সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমবিজ্ঞান ও প্রযুক্তিদেশে প্রথম বিটিসিএল এমভিএনও সিম চালু, ভয়েস ও ডাটা সেবা সফলভাবে সম্পন্ন

দেশে প্রথম বিটিসিএল এমভিএনও সিম চালু, ভয়েস ও ডাটা সেবা সফলভাবে সম্পন্ন

icon
দর্পণ টিভি লন্ডন
দেশে প্রথম বিটিসিএল এমভিএনও সিম চালু, ভয়েস ও ডাটা সেবা সফলভাবে সম্পন্ন

দেশের টেলিযোগাযোগ খাতে নতুন মাত্রা যোগ করে চালু হয়েছে রাষ্ট্রায়ত্ত বিটিসিএলের মোবাইল ভার্চ্যুয়াল নেটওয়ার্ক অপারেটর এমভিএনও সিম। ৩ ফেব্রুয়ারি বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের পরিচালিত এই সেবার আওতায় ভয়েস ও ডাটা কলসহ প্রয়োজনীয় সব কারিগরি কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানানো হয়েছে।

ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিম সফলভাবে সচল হয়েছে এবং এর মাধ্যমে গুরুত্বপূর্ণ কয়েকটি কার্যক্রম সম্পন্ন হয়েছে।

ফয়েজ আহমদ তৈয়্যব জানান, এই সেবার আওতায় ভয়েস কল, ডাটা কল, আলাপ থেকে মোবাইল নেটওয়ার্ক, আলাপ টু আলাপ এবং জিপন ইন্টিগ্রেশন সংক্রান্ত চারটি ইভেন্টের সফল প্রভিশনিং সম্পন্ন হয়েছে। পাশাপাশি কল টেস্টও সফলভাবে শেষ হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও জানান, মঙ্গলবার দুপুরে বিটিসিএলের গুলিস্তান ও রমনা কার্যালয়ে সরেজমিনে প্রভিশনিং, অ্যাক্টিভেশন এবং টেস্ট কল কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী ৮ ফেব্রুয়ারি বিটিসিএল এমভিএনও সেবার লাইভ পাইলট কার্যক্রম শুরু হবে।

এর আগে গত বছরের ২৫ নভেম্বর বিটিসিএলকে পরীক্ষামূলকভাবে এমভিএনও নেটওয়ার্ক চালুর অনুমোদন দেওয়া হয়েছিল। সংশ্লিষ্টদের মতে, আধুনিক এই প্রযুক্তি চালুর মাধ্যমে গ্রাহকসেবা উন্নয়নে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিটিসিএল আরও এক ধাপ এগিয়ে গেল।

ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় এমন নতুন সেবা মানুষের যোগাযোগকে আরও সহজ ও শক্তিশালী করবে, আর প্রযুক্তির এই অগ্রগতি ভবিষ্যতের সম্ভাবনাকে আরও উজ্জ্বল করে তুলবে।