বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমরাজনীতিজৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরীর মতবিনিময়

জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরীর মতবিনিময়

icon
দর্পণ টিভি লন্ডন
জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরীর মতবিনিময়

সিলেটের জৈন্তাপুর উপজেলায় জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার ২৭ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৮টায় জৈন্তাপুর সদর এলাকার মা মার্কেটস্থ জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভাস্থলে পৌঁছালে জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি মঈনুল মুরসালিন রুহেল, সাধারণ সম্পাদক রেজওয়ান করিম সাব্বিরসহ ক্লাবের সাংবাদিকরা তাকে স্বাগত জানান।

মতবিনিময় সভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরিফুল হক চৌধুরী বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ সময়। দীর্ঘ সময় পর জনগণ একটি ঐতিহাসিক মুহূর্তের মুখোমুখি হচ্ছে। এই সময় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে এবং যেকোনো ধরনের অপচেষ্টা প্রতিহত করতে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্ব রয়েছে। এ ক্ষেত্রে সাংবাদিক ও সংবাদকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, জৈন্তাপুরসহ সিলেট-৪ আসনের সার্বিক উন্নয়নে তার বিভিন্ন পরিকল্পনা রয়েছে। অবহেলিত জনপদের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, যুব ও নারীদের কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষা খাতে বিশেষ করে কর্মমুখী শিক্ষার প্রসারে কাজ করার আগ্রহের কথাও তিনি উল্লেখ করেন। এসব পরিকল্পনার তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি।

এ সময় জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, গণমানুষের উন্নয়ন ও মৌলিক অধিকার বাস্তবায়নের স্বার্থে তারা নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সহযোগিতা অব্যাহত রাখবেন।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জামেয়া আরাবিয়া ইমদাদুল উলুম লামনীগ্রাম মাদ্রাসার মুহতামিম মাওলানা আবদুল জব্বার, সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইশতিয়াক সিদ্দিকী, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলী, জেলা তাঁতী দলের সদস্য সচিব আলতাফ হোসেন বিলাল, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, উপজেলা বিএনপির সাবেক সহ সম্পাদক মাসুক আহমেদ, ইউপি সদস্য হুমায়ুন কবির খান, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবুল হাসিমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ ছাড়া জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের অর্থ সম্পাদক সাজ উদ্দিন সাজু, কার্যনির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম বাবু, তোফায়েল আহমেদ, মোহাম্মদ আবদুল্লাহ, মুরাদ হাসান, ইমাম উদ্দিন, শোয়েব রানা এবং অন্যান্য সাংবাদিকরা সভায় উপস্থিত ছিলেন।

আরও খবর
গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির
গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির
জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
২৬ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতায় ডাস্টবিন স্থাপন বিপ্লব রহমান নাইমের
২৬ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতায় ডাস্টবিন স্থাপন বিপ্লব রহমান নাইমের
রাষ্ট্রপতি পদে আলোচনার কেন্দ্রে মির্জা ফখরুল, সিদ্ধান্ত নেবেন তারেক রহমান
রাষ্ট্রপতি পদে আলোচনার কেন্দ্রে মির্জা ফখরুল, সিদ্ধান্ত নেবেন তারেক রহমান
জুলাই পদযাত্রার সফলতায় সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানালেন রাশেল উল আলম
জুলাই পদযাত্রার সফলতায় সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানালেন রাশেল উল আলম
কানাইঘাটবাসীর ভালোবাসায় কৃতজ্ঞতা জানালেন এনসিপির কেন্দ্রীয় সদস্য রাশেল উল আলম
কানাইঘাটবাসীর ভালোবাসায় কৃতজ্ঞতা জানালেন এনসিপির কেন্দ্রীয় সদস্য রাশেল উল আলম
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, আইন অনুযায়ী সব সুবিধা পাবেন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, আইন অনুযায়ী সব সুবিধা পাবেন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগে জোর, এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব
সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগে জোর, এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব