বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমপ্রবাসলন্ডন বাংলা প্রেসক্লাবের নির্বাচনে প্রেসিডেন্ট -তারেক চৌধুরী সেক্রেটারি -আকরামুল হোসেন: সাবেক ভাইস প্রেসিডেন্ট রহমত আলীর অভিনন্দন

লন্ডন বাংলা প্রেসক্লাবের নির্বাচনে প্রেসিডেন্ট -তারেক চৌধুরী সেক্রেটারি -আকরামুল হোসেন: সাবেক ভাইস প্রেসিডেন্ট রহমত আলীর অভিনন্দন

icon
শাহ সোহেল আমিন
লন্ডন বাংলা প্রেসক্লাবের নির্বাচনে প্রেসিডেন্ট -তারেক চৌধুরী সেক্রেটারি -আকরামুল হোসেন: সাবেক ভাইস প্রেসিডেন্ট রহমত আলীর অভিনন্দন

লন্ডন বাংলা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক কার্যনির্বাহী পরিষদের নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৩৩৫ জন। এর মধ্যে ৩২৫টি ভোট কাস্ট হয়, যা মোট ভোটের প্রায় ৯৭ শতাংশ। অনলাইনে ৩৪টি ভোট কাস্ট হলেও যাচাই-বাছাই শেষে ৩১টি ভোট গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়। দুটি ভোট বাতিল ঘোষণা করা হয়।


সভাপতি পদে তারেক চৌধুরী ১৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাঈম চৌধুরী পেয়েছেন ১৫৫ ভোট।


সিনিয়র সহ-সভাপতি পদে তাইসির মাহমুদ পেয়েছেন ১৬৮ ভোট, তার প্রতিদ্বন্দ্বী আব্দুল কাইয়ুম পেয়েছেন ১৫১ ভোট। সহ-সভাপতি পদে আহাদ চৌধুরী বাবু ১৭২ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে রেজাউল করিম মৃধা ৯৬ ভোট এবং মো. সালাউদ্দিন শাহিন পেয়েছেন ৫১ ভোট।


সাধারণ সম্পাদক পদে মো. আকরামুল হোসেন ১৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সালেহ আহমদ পেয়েছেন ১৫৮ ভোট।


সহ-সাধারণ সম্পাদক পদে আব্দুল কাদির চৌধুরী মুরাদ ১৮২ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে জাকির হোসেন পেয়েছেন ১৩৩ ভোট।


কোষাধ্যক্ষ পদে মো. আবুল হান্নান ১৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। শাহনাজ সুলতানা পেয়েছেন ১৩৪ ভোট।


যুগ্ম কোষাধ্যক্ষ পদে মো. এখলাছুর রহমান পাককু ১৭৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী মো. ইব্রাহিম খলিল পেয়েছেন ১৪৫ ভোট।


সাংগঠনিক ও ট্রেনিং সম্পাদক পদে আলাউর রহমান খান শাহিন ১৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আফজাল হোসেন পেয়েছেন ১৫৫ ভোট।


মিডিয়া অ্যান্ড আইটি সম্পাদক পদে ফয়সল মাহমুদ ১৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। মো. আব্দুস সাত্তার মিশু পেয়েছেন ১৩০ ভোট।


ইভেন্ট অ্যান্ড ফ্যাসিলিটিজ সম্পাদক পদে রুপি আমিন ১৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আনিসুর রহমান আনিস পেয়েছেন ১৩১ ভোট।


নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন— ফারজানা চৌধুরী (১৬১ ভোট), লোকমান হোসেন গাজী (১৮১ ভোট),

মো. সরওয়ার হোসেন (২০১ ভোট), ইনামুল হক চৌধুরী (১৬১ ভোট) এবং সাহিদুর রহমান সোহেল (১৮৯ ভোট)।


নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা জানান, স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায় নির্বাচন সম্পন্ন হয়েছে। নবনির্বাচিত নেতৃবৃন্দ লন্ডন বাংলা প্রেস ক্লাবকে আরও গতিশীল, ঐক্যবদ্ধ ও কার্যকর সংগঠনে পরিণত করতে সম্মিলিতভাবে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। সাথে সাথে তারা সবার সহযোগিতা প্রত্যাশা করেন।


এদিকে লন্ডন বাংলা প্রেস ক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাবেক ভাইস চেয়ারম্যান ও দর্পণ টিভি চেয়ারম্যান মোঃ রহমত আলী। এক অভিনন্দন বার্তায় তিনি নবনির্বাচিত নেতৃত্বের সার্বিক সাফল্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন । সাথে সাথে তিনি প্রত্যাশা করেন তাদের নেতৃত্বে ক্লাব আরও অনেক দূরে নিয়ে যাবে।

আরও খবর
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের
ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি
ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি
বাংলাদেশ বইমেলা ও সাহিত্য সাংস্কৃতিক উৎসব ২০২৬ অনুষ্ঠিত হবে পূর্ব লন্ডনে ২৭ ও ২৮ জুন
বাংলাদেশ বইমেলা ও সাহিত্য সাংস্কৃতিক উৎসব ২০২৬ অনুষ্ঠিত হবে পূর্ব লন্ডনে ২৭ ও ২৮ জুন
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা
লন্ডনে বাংলাদেশ সেন্টার’র বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনী কার্যক্রম সম্পন্ন
লন্ডনে বাংলাদেশ সেন্টার’র বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনী কার্যক্রম সম্পন্ন
নেবট্রার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
নেবট্রার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
টাওয়ার হ্যামলেটসে চতুর্থবারের মতো মেয়র নির্বাচিত লুৎফুর রহমান
টাওয়ার হ্যামলেটসে চতুর্থবারের মতো মেয়র নির্বাচিত লুৎফুর রহমান
নিউহ্যাম কাউন্সিলের মেয়র হয়ে ইতিহাস গড়লেন ফরহাদ হোসেন
নিউহ্যাম কাউন্সিলের মেয়র হয়ে ইতিহাস গড়লেন ফরহাদ হোসেন