বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমঅর্থনীতিব্যাংক স্থাপনার ভাড়ায় সর্বোচ্চ সীমা নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক

ব্যাংক স্থাপনার ভাড়ায় সর্বোচ্চ সীমা নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক

icon
দর্পণ টিভি লন্ডন
ব্যাংক স্থাপনার ভাড়ায় সর্বোচ্চ সীমা নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক

দেশজুড়ে ব্যাংকের শাখা ও অন্যান্য ব্যবসা কেন্দ্রের জন্য ভবন ভাড়ার সর্বোচ্চ সীমা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সীমার মধ্যে ভাড়া থাকলে ব্যাংকগুলোকে আর কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমোদন নিতে হবে না। তবে নির্ধারিত সীমা অতিক্রম করলে অবশ্যই বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার দেশের সব ব্যাংকে পাঠিয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমোদন ছাড়াই সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদনের মাধ্যমে নতুন ব্যবসা কেন্দ্রের জন্য ভবন ভাড়া বা ইজারা নেওয়া যাবে। একইভাবে নতুন চুক্তি করা কিংবা বিদ্যমান চুক্তি নবায়নের ক্ষেত্রেও পরিচালনা পর্ষদের অনুমোদন যথেষ্ট হবে।

তবে কিছু ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন বাধ্যতামূলক রাখা হয়েছে। যেমন কোনো ভবনের মালিক যদি ব্যাংকের পরিচালক বা পরিচালকের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি হন, তাহলে সেই ভবন ভাড়া নেওয়ার আগে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হবে। এছাড়া বিদ্যমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে কোনো ব্যবসা কেন্দ্র স্থানান্তর করা, প্রধান কার্যালয় বা নিয়ন্ত্রণাধীন বিভাগের জন্য ভবন ভাড়া নেওয়ার ক্ষেত্রেও কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন প্রয়োজন হবে।

অগ্রিম ভাড়া প্রদান, স্থাপনা ব্যয় কিংবা ভাড়া বৃদ্ধির হারসহ অন্যান্য বিষয় আগের নির্দেশনা অনুযায়ীই পরিচালিত হবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

নতুন নির্দেশনায় অঞ্চলভেদে প্রতি বর্গফুটের সর্বোচ্চ ভাড়ার হার নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় সর্বোচ্চ ভাড়া নির্ধারণ করা হয়েছে প্রতি বর্গফুট ১০৪ টাকা। ঢাকার ‘ক’ শ্রেণির পৌরসভায় সর্বোচ্চ ২৮ টাকা এবং পল্লী এলাকায় ২৪ টাকা।

চট্টগ্রাম অঞ্চলে সিটি এলাকায় ৬১ টাকা, ‘ক’ শ্রেণির পৌরসভায় ২৭ টাকা এবং পল্লী এলাকায় ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। রাজশাহী অঞ্চলে যথাক্রমে ৩৪, ২৫ ও ১৩ টাকা এবং সিলেট অঞ্চলে ৪০, ২২ ও ১৬ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

খুলনা অঞ্চলে সিটি এলাকায় ৩৪ টাকা, ‘ক’ শ্রেণির পৌরসভায় ২১ টাকা এবং পল্লী এলাকায় ১৩ টাকা নির্ধারণ করা হয়েছে। রংপুর অঞ্চলে যথাক্রমে ৪৫, ১৭ ও ১৩ টাকা এবং বরিশাল অঞ্চলে ৪৮, ২০ ও ১৪ টাকা সর্বোচ্চ ভাড়া নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় প্রতি বর্গফুট সর্বোচ্চ ভাড়া ৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে। একই অঞ্চলের ‘ক’ শ্রেণির পৌরসভায় ১৯ টাকা এবং পল্লী এলাকায় ১৪ টাকা পর্যন্ত ভাড়া নেওয়া যাবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ভবনের অবস্থান, কোন তলায় স্থাপনা নেওয়া হচ্ছে এবং ভবনের মান বিবেচনায় এই নির্ধারিত সীমার মধ্যেই যৌক্তিকভাবে ভাড়ার হার নির্ধারণ করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদন নিতে হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই নীতিমালার মাধ্যমে ব্যাংক খাতে ভবন ভাড়া সংক্রান্ত সিদ্ধান্তে স্বচ্ছতা ও শৃঙ্খলা বাড়বে। একই সঙ্গে অযৌক্তিক ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে আর্থিক ব্যবস্থাপনায় আরও দায়িত্বশীলতা নিশ্চিত হবে।