সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমশিক্ষাএমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বাড়ানোর উদ্যোগ, হতে পারে ৬০ শতাংশ

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বাড়ানোর উদ্যোগ, হতে পারে ৬০ শতাংশ

icon
দর্পণ টিভি লন্ডন
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বাড়ানোর উদ্যোগ, হতে পারে ৬০ শতাংশ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের উৎসব ভাতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রস্তাব অনুযায়ী, বর্তমান ভাতার সঙ্গে অতিরিক্ত ১০ শতাংশ যোগ করে উৎসব ভাতা ৬০ শতাংশে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার ৪ মার্চ এ বিষয়ে প্রাথমিক আলোচনা হয় এবং প্রয়োজনীয় প্রস্তাবনা পাঠানোর জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কাছে তথ্য চাওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী ভাতা বাড়ানো হলে সরকারকে অতিরিক্ত প্রায় ২০০ থেকে ২৫০ কোটি টাকা ব্যয় করতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সঠিক ব্যয়ের হিসাব নির্ধারণের জন্য সংশ্লিষ্ট অধিদপ্তরগুলোকে বিস্তারিত প্রস্তাব পাঠাতে বলা হয়েছে। অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করার পর বিষয়টি অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, আসন্ন ঈদুল ফিতরের আগেই শিক্ষক-কর্মচারীরা যেন বর্ধিত উৎসব ভাতা পেতে পারেন, সে লক্ষ্যে দ্রুত প্রক্রিয়া এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে। এজন্য সংশ্লিষ্ট অধিদপ্তরগুলোকে দ্রুত প্রস্তাব পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, এমপিওভুক্ত শিক্ষকরা আগে মূল বেতনের ২৫ শতাংশ এবং কর্মচারীরা ৫০ শতাংশ হারে উৎসব ভাতা পেতেন। পরে বিভিন্ন দাবি ও আন্দোলনের প্রেক্ষাপটে গত বছর শিক্ষকদের উৎসব ভাতা ২৫ শতাংশ বাড়িয়ে ৫০ শতাংশ নির্ধারণ করা হয়।

বর্তমানে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষক ও কর্মচারী উভয়ের জন্য উৎসব ভাতা আরও ১০ শতাংশ বাড়িয়ে ৬০ শতাংশ করার উদ্যোগ নিয়েছে। প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদন পেলে দেশের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত বিপুল সংখ্যক শিক্ষক ও কর্মচারী এ সুবিধার আওতায় আসবেন।

শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষকদের আর্থিক প্রণোদনা বৃদ্ধি তাদের পেশাগত উৎসাহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষকদের মর্যাদা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।