বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমপ্রবাসরমজান ও ঈদ মেলা ২০২৬ আয়োজন করছেন নিশাত খুশবু

রমজান ও ঈদ মেলা ২০২৬ আয়োজন করছেন নিশাত খুশবু

icon
দর্পণ টিভি লন্ডন
রমজান ও ঈদ মেলা ২০২৬ আয়োজন করছেন নিশাত খুশবু

লন্ডনে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির নারী উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সহায়তায় আগামী ৮ মার্চ রমজান ও ঈদ মেলা ২০২৬ আয়োজন করতে যাচ্ছেন আইনপেশাজীবী ও সামাজিক উদ্যোক্তা নিশাত খুশবু।

আজ এক প্রেস ব্রিফিংয়ে আয়োজক নিশাত খুশবু জানান, আইনপেশা ও অন্যান্য পেশাগত কাজের পাশাপাশি দীর্ঘদিন ধরে তিনি কমিউনিটির উন্নয়নমূলক কাজে যুক্ত রয়েছেন। ছাত্রজীবন থেকেই তিনি স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন। ২০২০ সাল থেকে একজন সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তিনি ছোট ও মাঝারি বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানগুলোর প্রচার ও উন্নয়নে কাজ করছেন।

তিনি বলেন, গত ছয় বছরে তার ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে বহু বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠান উপকৃত হয়েছে। বিশেষ করে নারীদের আত্মনির্ভরশীল করা এবং অর্থনৈতিকভাবে এগিয়ে নেওয়াই তার মূল লক্ষ্য। কারণ অর্থনৈতিক সক্ষমতাই একটি সমাজের অগ্রগতির প্রধান ভিত্তি।

নিশাত খুশবু বলেন, পারিবারিক ও ব্যক্তিগত নানা কারণে অনেক নারী ঘরের বাইরে কাজ করতে পারেন না। এতে তারা ধীরে ধীরে নির্ভরশীল ও অসহায় হয়ে পড়েন এবং অনেক ক্ষেত্রে পারিবারিক নির্যাতনেরও শিকার হন। কোভিড পরবর্তী সময়ে অনেক নারী অনলাইনে ব্যবসা শুরু করলেও বাজারে আস্থার জায়গা তৈরি করা সবার পক্ষে সম্ভব হয় না।

এই বাস্তবতা থেকে ২০২২ সালে রমজান মাসে প্রথমবারের মতো আয়োজন করা হয় রমজান ও ঈদ মেলা। আকলু প্লাজায় অনুষ্ঠিত দুই দিনব্যাপী সেই আয়োজন ব্যাপক সাড়া ফেলেছিল।

চার বছরের ধারাবাহিকতায় এবার ৮ মার্চ রবিবার লন্ডনের মে ফেয়ার ভ্যানুতে রমজান ও ঈদ মেলা ২০২৬ অনুষ্ঠিত হবে। সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এই আয়োজন। মেলায় পাঁচ শতাধিক মানুষের জন্য ইফতারের ব্যবস্থা থাকবে। প্রতি বছরের মতো এবারও মেজবানি রেস্টুরেন্ট ইফতার পরিবেশনে সহযোগিতা করছে।

মেলায় প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে। ইফতারের জন্য ফ্রি কুপন সংগ্রহ করা যাবে। মেলায় শাড়ি, সেলোয়ার কামিজ, গয়না, হার্বাল পণ্য, ইসলামিক পোশাক, সুগন্ধি, খাবার, মেহেদীসহ নানা পণ্যের স্টল থাকবে। আগ্রহী ব্যবসায়ীরা এখনো স্টল বরাদ্দ নিতে পারবেন। ভ্যানুর আশপাশে ফ্রি পার্কিং এবং সহজ পাবলিক ট্রান্সপোর্ট সুবিধা রয়েছে।

এছাড়া নারী ও পুরুষদের জন্য নামাজ ও বিশ্রামের ব্যবস্থা থাকবে। শিশুদের জন্য নাশিদ, কোরআন তেলাওয়াত এবং বাউন্সি ক্যাসলের আয়োজনও রাখা হয়েছে।

আয়োজক আশা প্রকাশ করেন, এবারের মেলাতেও নারী উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীরা উপকৃত হবেন। অনলাইনভিত্তিক ব্যবসাগুলো ক্রেতাদের কাছে আস্থার জায়গা তৈরি করতে পারবে এবং দর্শনার্থীরা পরিবার পরিজন নিয়ে ঈদের আনন্দে অংশ নিতে পারবেন।

শেষে নিশাত খুশবু কমিউনিটির সবাইকে এই উন্নয়নমূলক উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানান এবং নারী উদ্যোক্তা ও ছোট ব্যবসাগুলোকে সহায়তা করার অনুরোধ জানান।

আরও খবর
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের
ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি
ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি
বাংলাদেশ বইমেলা ও সাহিত্য সাংস্কৃতিক উৎসব ২০২৬ অনুষ্ঠিত হবে পূর্ব লন্ডনে ২৭ ও ২৮ জুন
বাংলাদেশ বইমেলা ও সাহিত্য সাংস্কৃতিক উৎসব ২০২৬ অনুষ্ঠিত হবে পূর্ব লন্ডনে ২৭ ও ২৮ জুন
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা
লন্ডনে বাংলাদেশ সেন্টার’র বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনী কার্যক্রম সম্পন্ন
লন্ডনে বাংলাদেশ সেন্টার’র বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনী কার্যক্রম সম্পন্ন
নেবট্রার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
নেবট্রার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
টাওয়ার হ্যামলেটসে চতুর্থবারের মতো মেয়র নির্বাচিত লুৎফুর রহমান
টাওয়ার হ্যামলেটসে চতুর্থবারের মতো মেয়র নির্বাচিত লুৎফুর রহমান
নিউহ্যাম কাউন্সিলের মেয়র হয়ে ইতিহাস গড়লেন ফরহাদ হোসেন
নিউহ্যাম কাউন্সিলের মেয়র হয়ে ইতিহাস গড়লেন ফরহাদ হোসেন