বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমপ্রবাসআপাসেনকে ঘিরে বিতর্কে সিইওর পদত্যাগ ও পূর্ণ ফরেনসিক তদন্ত দাবি

আপাসেনকে ঘিরে বিতর্কে সিইওর পদত্যাগ ও পূর্ণ ফরেনসিক তদন্ত দাবি

icon
দর্পণ টিভি লন্ডন
আপাসেনকে ঘিরে বিতর্কে সিইওর পদত্যাগ ও পূর্ণ ফরেনসিক তদন্ত দাবি

লন্ডন, ১৬ ফেব্রুয়ারি। টাওয়ার হেমলেটসে দীর্ঘদিন ধরে কেয়ার সেবা প্রদানকারী চ্যারিটি প্রতিষ্ঠান আপাসেনকে ঘিরে উদ্ভূত বিতর্কের প্রেক্ষাপটে লন্ডন বাংলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সিইওর পদত্যাগ, পূর্ণাঙ্গ ফরেনসিক তদন্ত এবং ট্রাস্টি বোর্ড পুনর্গঠনে চারিটি কমিশনের হস্তক্ষেপ দাবি জানানো হয়েছে।


সংবাদ সম্মেলনে বক্তারা জানান, ২০১৭ থেকে ২০২২ সালের মধ্যে আপাসেনের সঙ্গে চুক্তিভিত্তিক ব্যয় ৫ মিলিয়ন পাউন্ড থেকে বৃদ্ধি পেয়ে ৬২ মিলিয়ন পাউন্ডে পৌঁছায়। এই বিপুল অর্থ কীভাবে এবং কোন খাতে ব্যয় হয়েছে তা নিয়ে বিস্তারিত ও স্বাধীন তদন্ত প্রয়োজন বলে তারা মত দেন। একই সঙ্গে এসিস্ট্যান্ট ডাইরেক্টর, ডে কেয়ার ম্যানেজার ও হোম কেয়ার ম্যানেজারসহ মোট ১০ জন সিনিয়র কর্মকর্তা স্বল্প সময়ে প্রতিষ্ঠান ছেড়ে যাওয়ার কারণও স্পষ্টভাবে জানার দাবি তোলা হয়।

অনুষ্ঠানে লিখিত বক্তব্য উপস্থাপন করেন আপাসেনে ১৮ বছর কর্মরত থাকা সাবেক সিনিয়র ম্যানেজার জাকির পারভেজ। উপস্থিত ছিলেন টাওয়ার হেমলেটস কেয়ার ওয়ার্কার অর্গানাইজেশনের প্রেসিডেন্ট আব্দুল মান্নান, সেক্রেটারি আমির উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট হাবিবুর রহমান এবং কেয়ার কর্মী আবদুল মুমিত চৌধুরী ও আনসার আহমেদ।


বক্তারা বলেন, আপাসেন ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত একটি চ্যারিটি সংস্থা, যা মূলত কাউন্সিলের অর্থায়নে পরিচালিত হয়ে টাওয়ার হেমলেটসের অসুস্থ ও ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের সেবা দিয়ে আসছে। তবে সাম্প্রতিক ঘটনাবলি প্রতিষ্ঠানটির প্রশাসনিক কাঠামো ও নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছে। তাঁদের মতে, সরকারি তহবিলের সঠিক ব্যবহার, সেবাগ্রহীতাদের নিরাপত্তা এবং কর্মীদের চাকরির স্থিতিশীলতা নিশ্চিত করতে স্বচ্ছ ও স্বাধীন তদন্ত অপরিহার্য।

