বুধবার , ২৯ জুলাই ২০২৬
সাম্প্রতিক
জনতার ভালোবাসায় সিক্ত এক আলোকোজ্জ্বল বিদায়, কোম্পানীগঞ্জে নজিরবিহীন মানবিক দৃষ্টান্ত রেখে গেলেন ওসি রতন শেখ পিপিএম বাংলাদেশের বাজারের ৯৫ শতাংশ চিনির নমুনায় মাইক্রোপ্লাস্টিক আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী হওয়ার ঘোষণা, দোয়া ও সমর্থন চাইলেন মোঃ সেলিম আহমদ সরকারি কর্মকর্তার পরিচয়ে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান পুলিশের বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলে ২ ডলারের বেশি বেড়েছে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে নিহত ১৩, চলছে উদ্ধার অভিযান বৈশ্বিক এআই নীতিমালা প্রণয়নে সক্রিয় নেতৃত্ব চায় চীন দক্ষ মানবসম্পদ গড়তে কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান দেশে ফিরলে ব্যাপক জনসমাগম হতে পারে, মনে করছেন সাকিব ফ্রান্সে দাবানলের বিস্তার অব্যাহত, নিরাপদ স্থানে সরানো হয়েছে ২ লাখ ২০ হাজার মানুষ সাংবাদিকতা জনকল্যাণে নিবেদিত দায়িত্বশীল সেবা, বিভাগীয় কমিশনার এলএনজি টার্মিনালের ত্রুটিতে গ্যাস সংকট, স্বাভাবিক হতে লাগতে পারে আরও দুই সপ্তাহ ভারতে এক যুবককে বিয়ে করলেন তিন বোন, সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, আইন অনুযায়ী সব সুবিধা পাবেন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সেনাসদরে সাবেক সেনাপ্রধানদের ছবি পরিদর্শন, সেনাবাহিনীর আধুনিকায়নে মেধাভিত্তিক পদোন্নতির ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ দলীয় নিয়োগে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অভিযোগ এনসিপির আখতার হোসেনের সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ত্রিপলের নামাজের স্থানও অপসারণ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল চূড়ান্তে স্পিকারের সঙ্গে বৈঠকে যাচ্ছেন সিইসি জাতীয় সাহিত্য সম্মেলনে কবি সাহিত্যিকদের মিলনমেলা, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে মুখর বাংলা একাডেমি সিলেট ব্যাটালিয়নের অতন্দ্র প্রহরী ভূমিকা, ১৯ ও ৪৮ বিজিবির নিরলস প্রচেষ্টায় নিরাপদ সীমান্ত, সুরক্ষিত দেশ গোয়াইনঘাটকে মাদকমুক্ত ও দালালামুক্ত করতে দৃঢ়প্রতিজ্ঞ ওসি ওমর ফারুক জৈন্তাপুরের মানুষের হৃদয় জয় করে এবার কোম্পানিগঞ্জের ওসির দায়িত্বে মো. উসমান গনি লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
হোমবিনোদনমদের মামলায় খালাস পেয়ে স্বস্তির কথা বললেন গায়ক আসিফ আকবর

মদের মামলায় খালাস পেয়ে স্বস্তির কথা বললেন গায়ক আসিফ আকবর

icon
দর্পণ টিভি লন্ডন
মদের মামলায় খালাস পেয়ে স্বস্তির কথা বললেন গায়ক আসিফ আকবর

লাইসেন্স ছাড়া বিদেশি মদ রাখার অভিযোগে দায়ের করা মামলায় দীর্ঘ আট বছর আইনি লড়াইয়ের পর খালাস পেয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। সোমবার ৯ মার্চ ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত ২ এর বিচারক আয়েশা আক্তার মৌসুমি যুক্তিতর্ক শুনানি শেষে এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর নিজের অনুভূতি প্রকাশ করে আসিফ আকবর বলেন, অভিযোগটি ছিল মিথ্যার ওপর ভিত্তি করে করা। দীর্ঘদিন আদালতে উপস্থিত থেকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি ন্যায়বিচার পেয়েছেন বলে জানান।

তিনি বলেন, আলহামদুলিল্লাহ, অভিযোগটি ছিল ভিত্তিহীন। রোজার মাসেই মামলার সূচনা হয়েছিল এবং একই মাসে রায় পেয়েছি। আট বছর ধরে নিয়মিত আদালতে এসেছি। কোনো ধরনের প্রভাব খাটানোর চেষ্টা করিনি কিংবা বিষয়টিকে রাজনৈতিকভাবে ব্যবহার করিনি। আমি শুধু ন্যায়বিচার চেয়েছি।

আসিফ আকবর আরও বলেন, তিনি একজন আইনজীবীর সন্তান হওয়ায় আদালতের প্রতি তার সবসময় গভীর শ্রদ্ধা রয়েছে। এ কারণে পুরো মামলার সময় তিনি ধৈর্য ধরে আইনি প্রক্রিয়ার ওপর আস্থা রেখেছেন।

তিনি বলেন, দীর্ঘ সময় ধরে তার পরিবার, ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীরা উদ্বেগে ছিলেন। আদালতের রায়ে তিনি মুক্তি পাওয়ায় এটি তার এবং পরিবারের জন্য বড় স্বস্তির বিষয়।

আদালত সূত্রে জানা গেছে, রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় আদালত তাকে খালাস দেন।

মামলার নথি অনুযায়ী, ২০১৮ সালের ৬ জুন রাজধানীর পান্থপথে একটি প্রতিষ্ঠানের কার্যালয় থেকে চার বোতল বিদেশি মদ উদ্ধারের অভিযোগ ওঠে। পরে সেগুলো পরীক্ষার জন্য মাদকদ্রব্য অধিদপ্তরে পাঠানো হয়।

পরবর্তীতে লাইসেন্স ছাড়া বিদেশি মদ সংরক্ষণের অভিযোগে ২০১৯ সালের ২৩ জুলাই তেজগাঁও থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় করা হয়েছিল।

দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আদালতের রায়ে খালাস পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন এই সংগীতশিল্পী। তিনি বলেন, সত্যের জয় সবসময় হয় এবং আইনের প্রতি আস্থা থাকলে ন্যায়বিচার পাওয়া সম্ভব।