মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমরাজনীতিধানের শীষকে বিজয়ী করলে উন্নয়নের চিন্তা করতে হবে না : লুনা

ধানের শীষকে বিজয়ী করলে উন্নয়নের চিন্তা করতে হবে না : লুনা

icon
দর্পণ টিভি লন্ডন
ধানের শীষকে বিজয়ী করলে উন্নয়নের চিন্তা করতে হবে না : লুনা

বিশ্বনাথ প্রতিনিধি:


সিলেট-২ আসনে বিএনপি মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী, ইলিয়াসপত্মী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, 'বিএনপি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। যার প্রমাণ হচ্ছেন ইলিয়াস আলী। যদি আপনারা বিএনপিকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করেন, তাহলে আপনাদের উন্নয়ন হবে। উন্নয়নের কোনো চিন্তা আপনাদের করতে হবে না। ইতোমধ্যে আমরা ওসমানীনগরে ৪টি ও বিশ্বনাথে ৬টি বড় রাস্তার রিপিয়ারিং কাজের অনুমোদন করিয়েছি। উপজেলা লেভেলে যে সকল বরাদ্দ আসবে, সেগুলো মেরে খাওয়ার কোনো সুযোগ থাকবে না। সেগুলো যাতে সঠিকভাবে বন্টন হয়, তা নিশ্চিত করা হবে। কোনো ধরণের চাঁদবাজীকে প্রশ্রয় দেওয়া হবে না। এই এলাকার হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান শান্তিতে বসবাস করবে।'

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে বিশ্বনাথের খাজাঞ্চী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন আয়োজিত ধানের শীষের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় খাজাঞ্চী রেলক্রসিং পয়েন্টে এই জনসভা অনুষ্ঠিত হয়।

বক্তব্যে তাহসিনা রুশদীর লুনা আরও বলেন, 'বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কিছু পরিকল্পনা করেছেন। আপনাদের ভোটে বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে তিনি এই পরিকল্পনা বাস্তবায়ন করবেন এবং তাঁর প্রতিনিধি হিসেবে আপনারা যদি আমাকে নির্বাচিত করেন আর এই এলাকার দায়িত্ব দেন, তবে, আমিও এই পরিকল্পনার অংশ থাকবো-ইনশাআল্লাহ। বিএনপি চেয়ারম্যানের পরিকল্পনাগুলো হচ্ছে, যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা, তাদেরকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করার জন্য বিভিন্ন ট্রেনিংয়ের ব্যবস্থা করা, বিভিন্ন কাজের জন্য ট্রেনিং দেওয়া ও কারিগরি শিক্ষা প্রদান করা। গরীব ও অসহায় নারীদেরকে ফ্যামিলি কার্ড প্রদান করা। যাতে তারা সেই টাকা দিয়ে সংসারের ছোটোখাটো প্রয়োজন মেটাতে পারেন। কৃষকদের জন্য কৃষক কার্ডের ব্যবস্থা করা। এই কৃষক কার্ড দিয়ে কৃষি সংক্রান্ত যেমন, বীজ ও সার কমমূল্যে যেন তারা সংগ্রহ করতে পারেন। কৃষকদের যদি ফসল নষ্ট হয়ে যায়, তাহলে সরকারের কাছ থেকে তাদের ভর্তুকি নেওয়ার ব্যবস্থা করা হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের পরিকল্পনাও রয়েছে। যে যে ইউনিয়নে স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, সেখানে প্রশিক্ষণপ্রাপ্ত ধাত্রী নিয়োগ করা হবে। সেখানে যাতে ঔষধ ও প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা থাকে, সে প্রচেষ্টাও আমাদের থাকবে। যেখানে কমিউনিটি ক্লিনিক নেই, সেখানে কিভাবে সেটি করা যায়, সেটাও আমরা পরিকল্পনায় রেখেছি। আমরা স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবো। আপনারা নারী সদস্যরা যদি অসুস্থ হয়ে যান, সেই স্বাস্থ্যকর্মীদের ফোন দিলে তারা জরুরি ভিত্তিতে আপনাদের বাড়ি বাড়ি গিয়ে যাতে ট্রিটমেন্ট করতে পারেন। বিএনপি ক্ষমতায় আসলে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ও ভাতার ব্যবস্থা করা হবে।'

খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা আবুল বশর মো. ফারুকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শহিদ আহমদ ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রব সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল আহাদ খান জামাল, বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, জমিয়তে উলামায়ে ইসলাম জেলা শাখার সহসাংগঠনিক সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান গৌছ খান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ ও বিএনপির প্রবাসী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কয়েস আহমদ সবুজ, খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক শিহাব উদ্দিন, খাজাঞ্চী ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি মাসুক মিয়া, উপজেলা যুবদলের সদস্য বাবুল আহমদ সুমন, কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আমির আলী, খাজাঞ্চী ইউনিয়ন যুবদলের সভাপতি সৈয়দুর রহমান, আরব আমিরাত যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহজাহান সজীব, তালিবপুর সেন্টার কমিটির আহ্বায়ক দিলোয়ার হোসেন, খাজাঞ্চী ইউনিয়ন কৃষক দলের সিনিয়র সহসভাপতি আশিক মিয়া, এমসি কলেজ ছাত্রদলের সহসভাপতি আলী হোসাইন, খাজাঞ্চী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম, ২ নাম্বার ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম, খাজাঞ্চী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গোলাম আকবর, ৭ নাম্বার ওয়ার্ড বিএনপি নেতা আরশ আলী, ৫ নাম্বার ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ, ৭ নাম্বার ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সমছু মিয়া, উপজেলা মহিলা দলের আহ্বায়ক বিলকিছ বেগম।

শুরুতে কুরআন তেলাওয়াত করেন খাজাঞ্চী ইউনিয়ন জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি জামাল উদ্দিন এবং স্বাগত বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী সালমান।

আরও খবর
গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির
গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির
জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
২৬ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতায় ডাস্টবিন স্থাপন বিপ্লব রহমান নাইমের
২৬ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতায় ডাস্টবিন স্থাপন বিপ্লব রহমান নাইমের
রাষ্ট্রপতি পদে আলোচনার কেন্দ্রে মির্জা ফখরুল, সিদ্ধান্ত নেবেন তারেক রহমান
রাষ্ট্রপতি পদে আলোচনার কেন্দ্রে মির্জা ফখরুল, সিদ্ধান্ত নেবেন তারেক রহমান
জুলাই পদযাত্রার সফলতায় সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানালেন রাশেল উল আলম
জুলাই পদযাত্রার সফলতায় সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানালেন রাশেল উল আলম
কানাইঘাটবাসীর ভালোবাসায় কৃতজ্ঞতা জানালেন এনসিপির কেন্দ্রীয় সদস্য রাশেল উল আলম
কানাইঘাটবাসীর ভালোবাসায় কৃতজ্ঞতা জানালেন এনসিপির কেন্দ্রীয় সদস্য রাশেল উল আলম
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, আইন অনুযায়ী সব সুবিধা পাবেন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, আইন অনুযায়ী সব সুবিধা পাবেন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগে জোর, এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব
সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগে জোর, এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব