সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমবিনোদনবিটিভি ও চ্যানেল আইতে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে ধারাবাহিক প্রামাণ্যচিত্র দূর্বার সমরে শান্তিতে

বিটিভি ও চ্যানেল আইতে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে ধারাবাহিক প্রামাণ্যচিত্র দূর্বার সমরে শান্তিতে

icon
দর্পণ টিভি লন্ডন
বিটিভি ও চ্যানেল আইতে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে ধারাবাহিক প্রামাণ্যচিত্র দূর্বার সমরে শান্তিতে

দেশের বিভিন্ন সংকটময় সময়ে সাধারণ মানুষের আস্থার অন্যতম প্রতীক বাংলাদেশ সেনাবাহিনী। তাদের সাহস, ত্যাগ এবং গৌরবময় পথচলার গল্প এবার উঠে এসেছে টেলিভিশনের পর্দায় ও ডিজিটাল মাধ্যমে। বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে প্রথম ধারাবাহিক প্রামাণ্যচিত্র দূর্বার সমরে শান্তিতে নির্মিত হয়েছে এবং এটি ৩ ফেব্রুয়ারি থেকে প্রচার শুরু হয়েছে।

নির্মাতা খাইরুল ইসলাম তুফানের পরিচালনায় নির্মিত এই বিশেষ ধারাবাহিক প্রামাণ্যচিত্রটি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশন এবং বেসরকারি স্যাটেলাইট চ্যানেল চ্যানেল আইতে প্রচারিত হচ্ছে। নির্মাতা জানান, এই প্রামাণ্যচিত্রে সেনাবাহিনীর দেশে ও বিদেশে বিস্তৃত কার্যক্রমের অনেক অজানা দিক তুলে ধরা হয়েছে।

প্রামাণ্যচিত্রটিতে মহান মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর জন্ম ও বীরত্বগাঁথা, পাহাড় ও সমতলে নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠায় তাদের ভূমিকা, জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের আত্মত্যাগ ও সাফল্যের গল্প, দুর্যোগ মোকাবিলায় মানবিক সহায়তার চিত্র এবং বাহিনীর আধুনিকায়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।

নির্মাতা খাইরুল ইসলাম তুফান বলেন, সেনাবাহিনীর ইউনিফর্মের আড়ালে যে মানবিক ও দেশপ্রেমিক হৃদয় স্পন্দিত হয়, এই প্রামাণ্যচিত্রের মাধ্যমে সেটিই সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তিনি জানান, এটি শুধু তথ্যভিত্তিক একটি নির্মাণ নয়, বরং সাধারণ জনগণ ও সেনাবাহিনীর মধ্যে আস্থার সম্পর্ক আরও দৃঢ় করার একটি উদ্যোগ।

তিনি আরও বলেন, এই ধারাবাহিকের লক্ষ্য হলো তরুণ প্রজন্ম যেন দেশপ্রেমে উদ্বুদ্ধ হয় এবং জানতে পারে সমরে কিংবা শান্তিতে তাদের সেনাবাহিনী কতটা দৃঢ় ও অদম্য ভূমিকা রাখে।

প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছে প্রামাণ্যচিত্র নির্মাতা প্রতিষ্ঠান পজিটিভ থিংক।

দেশের ইতিহাস, ত্যাগ আর দায়িত্ববোধের এই গল্পগুলো যখন পর্দায় উঠে আসে, তখন তা শুধু দেখার বিষয় থাকে না, বরং নতুন প্রজন্মের মনে দেশকে ভালোবাসার এক নীরব শক্তি জাগিয়ে তোলে।