মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমরাজনীতিআরিফুল হক চৌধুরী: রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বের দীর্ঘ পথচলা

আরিফুল হক চৌধুরী: রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বের দীর্ঘ পথচলা

icon
দর্পণ টিভি লন্ডন
আরিফুল হক চৌধুরী: রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বের দীর্ঘ পথচলা

সুয়েব রানা: হরিপুর,জৈন্তাপুর


দেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিনের পরিচিত মুখ আরিফুল হক চৌধুরী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন নিয়ে সিলেট ৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে নতুন দায়িত্ব গ্রহণ করেন। ছাত্ররাজনীতি থেকে শুরু করে স্থানীয় সরকার এবং জাতীয় পর্যায়ের রাজনীতিতে তাঁর সক্রিয় উপস্থিতি তাকে সিলেটের জনজীবনে একটি সুপরিচিত নাম হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

১৯৫৯ সালের ২৩ নভেম্বর জন্মগ্রহণ করেন আরিফুল হক চৌধুরী। তাঁর পিতা মরহুম সফিকুল হক চৌধুরী এবং মাতা আমিনা খাতুন। পারিবারিক জীবনে তিনি স্ত্রী সামা হক চৌধুরীর সহধর্মী। তাঁদের পরিবারে দুই কন্যা সাইকা তাবাসুম চৌধুরী ও আফসা হক চৌধুরী এবং এক পুত্র আসিফুল হক চৌধুরী রয়েছে। সিলেট নগরের কুমারপাড়া এলাকায় তাঁর স্থায়ী ঠিকানা।

পেশাগতভাবে তিনি সিলেটের শ্যামল নগর এলাকার আফসা হক ডেইরি ফার্মের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সুরমা সিএনপি পাম্পের ম্যানেজিং পার্টনার হিসেবেও যুক্ত রয়েছেন। ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমেও তাঁর সম্পৃক্ততা লক্ষণীয়।

রাজনৈতিক জীবনের সূচনা হয় ছাত্রদলের রাজনীতির মাধ্যমে। ১৯৭৯ সালে সিলেট ছাত্রদলের সদস্য হিসেবে যাত্রা শুরু করে কেন্দ্রীয় কমিটির সদস্যপদ অর্জন করেন। পরবর্তীতে সিলেট মহানগর ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তিনি দায়িত্বশীল ভূমিকা রাখেন। সিলেট মহানগর বিএনপির সভাপতি, সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে কাজ করেছেন। যুক্তরাষ্ট্র শাখা বিএনপির প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক হিসেবেও তাঁর ভূমিকা রয়েছে।

এছাড়া তিনি সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর হিসেবে ২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। পরবর্তীতে দুই দফায় ২০১৩ থেকে ২০১৮ এবং ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত সিলেট সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং জাতীয় নির্বাহী কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। কৃষকদলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংগঠনিক দায়িত্বে তাঁর সক্রিয় অংশগ্রহণ ছিল।

সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও তাঁর সম্পৃক্ততা বিস্তৃত। তিনি সিলেট রেড ক্রিসেন্ট মাতৃ মঙ্গল হাসপাতালের চেয়ারম্যান, সিলেট শাহী ঈদগাহ ও কুমারপাড়া জামে মসজিদের মোতওয়াল্লী এবং নয়াসড়ক জামে মসজিদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সিলেট ডায়াবেটিক হাসপাতালের উন্নয়ন উপকমিটির চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক হিসেবেও যুক্ত আছেন। পাশাপাশি বিআরটিসির পরিচালক, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সদস্য এবং জালালাবাদ গ্যাসের সাবেক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রেও তাঁর অংশগ্রহণ রয়েছে। মদন মোহন কলেজের গভর্নিং বডির সদস্য, কাজী জালাল উদ্দিন স্কুলের সভাপতি এবং রবীন্দ্রনাথের জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিব হিসেবে কাজ করেছেন। ক্রীড়া সংগঠক হিসেবেও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ সভাপতি ছিলেন।

দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, স্থানীয় সরকারে নেতৃত্ব এবং সামাজিক সংগঠনে সম্পৃক্ততার মাধ্যমে আরিফুল হক চৌধুরী সিলেটের জনজীবনে একটি প্রভাবশালী অবস্থান তৈরি করেছেন। রাজনীতি ও জনসেবার এই দীর্ঘ পথচলা তাঁকে জনগণের আশা ও প্রত্যাশার প্রতীক হিসেবে তুলে ধরেছে, যেখানে দায়িত্ব ও আস্থার নতুন অধ্যায় প্রতিনিয়ত রচিত হচ্ছে।

আরও খবর
গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির
গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির
জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
২৬ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতায় ডাস্টবিন স্থাপন বিপ্লব রহমান নাইমের
২৬ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতায় ডাস্টবিন স্থাপন বিপ্লব রহমান নাইমের
রাষ্ট্রপতি পদে আলোচনার কেন্দ্রে মির্জা ফখরুল, সিদ্ধান্ত নেবেন তারেক রহমান
রাষ্ট্রপতি পদে আলোচনার কেন্দ্রে মির্জা ফখরুল, সিদ্ধান্ত নেবেন তারেক রহমান
জুলাই পদযাত্রার সফলতায় সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানালেন রাশেল উল আলম
জুলাই পদযাত্রার সফলতায় সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানালেন রাশেল উল আলম
কানাইঘাটবাসীর ভালোবাসায় কৃতজ্ঞতা জানালেন এনসিপির কেন্দ্রীয় সদস্য রাশেল উল আলম
কানাইঘাটবাসীর ভালোবাসায় কৃতজ্ঞতা জানালেন এনসিপির কেন্দ্রীয় সদস্য রাশেল উল আলম
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, আইন অনুযায়ী সব সুবিধা পাবেন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, আইন অনুযায়ী সব সুবিধা পাবেন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগে জোর, এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব
সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগে জোর, এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব