বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমরাজনীতিযুক্তরাজ্য থেকে ভোটের মাঠে বিএনপি ও জামায়াতের ১০ প্রার্থী

যুক্তরাজ্য থেকে ভোটের মাঠে বিএনপি ও জামায়াতের ১০ প্রার্থী

icon
দর্পণ টিভি লন্ডন
যুক্তরাজ্য থেকে ভোটের মাঠে বিএনপি ও জামায়াতের ১০ প্রার্থী

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যুক্তরাজ্যপ্রবাসী রাজনীতিকদের সক্রিয় উপস্থিতি এবারও দেখা যাচ্ছে। আসন্ন নির্বাচনে যুক্তরাজ্য থেকে ১০ জন প্রার্থী দেশে এসে নির্বাচনী মাঠে নেমেছেন। তাঁদের মধ্যে ছয়জন বিএনপির ধানের শীষ প্রতীকধারী এবং চারজন জামায়াতে ইসলামীর প্রার্থী।

বিএনপির দলীয় সূত্র অনুযায়ী, যুক্তরাজ্য বিএনপির সদ্য সাবেক সভাপতি এম এ মালেক সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ ও জগন্নাথপুর) আসনে প্রার্থী হয়েছেন। এ ছাড়া ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জামির পঞ্চগড়-১ (অটোয়ারী, তেঁতুলিয়া ও সদর), ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান দিনাজপুর-৫ (ফুলবাড়ী ও পার্বতীপুর), ইয়াসির খান চৌধুরী ময়মনসিংহ-৯ (নান্দাইল) এবং ড. মো. মনিরুজ্জামান সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে বিএনপির মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে যুক্তরাজ্য থেকে চারজন প্রার্থী দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন বলে দলটির সূত্র জানিয়েছে। তাঁরা হলেন পাবনা-১ (সাঁথিয়া) আসনে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী, যশোর-২ (ঝিকরগাছা ও চৌগাছা) আসনে ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এবং ঢাকা-১ (দোহার ও নবাবগঞ্জ) আসনে ব্যারিস্টার নজরুল ইসলাম।

এদিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকেও যুক্তরাজ্যপ্রবাসী দুই নেতা প্রার্থী হয়েছিলেন। তাঁরা সিলেট-১ আসনে এহতেশাম হক এবং সিলেট-৩ আসনে ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ। পরে জোটের সিদ্ধান্ত অনুযায়ী ওই দুই আসনে অন্য প্রার্থীদের মনোনয়ন দেওয়ায় তাঁরা মনোনয়ন প্রত্যাহার করেন।

সূত্র: কালের কণ্ঠ (ভোটের মাঠে), প্রকাশ ৩১ জানুয়ারি ২০২৬

আরও খবর
গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির
গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির
জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
২৬ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতায় ডাস্টবিন স্থাপন বিপ্লব রহমান নাইমের
২৬ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতায় ডাস্টবিন স্থাপন বিপ্লব রহমান নাইমের
রাষ্ট্রপতি পদে আলোচনার কেন্দ্রে মির্জা ফখরুল, সিদ্ধান্ত নেবেন তারেক রহমান
রাষ্ট্রপতি পদে আলোচনার কেন্দ্রে মির্জা ফখরুল, সিদ্ধান্ত নেবেন তারেক রহমান
জুলাই পদযাত্রার সফলতায় সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানালেন রাশেল উল আলম
জুলাই পদযাত্রার সফলতায় সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানালেন রাশেল উল আলম
কানাইঘাটবাসীর ভালোবাসায় কৃতজ্ঞতা জানালেন এনসিপির কেন্দ্রীয় সদস্য রাশেল উল আলম
কানাইঘাটবাসীর ভালোবাসায় কৃতজ্ঞতা জানালেন এনসিপির কেন্দ্রীয় সদস্য রাশেল উল আলম
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, আইন অনুযায়ী সব সুবিধা পাবেন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, আইন অনুযায়ী সব সুবিধা পাবেন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগে জোর, এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব
সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগে জোর, এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব