বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমরাজনীতিপ্লেনে চড়ে হুট করে পালিয়ে যাওয়ার আমাদের কোনো জায়গা নেই, বললেন তারেক রহমান

প্লেনে চড়ে হুট করে পালিয়ে যাওয়ার আমাদের কোনো জায়গা নেই, বললেন তারেক রহমান

icon
দর্পণ টিভি লন্ডন
প্লেনে চড়ে হুট করে পালিয়ে যাওয়ার আমাদের কোনো জায়গা নেই, বললেন তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্লেনে চড়ে হুট করে পালিয়ে যাওয়ার তাদের কোনো জায়গা নেই। বৃহস্পতিবার ২৯ জানুয়ারি সন্ধ্যায় নওগাঁর এটিম মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, জনগণ যার পাশে থাকে কেউ তাকে আটকাতে পারে না। জনগণ পাশে ছিল বলেই বিএনপিকে কেউ আটকাতে পারেনি এবং বিএনপি আজ এই পর্যায়ে এসেছে।

তিনি বলেন, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারব। তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আমি আমার পরিকল্পনার কথা বলেছি, এখন আপনাদের পরিকল্পনা ১২ তারিখে বিএনপিকে জয়ী করা।

তারেক রহমান বলেন, এখানে এসে শুনছি শুধু দাবি আর দাবি। এত দাবি থাকলে গত ১৭ বছরে কী হলো। এই সময়ে উন্নয়ন হয়নি কি না, সে প্রশ্নও তোলেন তিনি। এরপর তিনি বলেন, আমরা যেহেতু এই দেশেই থাকব, কাজেই আমাদেরই এই দেশের উন্নয়ন করতে হবে। প্লেনে চড়ে আমাদের তো আর হুট করে পালিয়ে যাওয়ার কোনো জায়গা নেই।

বক্তব্যের শুরুতে তিনি আটজন প্রার্থীকে পরিচয় করিয়ে দেন এবং তাদের নির্বাচিত করার জন্য উপস্থিত নেতাকর্মীদের অনুরোধ জানান। তিনি বলেন, তারা নির্বাচিত হয়েই এলাকায় কাজ করবেন, তাই এলাকার দাবি ও সমস্যা যারা দেখবেন তাদেরই নির্বাচিত করতে হবে।

কৃষি প্রসঙ্গে তিনি বলেন, নওগাঁ জেলা ধানের ভাণ্ডার এবং এখানে বছরে তিনটি ধান উৎপাদন হয়, যা জিয়াউর রহমানের আমলে বরেন্দ্র প্রকল্প চালু হওয়ার পর শুরু হয়েছিল। তিনি বলেন, দেশের প্রধান পেশা কৃষি, তাই কৃষকদের ভালো রাখতে হবে এবং সুবিধা দিতে হবে।

তিনি জানান, বিএনপি সরকার গঠন করলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হবে। পাশাপাশি কৃষকদের জন্য কৃষি কার্ড দেওয়ার পরিকল্পনার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, কৃষি কার্ডের মাধ্যমে কৃষক একটি ফসলের প্রয়োজনীয় সহায়তা পাবে, এতে তাদের অর্থনৈতিক ভিত শক্ত হবে এবং প্রাকৃতিক ক্ষতি মোকাবেলা সহজ হবে।

আম চাষ ও সংরক্ষণ প্রসঙ্গে তারেক রহমান বলেন, নওগাঁ জেলা আমের জন্য বিখ্যাত হলেও হিমাগার না থাকায় অনেক ক্ষেত্রে আম নষ্ট হয়ে যায়। তিনি বলেন, এ জন্য রেললাইন সংযোগের দিকে নজর দেওয়া হবে, যাতে কম খরচে ও কম সময়ে কৃষকরা বিভিন্ন জায়গায় আম পাঠাতে পারেন।

তিনি আরও বলেন, মেয়েদের পড়াশোনার পাশাপাশি স্বাস্থ্যসেবার জন্য ফ্যামিলি কার্ড দেওয়া হবে। পাশাপাশি ছেলেদের খেলাধুলার সুযোগ বাড়াতে আলাদাভাবে পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, শুধু পড়াশোনা করে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে হবে এমন নয়, খেলোয়াড় হয়েও সুনাম ও আয় করা সম্ভব। তিনি জানান, গ্রামের মা ও শিশুদের জন্য হেলথকেয়ার সুবিধা নিশ্চিত করার পরিকল্পনাও রয়েছে।

কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষিত যুবকদের জন্য কৃষি অঞ্চল গড়ে তোলা হবে এবং শিল্প স্থাপনে আগ্রহীদের স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করা হবে। পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং আইটিতে দক্ষদের জন্য বিশেষ সুযোগ তৈরির কথাও জানান তিনি। তিনি বলেন, বেকার ও শিক্ষিতদের জন্য বিভিন্নভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।

এ ছাড়া মসজিদ ও মাদরাসার খতিব ও মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে নিয়োজিত ব্যক্তিদের জন্যও পরিকল্পনা রয়েছে বলে জানান বিএনপি চেয়ারম্যান।

সূত্র: Zoom Bangla News

আরও খবর
গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির
গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির
জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
২৬ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতায় ডাস্টবিন স্থাপন বিপ্লব রহমান নাইমের
২৬ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতায় ডাস্টবিন স্থাপন বিপ্লব রহমান নাইমের
রাষ্ট্রপতি পদে আলোচনার কেন্দ্রে মির্জা ফখরুল, সিদ্ধান্ত নেবেন তারেক রহমান
রাষ্ট্রপতি পদে আলোচনার কেন্দ্রে মির্জা ফখরুল, সিদ্ধান্ত নেবেন তারেক রহমান
জুলাই পদযাত্রার সফলতায় সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানালেন রাশেল উল আলম
জুলাই পদযাত্রার সফলতায় সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানালেন রাশেল উল আলম
কানাইঘাটবাসীর ভালোবাসায় কৃতজ্ঞতা জানালেন এনসিপির কেন্দ্রীয় সদস্য রাশেল উল আলম
কানাইঘাটবাসীর ভালোবাসায় কৃতজ্ঞতা জানালেন এনসিপির কেন্দ্রীয় সদস্য রাশেল উল আলম
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, আইন অনুযায়ী সব সুবিধা পাবেন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, আইন অনুযায়ী সব সুবিধা পাবেন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগে জোর, এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব
সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগে জোর, এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব