রয়োগের মাধ্যমে বাংলাদেশের কৃষিকে আন্তর্জাতিক মানে উন্নীত করার আহ্বান জানান।

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. মন্জুরুল কাদির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বার্কের পার্টনার প্রকল্পের এজেন্সি প্রোগ্রাম ডাইরেক্টর ও সিএসও ড. মো. আশরাফুল আলম এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের উপপরিচালক মো. শামসুজ্জামান।

জৈন্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদারের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা বানু চন্দ্র নাথ, জাবেল খলিল চৌধুরীসহ অন্যান্য কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের অংশ হিসেবে GAP প্রোটোকল অনুসরণ করে সফলভাবে জারা লেবু উৎপাদনকারী কৃষক হাবিবুর রহমানের খামার পরিদর্শন করেন অতিথিরা। এ সময় তারা মাঠপর্যায়ে নিরাপদ কৃষি চর্চা ও বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদের বিভিন্ন দিক ঘুরে দেখেন।

বক্তারা বলেন, আধুনিক ও বিজ্ঞানভিত্তিক কৃষি ব্যবস্থাপনা অনুসরণ করলে ফসলের গুণগত মান বজায় থাকে এবং কৃষকের উৎপাদন খরচ কমে লাভের পরিমাণ বৃদ্ধি পায়। একই সঙ্গে স্থানীয় কৃষকদের মধ্যে নতুন প্রযুক্তি গ্রহণে আগ্রহ বাড়ছে বলেও উল্লেখ করেন তারা। দেশের কৃষি খাতে এই ইতিবাচক পরিবর্তন ভবিষ্যতে নিরাপদ খাদ্য উৎপাদন ও কৃষি অর্থনীতিকে আরও সমৃদ্ধ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

আরও খবর
মাঠে-মাঠে কৃষকের পাশে জৈন্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার
মাঠে-মাঠে কৃষকের পাশে জৈন্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার
জৈন্তাপুরে আধুনিক কৃষি ও তরুণ উদ্যোক্তা তৈরিতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
জৈন্তাপুরে আধুনিক কৃষি ও তরুণ উদ্যোক্তা তৈরিতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
ঈদের আগে পেঁয়াজের বাজারে ধস, লোকসানে আগাম ফসল বিক্রি করছেন কৃষক
ঈদের আগে পেঁয়াজের বাজারে ধস, লোকসানে আগাম ফসল বিক্রি করছেন কৃষক
দেড় মিনিটের বক্তব্যে এমপিকে ১৮ বার স্যার সম্বোধন করলেন ইউএনও
দেড় মিনিটের বক্তব্যে এমপিকে ১৮ বার স্যার সম্বোধন করলেন ইউএনও
পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্য, জানালেন পানিসম্পদমন্ত্রী
পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্য, জানালেন পানিসম্পদমন্ত্রী
জৈন্তাপুরে তিন নারী উপসহকারী কৃষি কর্মকর্তার উদ্যোগে কৃষি প্রযুক্তি সম্প্রসারণ, উপকারভোগীদের সঙ্গে মতবিনিময়
জৈন্তাপুরে তিন নারী উপসহকারী কৃষি কর্মকর্তার উদ্যোগে কৃষি প্রযুক্তি সম্প্রসারণ, উপকারভোগীদের সঙ্গে মতবিনিময়
সিলেটের জৈন্তাপুরে কৃষি উন্নয়ন প্রকল্পের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিলেটের জৈন্তাপুরে কৃষি উন্নয়ন প্রকল্পের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ইয়েমেনে উত্তেজনা বাড়ানোর অভিযোগে মুখ খুলল আমিরাত
ইয়েমেনে উত্তেজনা বাড়ানোর অভিযোগে মুখ খুলল আমিরাত