বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমপ্রবাসসাংবাদিক কায়সারুল ইসলাম সুমনের রুহের মাগফেরাত কামনায় লন্ডনে দোয়া মাহফিল

সাংবাদিক কায়সারুল ইসলাম সুমনের রুহের মাগফেরাত কামনায় লন্ডনে দোয়া মাহফিল

icon
দর্পণ টিভি লন্ডন
সাংবাদিক কায়সারুল ইসলাম সুমনের রুহের মাগফেরাত কামনায় লন্ডনে দোয়া মাহফিল

লন্ডন বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে প্রয়াত সাংবাদিক কায়সারুল ইসলাম সুমনের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী বাংলা গণমাধ্যম অঙ্গনের এই শোকানুষ্ঠানে মরহুমের আত্মার শান্তি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের জন্য সান্ত্বনা কামনা করা হয়।

৮ ফেব্রুয়ারি লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে বাদ মাগরিব লন্ডন বাংলা প্রেস ক্লাবের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন ব্রিকলেন জামে মসজিদের সহকারী ইমাম হাফিজ মতিউল হক।

দোয়া মাহফিলের শুরুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি ব্যারিস্টার তারেক চৌধুরী মরহুম কায়সারুল ইসলাম সুমনের জীবন ও সাংবাদিকতায় তাঁর অবদানের কথা স্মরণ করেন এবং তাঁর পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন। অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানান ক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আকরামুল হুসাইন।

দোয়া মাহফিলে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি নবাব উদ্দিন, মুহাম্মদ এমদাদুল হক চৌধুরী ও মুহাম্মদ জুবায়েরসহ সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া সিনিয়র ভাইস সভাপতি তাইসির মাহমুদ, ভাইস সভাপতি আহাদ চৌধুরী বাবু, কোষাধ্যক্ষ মোহাম্মদ আব্দুল হান্নান, সহকারী সম্পাদক ও অন্যান্য নির্বাহী সদস্যসহ বিপুলসংখ্যক সাংবাদিক অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে প্রবাসী সিনিয়র সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন। একই সঙ্গে বার্মিংহামসহ বিভিন্ন স্থান থেকে লন্ডন বাংলা প্রেস ক্লাবের একাধিক সদস্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়া মাহফিলে শরিক হন।

উল্লেখ্য, এটিএন বাংলা ইউকের বার্মিংহাম ব্যুরো প্রধান এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র সদস্য কায়সারুল ইসলাম সুমন সম্প্রতি বাংলাদেশে অবস্থানকালে মৌলভীবাজারের বড়লেখায় নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন ৪ ফেব্রুয়ারি।

নিষ্ঠা সততা ও পেশাদারিত্বের মাধ্যমে প্রবাসী সাংবাদিকতায় তিনি যে সম্মান ও আস্থা রেখে গেছেন তা সহকর্মী ও শুভানুধ্যায়ীদের হৃদয়ে চিরদিন আলো হয়ে জ্বলবে।

আরও খবর
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের
ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি
ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি
বাংলাদেশ বইমেলা ও সাহিত্য সাংস্কৃতিক উৎসব ২০২৬ অনুষ্ঠিত হবে পূর্ব লন্ডনে ২৭ ও ২৮ জুন
বাংলাদেশ বইমেলা ও সাহিত্য সাংস্কৃতিক উৎসব ২০২৬ অনুষ্ঠিত হবে পূর্ব লন্ডনে ২৭ ও ২৮ জুন
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা
লন্ডনে বাংলাদেশ সেন্টার’র বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনী কার্যক্রম সম্পন্ন
লন্ডনে বাংলাদেশ সেন্টার’র বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনী কার্যক্রম সম্পন্ন
নেবট্রার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
নেবট্রার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
টাওয়ার হ্যামলেটসে চতুর্থবারের মতো মেয়র নির্বাচিত লুৎফুর রহমান
টাওয়ার হ্যামলেটসে চতুর্থবারের মতো মেয়র নির্বাচিত লুৎফুর রহমান
নিউহ্যাম কাউন্সিলের মেয়র হয়ে ইতিহাস গড়লেন ফরহাদ হোসেন
নিউহ্যাম কাউন্সিলের মেয়র হয়ে ইতিহাস গড়লেন ফরহাদ হোসেন