বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমপ্রবাসযুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি পুনর্গঠনে আলোচনা সভা, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি

যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি পুনর্গঠনে আলোচনা সভা, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি

icon
দর্পণ টিভি লন্ডন
যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি পুনর্গঠনে আলোচনা সভা, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি

যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক কাঠামো পুনর্গঠন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ ফেব্রুয়ারি ভার্চুয়ালি জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এই সভায় সংগঠনের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ পরিকল্পনা, সদস্যসংখ্যা বৃদ্ধি এবং সময়োপযোগী সংবিধান প্রণয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ড. মো. জয়নুল আবেদীন রোজ। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক ড. আজিজুল আম্বিয়া। আলোচনায় অংশ নেন ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর, লেখক সৈয়দ তওহীদ ফিতরাত, চ্যানেল এসের সাংবাদিক কামরুল আই রাসেলসহ যুক্তরাজ্যে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সংগঠনের সদস্যরা।

আলোচনা শেষে সংগঠনকে আরও সক্রিয় ও শক্তিশালী করার লক্ষ্যে ১৫ সদস্য বিশিষ্ট একটি বিশেষ সমন্বয় কমিটি গঠন করা হয়। এতে চিফ কো অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পান সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর এবং কো অর্ডিনেটর হিসেবে দায়িত্ব দেওয়া হয় লেখক সৈয়দ তওহীদ ফিতরাতকে।

সমন্বয় কমিটির অন্যান্য সদস্যরা হলেন ড. মো. জয়নুল আবেদীন রোজ, ড. আজিজুল আম্বিয়া, ইমদাদুন খান, আমিনুল হক জিলু, খায়রুল আলম লিংকন, হেলেন ইসলাম, নজরুল ইসলাম, আসমা মতিন, নুরুননবী আলী, মিসবাহুল হক মাসুম, রোমান আহমদ, মাসুম বিল্লাহ, শাকিল আহমেদ সোহাগ, সৈয়দ কাহের ও শিপন মিয়া।

সিদ্ধান্ত অনুযায়ী এই কমিটি আগামী দুই মাসের মধ্যে সদস্যসংখ্যা বৃদ্ধির কার্যকর উদ্যোগ গ্রহণ, একটি যুগোপযোগী ও গঠনমূলক সংবিধানের খসড়া প্রণয়ন এবং পূর্ণাঙ্গ কমিটি পুনর্গঠনের প্রস্তাব প্রস্তুত করবে।

সভায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, বিশেষ সমন্বয় কমিটির সক্রিয় ভূমিকার মাধ্যমে যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাব একটি আরও ঐক্যবদ্ধ, শক্তিশালী ও দায়িত্বশীল সাংবাদিক সংগঠনে পরিণত হবে।

আরও খবর
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের
ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি
ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি
বাংলাদেশ বইমেলা ও সাহিত্য সাংস্কৃতিক উৎসব ২০২৬ অনুষ্ঠিত হবে পূর্ব লন্ডনে ২৭ ও ২৮ জুন
বাংলাদেশ বইমেলা ও সাহিত্য সাংস্কৃতিক উৎসব ২০২৬ অনুষ্ঠিত হবে পূর্ব লন্ডনে ২৭ ও ২৮ জুন
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা
লন্ডনে বাংলাদেশ সেন্টার’র বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনী কার্যক্রম সম্পন্ন
লন্ডনে বাংলাদেশ সেন্টার’র বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনী কার্যক্রম সম্পন্ন
নেবট্রার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
নেবট্রার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
টাওয়ার হ্যামলেটসে চতুর্থবারের মতো মেয়র নির্বাচিত লুৎফুর রহমান
টাওয়ার হ্যামলেটসে চতুর্থবারের মতো মেয়র নির্বাচিত লুৎফুর রহমান
নিউহ্যাম কাউন্সিলের মেয়র হয়ে ইতিহাস গড়লেন ফরহাদ হোসেন
নিউহ্যাম কাউন্সিলের মেয়র হয়ে ইতিহাস গড়লেন ফরহাদ হোসেন