সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমবিজ্ঞান ও প্রযুক্তিপাঁচ দশক পর চাঁদ অভিযানে নতুন দিগন্ত, কেন আবার মানুষ পাঠাল নাসা

পাঁচ দশক পর চাঁদ অভিযানে নতুন দিগন্ত, কেন আবার মানুষ পাঠাল নাসা

icon
দর্পণ টিভি লন্ডন
পাঁচ দশক পর চাঁদ অভিযানে নতুন দিগন্ত, কেন আবার মানুষ পাঠাল নাসা

দীর্ঘ বিরতির পর আবারও মানুষকে চাঁদের পথে পাঠিয়ে মহাকাশ গবেষণায় নতুন অধ্যায় সূচনা করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। পাঁচ দশকেরও বেশি সময় পর এই পদক্ষেপ বিশ্বজুড়ে কৌতূহল ও আগ্রহ সৃষ্টি করেছে।

এই অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার নাসার আর্টেমিস-২ মিশনে চারজন নভোচারী চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করেন। এতে তিনজন মার্কিন ও একজন কানাডীয় নভোচারী অংশ নিয়েছেন। বুধবার সন্ধ্যা প্রায় ৬টা ৩৫ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে শক্তিশালী রকেটটি উৎক্ষেপণ করা হয়।

মঙ্গলবার ৩ এপ্রিল মূল অভিযানের অংশ হিসেবে নভোচারীরা যাত্রা শুরু করে, যা আগামী দিনের চাঁদ অভিযানের জন্য গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করবে। এই মিশনে তারা সরাসরি চাঁদে অবতরণ করবেন না, বরং প্রায় ১০ দিনের অভিযানে চাঁদের চারপাশে ঘুরে ভবিষ্যৎ অবতরণের প্রস্তুতি নেবেন।

অভিযানের সময় তারা চাঁদের এমন একটি অংশের কাছাকাছি পৌঁছাবেন, যা পৃথিবী থেকে সরাসরি দেখা যায় না। প্রায় ৬৪০০ মাইল দূরত্বে অবস্থান করে তারা তিন ঘণ্টা ধরে বিভিন্ন ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করবেন এবং গুরুত্বপূর্ণ ছবি সংগ্রহ করবেন।

এই মিশনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো নভোচারীদের শারীরিক ও মানসিক অবস্থার বিশ্লেষণ। মহাকাশ ভ্রমণ মানুষের শরীর ও মনের ওপর কী ধরনের প্রভাব ফেলে, তা পর্যবেক্ষণের মাধ্যমে ভবিষ্যতের অভিযাত্রাকে আরও নিরাপদ ও কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

নাসার লক্ষ্য অনুযায়ী, এই মিশন সফল হলে আগামী ২০২৮ সালের মধ্যে পরবর্তী ধাপে মানুষকে আবার চাঁদের মাটিতে নামানোর উদ্যোগ নেওয়া হবে। বিজ্ঞানীদের মতে, এই উদ্যোগ শুধু চাঁদেই সীমাবদ্ধ নয়, বরং ভবিষ্যতে আরও দূরবর্তী মহাকাশ অভিযানের পথও প্রশস্ত করবে।