মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমকৃষিপাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্য, জানালেন পানিসম্পদমন্ত্রী

পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্য, জানালেন পানিসম্পদমন্ত্রী

icon
দর্পণ টিভি লন্ডন
পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্য, জানালেন পানিসম্পদমন্ত্রী

নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

সোমবার ২ মার্চ দুপুরে গাজীপুরের শ্রীপুরে শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত চৌক্কার খাল পরিদর্শন শেষে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যেই খাল খনন কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি শুরু হয়েছে। ধারাবাহিকতা বজায় থাকলে নির্ধারিত মেয়াদের মধ্যেই লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, খাল পুনঃখনন কর্মসূচি কৃষি ও গ্রামীণ অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে শুরু হওয়া বহু খাল দীর্ঘদিন পরিচর্যার অভাব ও দখলের কারণে নাব্যতা হারিয়েছে। এসব খাল পুনরুদ্ধার করা গেলে সেচব্যবস্থা উন্নত হবে এবং কৃষকরা সরাসরি উপকৃত হবেন।

কৃষকদের সহায়তায় নেওয়া পদক্ষেপ প্রসঙ্গে পানিসম্পদমন্ত্রী জানান, দায়িত্ব গ্রহণের পর ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে, যার মোট পরিমাণ প্রায় এক হাজার ৫০০ কোটি টাকা। এর লক্ষ্য কৃষকদের উৎপাদনে উৎসাহ দেওয়া। তিনি বলেন, কৃষিনির্ভর অর্থনীতিকে শক্তিশালী করতে সরকার বহুমুখী উদ্যোগ নিচ্ছে। প্রত্যেককে চাকরি দেওয়া সম্ভব না হলেও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে এবং প্রথম ১৮০ দিনের মধ্যেই এর প্রাথমিক অগ্রগতি দৃশ্যমান হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খোন্দকার আজিম আহমেদ, গাজীপুরের জেলা প্রশাসক আলম হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব ড. ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব এবং সঞ্চালনা করেন পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী।

সংশ্লিষ্টদের মতে, খাল খনন ও পুনরুদ্ধার কার্যক্রম বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে দেশের কৃষক ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের পথ আরও সুদৃঢ় হবে।

আরও খবর
মাঠে-মাঠে কৃষকের পাশে জৈন্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার
মাঠে-মাঠে কৃষকের পাশে জৈন্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার
জৈন্তাপুরে আধুনিক কৃষি ও তরুণ উদ্যোক্তা তৈরিতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
জৈন্তাপুরে আধুনিক কৃষি ও তরুণ উদ্যোক্তা তৈরিতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
জৈন্তাপুরে নিরাপদ জারা লেবু উৎপাদনে GAP প্রোটোকলভিত্তিক প্রচার ও প্রচারণা অনুষ্ঠিত
জৈন্তাপুরে নিরাপদ জারা লেবু উৎপাদনে GAP প্রোটোকলভিত্তিক প্রচার ও প্রচারণা অনুষ্ঠিত
ঈদের আগে পেঁয়াজের বাজারে ধস, লোকসানে আগাম ফসল বিক্রি করছেন কৃষক
ঈদের আগে পেঁয়াজের বাজারে ধস, লোকসানে আগাম ফসল বিক্রি করছেন কৃষক
দেড় মিনিটের বক্তব্যে এমপিকে ১৮ বার স্যার সম্বোধন করলেন ইউএনও
দেড় মিনিটের বক্তব্যে এমপিকে ১৮ বার স্যার সম্বোধন করলেন ইউএনও
জৈন্তাপুরে তিন নারী উপসহকারী কৃষি কর্মকর্তার উদ্যোগে কৃষি প্রযুক্তি সম্প্রসারণ, উপকারভোগীদের সঙ্গে মতবিনিময়
জৈন্তাপুরে তিন নারী উপসহকারী কৃষি কর্মকর্তার উদ্যোগে কৃষি প্রযুক্তি সম্প্রসারণ, উপকারভোগীদের সঙ্গে মতবিনিময়
সিলেটের জৈন্তাপুরে কৃষি উন্নয়ন প্রকল্পের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিলেটের জৈন্তাপুরে কৃষি উন্নয়ন প্রকল্পের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ইয়েমেনে উত্তেজনা বাড়ানোর অভিযোগে মুখ খুলল আমিরাত
ইয়েমেনে উত্তেজনা বাড়ানোর অভিযোগে মুখ খুলল আমিরাত