সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমবিজ্ঞান ও প্রযুক্তিচাঁদ অভিযানে নভোচারীদের খাবার তালিকা, কী থাকছে মেন্যুতে

চাঁদ অভিযানে নভোচারীদের খাবার তালিকা, কী থাকছে মেন্যুতে

icon
দর্পণ টিভি লন্ডন
চাঁদ অভিযানে নভোচারীদের খাবার তালিকা, কী থাকছে মেন্যুতে

দীর্ঘ বিরতির পর আবারও চাঁদের পথে যাত্রা শুরু করা আর্টেমিস-২ মিশনে নভোচারীদের জন্য বিশেষভাবে পরিকল্পিত খাদ্যতালিকা প্রস্তুত করেছে নাসা। মহাকাশের পরিবেশে শারীরিক সক্ষমতা বজায় রাখতে এই খাবার তালিকায় রাখা হয়েছে বৈচিত্র্য ও পুষ্টির সমন্বয়।

এই মিশনে অংশ নেওয়া নভোচারীদের জন্য প্রতিদিন নির্ধারিত সময়সূচি অনুযায়ী সকালের নাস্তা, দুপুর ও রাতের খাবার সরবরাহ করা হচ্ছে। বৃহস্পতিবার ৩ এপ্রিল শুরু হওয়া এই অভিযানে তাদের খাদ্যতালিকায় মোট ১৮৯ ধরনের খাবার রাখা হয়েছে।

মেন্যুতে রয়েছে আমের সালাদ, ঝাল সবুজ শিম, ব্লুবেরি গ্রানোলা এবং টরটিয়ার মতো নানা ধরনের খাবার। পাশাপাশি পানীয় হিসেবে রাখা হয়েছে দশটির বেশি বিকল্প, যার মধ্যে কফি, ম্যাঙ্গো পিচ স্মুদি ও স্ট্রবেরি জুস উল্লেখযোগ্য। তবে প্রতিটি নভোচারী দিনে নির্দিষ্ট পরিমাণ অনুযায়ী দুটি পানীয় গ্রহণ করতে পারবেন।

নাসা জানিয়েছে, খাদ্যতালিকা তৈরির সময় নভোচারীদের ব্যক্তিগত পছন্দের পাশাপাশি পুষ্টিমান ও মহাকাশযানের সীমাবদ্ধতা গুরুত্বসহকারে বিবেচনা করা হয়েছে। ওরিয়ন মহাকাশযানের ভেতরে খাবার সংরক্ষণ ও ব্যবহারের সুবিধার সঙ্গে সামঞ্জস্য রেখে এসব খাবার নির্বাচন করা হয়েছে।

মাইক্রোগ্রাভিটি পরিবেশে সহজে খাওয়া যায় এবং কম বর্জ্য তৈরি হয় এমন খাবারই বেছে নেওয়া হয়েছে। যেহেতু মহাকাশযানে ফ্রিজ নেই, তাই তাজা খাবার সংরক্ষণ সম্ভব নয়। ফলে শুকনো খাবার পানির মাধ্যমে পুনরায় প্রস্তুত করার ব্যবস্থা রাখা হয়েছে। এ জন্য মহাকাশযানে রয়েছে বিশেষ পানির ডিসপেনসার। পাশাপাশি খাবার গরম করার জন্য ব্যবহৃত হবে ফুড ওয়ার্মার।

বুধবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে শক্তিশালী রকেটের মাধ্যমে চারজন নভোচারী এই মিশনে যাত্রা শুরু করেন। প্রায় ১০ দিনের এই অভিযানে তারা চাঁদের চারপাশে প্রদক্ষিণ করবেন, তবে সরাসরি অবতরণ করবেন না।

এই মিশন মূলত পরীক্ষামূলক হওয়ায় মহাকাশযানের নিরাপত্তা ও কার্যকারিতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই অভিজ্ঞতা ভবিষ্যতে মানুষের চাঁদে পুনরায় অবতরণের পথ আরও সুগম করবে।