বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমপ্রবাসলন্ডন বাংলা প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটিকে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও টিভি ও পিস হোমের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটিকে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও টিভি ও পিস হোমের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা

icon
দর্পণ টিভি লন্ডন
লন্ডন বাংলা প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটিকে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও টিভি ও পিস হোমের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের ২০২৬-২০২৭ সালের নবনির্বাচিত এক্সিকিউটিভ কমিটির সদস্যদের দায়িত্ব গ্রহণ উপলক্ষে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও টিভি ও পিস হোমের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। একইসঙ্গে নতুন কমিটির সদস্যদের মেডেল পরিয়ে সম্মাননা প্রদান করেন সংগঠনটির পেট্রনরা।

৩ ফেব্রুয়ারি লন্ডন বাংলা প্রেস ক্লাব কার্যালয়ে দায়িত্ব হস্তান্তর পর্বের অনুষ্ঠানটি অনাড়ম্বরভাবে অনুষ্ঠিত হয়। সেখানে প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নবনির্বাচিত প্রেসিডেন্ট ব্যারিস্টার তারেক চৌধুরী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাইছির মাহমুদ, ভাইস প্রেসিডেন্ট আহাদ চৌধুরী বাবু, জেনারেল সেক্রেটারি মো. আকরামুল হোসেন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল কাদির চৌধুরী মুরাদ, ট্রেজারার আব্দুল হান্নান, অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার মোহাম্মদ এখলাছুর রহমান পাক্কু, ট্রেনিং সেক্রেটারি আলাউর রহমান খান শাহিন, মিডিয়া ও আইটি সেক্রেটারি ফয়সাল মাহমুদ, ইভেন্ট ও ফেসিলিটিস সেক্রেটারি রুপি আমিন এবং এক্সিকিউটিভ মেম্বার সারোয়ার হোসেন, শাহিদুর রহমান সোহেল, এনামুল হক চৌধুরী, লোকমান হোসেন কাজি ও ফারজানা চৌধুরীসহ কমিটির অন্যান্য সদস্যরা।

সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও টিভি ও পিস হোমের ফাউন্ডার মিছবাহ জামালের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত প্রেসিডেন্ট ব্যারিস্টার তারেক চৌধুরীকে মেডেল পরিয়ে সম্মাননা জানান মানিক মিয়া। এরপর পর্যায়ক্রমে নতুন কমিটির উপস্থিত সদস্যদের মেডেল পরিয়ে সম্মাননা প্রদান করেন সাবেক কাউন্সিলার শামসুল ইসলাম সেলিম, আব্দুল মুহিত চৌধুরী, মোহাম্মদ অহিদ উদ্দিন, মোহাম্মদ ওয়ারিছ আলী, অনুপম নিউজ ২৪ সম্পাদক মুহিব উদ্দিন চৌধুরী, আংগুর আলি এবং এটিএন বাংলার ইসলামিক অনুষ্ঠানের উপস্থাপক খতিব মাওলানা তাজুল ইসলামসহ সংগঠনটির অন্যান্য পেট্রনরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, লন্ডন বাংলা প্রেস ক্লাব প্রবাসে বাংলাদেশি সাংবাদিকতা ও কমিউনিটির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। নবনির্বাচিত কমিটির মাধ্যমে ক্লাবের কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে মিছবাহ জামাল নবনির্বাচিত কমিটির সদস্যদের উদ্দেশ্যে বলেন, সবাইকে সঙ্গে নিয়ে আগামী ২১ জুলাই বিশ্বকাপ ২০২৬ ফাইনালের পরেই রেডিও অনুষ্ঠানের ৩২ বছর পূর্তি আয়োজন করা হবে। তিনি এই আয়োজন সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।

এ সময় তিনি প্রেস ক্লাবের সাবেক জেনারেল সেক্রেটারি হিসেবে কিছু স্মৃতিচারণাও করেন। তিনি জানান, ২০০৫ সালে প্রেস ক্লাবের ফান্ড রেইজিংয়ের সময় মোহাম্মদ অহিদ উদ্দিন ২০০০ পাউন্ডের চেক দিয়ে প্রথম লাইফ মেম্বার হয়েছিলেন এবং মানিক মিয়াসহ অন্যান্য লাইফ মেম্বারদের বিশেষ অবদানের কথাও তুলে ধরেন।

কমিটি হস্তান্তর পর্বের আলোচনায় অংশ নেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক প্রেসিডেন্ট নবাব উদ্দিন, এমদাদুল হক চৌধুরী, মোহাম্মদ জুবায়ের, মোহাম্মদ বেলাল আহমেদসহ সিনিয়র সাংবাদিক ও ক্লাবের সদস্যরা। এছাড়া উপস্থিত ছিলেন রহমত আলি, আব্দুল কাইয়ুম, আব্দুল মুনিম জাহেদি কারল, রেজাউল করিম মৃধা, ইব্রাহিম খলিল, সারওয়ার এ আলম, তৌহিদ আহমদ, এম সোবহান, হাসনাত চৌধুরী, এম এ রহিম, এ জলিল ফজল, মাসুদুর রহমান, হেফাজতুল ইসলাম রাকিব, ফরিদা ইয়াসমিনসহ প্রেস ক্লাবের আরও অনেক নতুন সদস্য।

প্রবাসে সাংবাদিকতার এই মিলনমেলা নতুন নেতৃত্বের হাত ধরে আরও শক্তিশালী হোক, এই প্রত্যাশাই ছিল অনুষ্ঠানের সবচেয়ে বড় বার্তা, যা সবাইকে একসঙ্গে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হয়ে থাকবে।

আরও খবর
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের
ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি
ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি
বাংলাদেশ বইমেলা ও সাহিত্য সাংস্কৃতিক উৎসব ২০২৬ অনুষ্ঠিত হবে পূর্ব লন্ডনে ২৭ ও ২৮ জুন
বাংলাদেশ বইমেলা ও সাহিত্য সাংস্কৃতিক উৎসব ২০২৬ অনুষ্ঠিত হবে পূর্ব লন্ডনে ২৭ ও ২৮ জুন
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা
লন্ডনে বাংলাদেশ সেন্টার’র বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনী কার্যক্রম সম্পন্ন
লন্ডনে বাংলাদেশ সেন্টার’র বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনী কার্যক্রম সম্পন্ন
নেবট্রার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
নেবট্রার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
টাওয়ার হ্যামলেটসে চতুর্থবারের মতো মেয়র নির্বাচিত লুৎফুর রহমান
টাওয়ার হ্যামলেটসে চতুর্থবারের মতো মেয়র নির্বাচিত লুৎফুর রহমান
নিউহ্যাম কাউন্সিলের মেয়র হয়ে ইতিহাস গড়লেন ফরহাদ হোসেন
নিউহ্যাম কাউন্সিলের মেয়র হয়ে ইতিহাস গড়লেন ফরহাদ হোসেন