শনিবার , ১২ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমবিনোদনচেন্নাইয়ের সম্পত্তি বিক্রি করলেন থালাপতি বিজয়, নেপথ্যে একাধিক কারণ

চেন্নাইয়ের সম্পত্তি বিক্রি করলেন থালাপতি বিজয়, নেপথ্যে একাধিক কারণ

icon
দর্পণ টিভি লন্ডন
চেন্নাইয়ের সম্পত্তি বিক্রি করলেন থালাপতি বিজয়, নেপথ্যে একাধিক কারণ

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয় চেন্নাইয়ের একটি মূল্যবান সম্পত্তি বিক্রি করেছেন, যা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা তৈরি হয়েছে।

শনিবার ২৮ মার্চ প্রকাশিত তথ্য অনুযায়ী, চেন্নাইয়ের আনা নগরে অবস্থিত তার মালিকানাধীন সম্পত্তিটি প্রায় ৩৫ কোটি রুপিতে বিক্রি করা হয়েছে। দীর্ঘ সময় ধরে এ সম্পত্তি বিক্রির আলোচনা চললেও সম্প্রতি এর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

বিজয়ের ঘনিষ্ঠ সূত্রের দাবি, রাজনৈতিক দলের অর্থায়নের জন্য নয়, বরং ব্যক্তিগত আর্থিক ব্যবস্থাপনা সহজ করতে সম্পদ নগদে রূপান্তরের উদ্দেশ্যেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। বিশেষ করে আসন্ন নির্বাচনের আগে সম্পদের কাঠামো সরল করা তার মূল লক্ষ্য বলে জানা গেছে।

তবে এ সিদ্ধান্তের পেছনে ব্যক্তিগত কারণও থাকতে পারে বলে আলোচনা চলছে। দীর্ঘদিনের দাম্পত্য জীবনে টানাপোড়েন এবং সম্ভাব্য বিচ্ছেদ প্রক্রিয়ার প্রভাবও এই সম্পত্তি বিক্রির সঙ্গে যুক্ত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া নির্বাচনি প্রক্রিয়ায় সম্পদের তথ্য উপস্থাপন সংক্রান্ত জটিলতা এড়াতেও এমন পদক্ষেপ নেওয়া হতে পারে বলে আইনগত মহলের মতামত রয়েছে। বিশেষ করে সম্পত্তির মালিকানা ও সম্মতির বিষয়গুলো ভবিষ্যতে জটিলতা তৈরি করতে পারে, যা আগেভাগেই সমাধান করার চেষ্টা করছেন তিনি।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই সিদ্ধান্ত বিজয়ের রাজনৈতিক প্রস্তুতির অংশ হতে পারে এবং ভবিষ্যতে তিনি আরও কিছু সম্পত্তি বিক্রি করতে পারেন।