বিবৃতিতে উল্লেখ করা হয়, গত কয়েক মাসে বিভিন্ন পর্যায়ের একাধিক অভিজ্ঞ কর্মকর্তা প্রতিষ্ঠান ত্যাগ করেছেন, যাদের মধ্যে কয়েকজনের কর্মজীবন ছিল ১৫ থেকে ২৫ বছরের বেশি। অনেকে আইনি বাধ্যবাধকতার কারণে প্রকাশ্যে মন্তব্য করতে পারছেন না বলেও জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, ২০২৪ সালের জানুয়ারিতে হুইসেলব্লোয়িংয়ের মাধ্যমে অভিযোগ ওঠার পর টাওয়ার হেমলেটস কাউন্সিল পি ডব্লিউ সি-কে স্বাধীন তদন্তের দায়িত্ব দেয়। মে মাসে প্রকাশিত প্রতিবেদনে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থায় দুর্বলতার কথা উল্লেখ করা হয়, যা জালিয়াতি ও অনিয়মের ঝুঁকি বাড়াতে পারে বলে সেখানে সতর্ক করা হয়েছে। এছাড়া আইনি নথি জাল ও তারিখ পরিবর্তনের অভিযোগও তদন্তে উঠে আসে বলে জানানো হয়।

বক্তারা আরও বলেন, তদন্ত প্রতিবেদনে ট্রাস্টি বোর্ডের কাঠামো ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। সিইওর প্রভাবমুক্ত ও স্বাধীন বোর্ড গঠনের প্রয়োজনীয়তার বিষয়টিও প্রতিবেদনে ইঙ্গিত করা হয়েছে বলে দাবি করা হয়। এ কারণে চারিটি কমিশনের সরাসরি হস্তক্ষেপ এবং বোর্ড পুনর্গঠনের আহ্বান জানানো হয়।

কেয়ার কর্মীদের প্রসঙ্গে বক্তারা জানান, বর্তমানে প্রায় ৪০০ কর্মী অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। তাঁদের চাকরির নিরাপত্তা ও মর্যাদা রক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত। কাউন্সিল সেবাগ্রহীতাদের কল্যাণ এবং ফ্রন্টলাইন কর্মীদের কর্মসংস্থান রক্ষাকে অগ্রাধিকার দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছে, তার কার্যকর বাস্তবায়ন প্রত্যাশা করা হয়।

বিবৃতিতে স্পষ্ট করা হয়, উত্থাপিত অভিযোগ ও দাবি জনস্বার্থে এবং প্রকাশিত তদন্ত প্রতিবেদনের তথ্যের ভিত্তিতে তুলে ধরা হয়েছে। সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি দায়িত্বশীল, স্বচ্ছ ও আইনি কাঠামোর মধ্যে থেকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

একটি সেবামূলক প্রতিষ্ঠানের ভবিষ্যৎ শুধু আর্থিক হিসাবের প্রশ্নে সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে শত শত কর্মীর জীবিকা এবং অসংখ্য নির্ভরশীল মানুষের আস্থা। সেই আস্থা অটুট রাখতে প্রয়োজন সত্যের স্বচ্ছ অনুসন্ধান ও জবাবদিহিতার দৃঢ় প্রতিশ্রুতি, যা শেষ পর্যন্ত মানবিক সেবাকেই শক্তিশালী করবে।

আরও খবর
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের
ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি
ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি
বাংলাদেশ বইমেলা ও সাহিত্য সাংস্কৃতিক উৎসব ২০২৬ অনুষ্ঠিত হবে পূর্ব লন্ডনে ২৭ ও ২৮ জুন
বাংলাদেশ বইমেলা ও সাহিত্য সাংস্কৃতিক উৎসব ২০২৬ অনুষ্ঠিত হবে পূর্ব লন্ডনে ২৭ ও ২৮ জুন
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা
লন্ডনে বাংলাদেশ সেন্টার’র বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনী কার্যক্রম সম্পন্ন
লন্ডনে বাংলাদেশ সেন্টার’র বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনী কার্যক্রম সম্পন্ন
নেবট্রার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
নেবট্রার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
টাওয়ার হ্যামলেটসে চতুর্থবারের মতো মেয়র নির্বাচিত লুৎফুর রহমান
টাওয়ার হ্যামলেটসে চতুর্থবারের মতো মেয়র নির্বাচিত লুৎফুর রহমান
নিউহ্যাম কাউন্সিলের মেয়র হয়ে ইতিহাস গড়লেন ফরহাদ হোসেন
নিউহ্যাম কাউন্সিলের মেয়র হয়ে ইতিহাস গড়লেন ফরহাদ হোসেন