বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমরাজনীতি১০ আসনে থাকছে না ধানের শীষ, কুমিল্লার দুই আসনে বিএনপির প্রার্থিতা চূড়ান্ত বাতিল

১০ আসনে থাকছে না ধানের শীষ, কুমিল্লার দুই আসনে বিএনপির প্রার্থিতা চূড়ান্ত বাতিল

icon
দর্পণ টিভি লন্ডন
১০ আসনে থাকছে না ধানের শীষ, কুমিল্লার দুই আসনে বিএনপির প্রার্থিতা চূড়ান্ত বাতিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ১০টি আসনে বিএনপির প্রতীক ধানের শীষ থাকছে না। এর মধ্যে কুমিল্লার দুটি আসনে বিএনপির প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল হওয়ায় ওই আসনগুলোতে দলটির কোনো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না।

কুমিল্লা-৪ আসনে এনসিপি নেতা ও প্রার্থী হাসনাত আব্দুল্লাহের করা ঋণখেলাপির অভিযোগের ভিত্তিতে গত ১৭ জানুয়ারি বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসানের মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন। এ সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি হাইকোর্টে রিট করলে ২১ জানুয়ারি তা সরাসরি খারিজ হয়ে যায়। পরে তিনি আপিল বিভাগে লিভ টু আপিল করেন।

অন্যদিকে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে কুমিল্লা-১০ আসনে বিএনপির প্রার্থী আবদুল গফুর ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল করে ইসি। প্রার্থিতা ফিরে পেতে তিনি হাইকোর্টে রিট দায়ের করলে ২২ জানুয়ারি তা সরাসরি খারিজ করা হয়। এরপর তিনিও আপিল বিভাগে লিভ টু আপিল করেন।

রোববার ১ ফেব্রুয়ারি প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ দুটি আবেদনই খারিজ করে দেন। ফলে আসন্ন নির্বাচনে ওই দুই প্রার্থীর অংশগ্রহণের আর কোনো সুযোগ থাকছে না।

এদিকে বিএনপি তাদের মিত্র দলগুলোর জন্য মোট ৮টি আসন ছেড়ে দিয়েছে। এর মধ্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ পেয়েছে ৪টি আসন। এছাড়া গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) এবং গণ অধিকার পরিষদ একটি করে আসন পেয়েছে। এসব দলের প্রার্থীরা নিজ নিজ দলের প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা মোহাম্মদ উবায়দুল্লাহ ফারুক খেজুরগাছ প্রতীক নিয়ে সিলেট-৫ আসনে নির্বাচন করছেন। একই প্রতীক নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব, নীলফামারী-১ আসনে মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এবং নারায়ণগঞ্জ-৪ আসনে কেন্দ্রীয় নেতা মুফতি মনির হোসেন কাসেমী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অন্যদিকে গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি মাথাল প্রতীক নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে নির্বাচন করছেন। ঢাকা-১২ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক কোদাল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পটুয়াখালী-৩ আসনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ট্রাক প্রতীক নিয়ে এবং ভোলা-১ আসনে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ গরুর গাড়ি প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।

সব মিলিয়ে আসন্ন নির্বাচনে মোট ১০টি আসনে বিএনপির ধানের শীষ প্রতীক থাকছে না বলে জানা গেছে।

আরও খবর
গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির
গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির
জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
২৬ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতায় ডাস্টবিন স্থাপন বিপ্লব রহমান নাইমের
২৬ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতায় ডাস্টবিন স্থাপন বিপ্লব রহমান নাইমের
রাষ্ট্রপতি পদে আলোচনার কেন্দ্রে মির্জা ফখরুল, সিদ্ধান্ত নেবেন তারেক রহমান
রাষ্ট্রপতি পদে আলোচনার কেন্দ্রে মির্জা ফখরুল, সিদ্ধান্ত নেবেন তারেক রহমান
জুলাই পদযাত্রার সফলতায় সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানালেন রাশেল উল আলম
জুলাই পদযাত্রার সফলতায় সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানালেন রাশেল উল আলম
কানাইঘাটবাসীর ভালোবাসায় কৃতজ্ঞতা জানালেন এনসিপির কেন্দ্রীয় সদস্য রাশেল উল আলম
কানাইঘাটবাসীর ভালোবাসায় কৃতজ্ঞতা জানালেন এনসিপির কেন্দ্রীয় সদস্য রাশেল উল আলম
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, আইন অনুযায়ী সব সুবিধা পাবেন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, আইন অনুযায়ী সব সুবিধা পাবেন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগে জোর, এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব
সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগে জোর, এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব