মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমঅর্থনীতিইনওয়ার্ড রেমিট্যান্স দ্রুত নিষ্পত্তিতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

ইনওয়ার্ড রেমিট্যান্স দ্রুত নিষ্পত্তিতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

icon
দর্পণ টিভি লন্ডন
ইনওয়ার্ড রেমিট্যান্স দ্রুত নিষ্পত্তিতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

বিদেশ থেকে পণ্য ও সেবা খাতের বিপরীতে আসা ইনওয়ার্ড রেমিট্যান্স দ্রুত গ্রাহকের হিসাবে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, ব্যাংকিং সময়ের মধ্যে রেমিট্যান্স এলে তা একই দিনে এবং ব্যাংকিং সময় শেষ হওয়ার পর এলে পরবর্তী কর্মদিবসে গ্রাহকের হিসাবে জমা দিতে হবে।

বৃহস্পতিবার ৮ জানুয়ারি এ বিষয়ে একটি সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক। সার্কুলার জারির সঙ্গে সঙ্গে নির্দেশনাটি কার্যকর হলেও, সম্পূর্ণ বাস্তবায়নের জন্য ব্যাংকগুলোকে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, অনুমোদিত ডিলার বা এডি ব্যাংকগুলোকে রেমিট্যান্স সংক্রান্ত তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট গ্রাহককে অবহিত করতে হবে। দ্রুত লেনদেন নিশ্চিত করতে আধুনিক ও সহজতর প্রক্রিয়া অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় তথ্য থাকলে কিছু কাগজপত্র বা যাচাই প্রক্রিয়া পরবর্তী সময়ে সম্পন্ন করলেও প্রাথমিকভাবে গ্রাহকের হিসাবে অর্থ জমা দেওয়া যাবে।

তবে যেসব ক্ষেত্রে পোস্ট-ক্রেডিট যাচাই সম্ভব নয়, সেসব ক্ষেত্রে অর্থ জমা দেওয়ার আগে যাচাই সম্পন্ন করে সর্বোচ্চ তিন কর্মদিবসের মধ্যে লেনদেন নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।

সার্কুলারে আরও বলা হয়েছে, ইনওয়ার্ড রেমিট্যান্স প্রক্রিয়ায় স্ট্রেইট-থ্রু প্রসেসিং বা ঝুঁকিভিত্তিক দ্রুততর প্রক্রিয়াকরণ পদ্ধতি ব্যবহার করতে হবে। একই সঙ্গে পেমেন্ট ট্র্যাকিং ও স্বচ্ছতা নিশ্চিত করতে ইউনিক এন্ড-টু-এন্ড ট্রানজেকশন রেফারেন্স ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে রেমিট্যান্স গ্রহণ থেকে গ্রাহকের হিসাবে জমা পর্যন্ত পুরো প্রক্রিয়া সহজে অনুসরণ করা যায়।

এ ছাড়া ডিজিটাল বৈদেশিক মুদ্রা প্ল্যাটফর্ম শক্তিশালী করার ওপর গুরুত্ব আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে ফরম সি ও ফরম সি আইসিটি সংক্রান্ত প্রয়োজনীয়তা ভবিষ্যতে বাতিল করার উদ্যোগ নেওয়া হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

ব্যাংকার ও ব্যবসায়ীদের একটি অংশ মনে করছেন, এ উদ্যোগের ফলে রেমিট্যান্স ব্যবস্থাপনা আরও দ্রুত ও স্বচ্ছ হবে এবং গ্রাহকের আস্থা বাড়বে।