বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমপ্রবাসঅ্যকাউন্টেন্টস ক্লাবের আসন্ন এজিএম উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

অ্যকাউন্টেন্টস ক্লাবের আসন্ন এজিএম উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

icon
দর্পণ টিভি লন্ডন
অ্যকাউন্টেন্টস ক্লাবের আসন্ন এজিএম উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

দ্য অ্যাকাউন্টেন্টস ক্লাবের আসন্ন বার্ষিক সাধারণ সভা এজিএম সফলভাবে আয়োজনের লক্ষ্যে লন্ডনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আগামী ১৫ ফেব্রুয়ারি লন্ডনের দ্য মিরাভেল ভেন্যুতে এজিএম আয়োজনের প্রস্তুতি চলছে। এই সাধারণ সভাকে অর্থবহ ও অংশগ্রহণমূলক করতে করেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় ৯ ফেব্রুয়ারি।


সংবাদ সম্মেলনের শুরুতে লন্ডন বাংলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে ভবিষ্যতে দ্য অ্যাকাউন্টেন্টস ক্লাব ও লন্ডন বাংলা প্রেসক্লাব পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক এনামুল হক খান সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন। তিনি আসন্ন এজিএমকে সফল করতে এবং বাংলাদেশি কমিউনিটির সব স্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার জন্য সবার প্রতি আন্তরিক আহ্বান জানান। তার বক্তব্যে সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনার কথাও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দ্য অ্যাকাউন্টেন্টস ক্লাবের সভাপতি হাসিব হাওলাদার, সহসভাপতি রাজ্জাকুল হায়দার খান বাপ্পী, এক্সিকিউটিভ কমিটির সদস্য মুহিত উদ্দিন, মীর জুলহাস হোসেন ও সৈয়দ আহবাব হোসেন। পাশাপাশি সংগঠনের লিগ্যাল সেক্রেটারি মোহাম্মদ আলা উদ্দিন এবং মেম্বারশিপ জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ তারেকুজ্জামানও উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত সঞ্চালনা করেন সংগঠনের প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি শেখ আবু সাজ্জাদ।

সংগঠনের নেতারা আশাবাদ ব্যক্ত করেন, আসন্ন বার্ষিক সাধারণ সভা প্রবাসী বাংলাদেশি অ্যাকাউন্টেন্টদের মধ্যে পেশাগত ঐক্য ও পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করবে এবং ভবিষ্যতে সংগঠনের কার্যক্রমকে নতুন মাত্রা দেবে।

আরও খবর
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের
ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি
ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি
বাংলাদেশ বইমেলা ও সাহিত্য সাংস্কৃতিক উৎসব ২০২৬ অনুষ্ঠিত হবে পূর্ব লন্ডনে ২৭ ও ২৮ জুন
বাংলাদেশ বইমেলা ও সাহিত্য সাংস্কৃতিক উৎসব ২০২৬ অনুষ্ঠিত হবে পূর্ব লন্ডনে ২৭ ও ২৮ জুন
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা
লন্ডনে বাংলাদেশ সেন্টার’র বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনী কার্যক্রম সম্পন্ন
লন্ডনে বাংলাদেশ সেন্টার’র বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনী কার্যক্রম সম্পন্ন
নেবট্রার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
নেবট্রার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
টাওয়ার হ্যামলেটসে চতুর্থবারের মতো মেয়র নির্বাচিত লুৎফুর রহমান
টাওয়ার হ্যামলেটসে চতুর্থবারের মতো মেয়র নির্বাচিত লুৎফুর রহমান
নিউহ্যাম কাউন্সিলের মেয়র হয়ে ইতিহাস গড়লেন ফরহাদ হোসেন
নিউহ্যাম কাউন্সিলের মেয়র হয়ে ইতিহাস গড়লেন ফরহাদ হোসেন