সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমস্পেশালঐতিহ্যের বিখ্যাত নাম হবিগঞ্জের গায়েবি মসজিদ

ঐতিহ্যের বিখ্যাত নাম হবিগঞ্জের গায়েবি মসজিদ

icon
দর্পণ টিভি লন্ডন
ঐতিহ্যের বিখ্যাত নাম হবিগঞ্জের গায়েবি মসজিদ

হবিগঞ্জ জেলার ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে উচাইলের গায়েবি মসজিদ। সদর উপজেলার উচাইল সংকর পাশা গ্রামে অবস্থিত এই প্রাচীন শাহি মসজিদটি স্থানীয়ভাবে গায়েবি মসজিদ নামেই বেশি পরিচিত।

ইতিহাস অনুযায়ী, শাহজালাল রাহিমাহুল্লাহ তরফ অঞ্চল বিজয়ের লক্ষ্যে সুলতান নাসির উদ্দিন সিপাহসালারের সঙ্গে যে কয়েকজন মর্দে মুজাহিদ যুদ্ধে অংশ নিয়েছিলেন, তাঁদের অন্যতম ছিলেন সেনাপতি হযরত শাহ মজলিস আমিন রাহমাতুল্লাহি আলাইহি। তরফ বিজয় অভিযানের অংশ হিসেবেই তাঁর উচাইলে আগমন ঘটে। বর্তমানে তাঁর মাজার উচাইল সংকর পাশা গ্রামেই অবস্থিত এবং সেই মাজার সংলগ্ন প্রাচীন শাহি মসজিদটিই গায়েবি মসজিদ নামে পরিচিত।

জনশ্রুতি অনুযায়ী, নাসির উদ্দিন সিপাহসালার নৌপথে তরফ অভিমুখে যাত্রাকালে দূর থেকে একটি উঁচু আইল দেখতে পেয়ে সেখানে যাত্রাবিরতি করেন। এই উঁচু আইল থেকেই পরবর্তীতে উচাইল নামের উৎপত্তি ঘটে বলে ধারণা করা হয়। ধারণা করা হয়, হযরত শাহ মজলিস আমিন রাহমাতুল্লাহি আলাইহি প্রথমে এখানে একটি মসজিদ নির্মাণ করেন। পরে মুঘল আমলে আলাউদ্দিন হোসাইন শাহের শাসনামলে দৃষ্টিনন্দন কারুকাজ সংযোজন করে মসজিদটির নতুন ইমারত নির্মিত হয়।

ঘন অরণ্যের মধ্যে দীর্ঘদিন লুকিয়ে থাকা এই মসজিদ এক সময় মানুষের চোখে ভেসে ওঠে। এ কারণেই স্থানীয়দের মধ্যে এটি গায়েবি মসজিদ নামে পরিচিতি লাভ করে। বর্তমানে এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত সিলেট বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থাপনা।

দেশের বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে এই ঐতিহাসিক স্থাপনাটি নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। গায়েবি মসজিদ সম্পর্কে বিস্তারিত জানার উদ্দেশ্যে গত বছর শাহ মজলিস আমিন রাহমাতুল্লাহি আলাইহির মাজার পরিদর্শন করা হয়। খুব সকালে শায়েস্তাগঞ্জ থেকে সিএনজিযোগে উচাইল এলাকায় পৌঁছে মসজিদ প্রাঙ্গণ ঘুরে দেখা হয়।

মাজার চত্বরের চারপাশ এখনও নিচু অবস্থায় রয়েছে, যা থেকে ধারণা করা হয় যে সুলতানি আমল থেকেই উচাইল এলাকার উচ্চতার ঐতিহাসিক সাক্ষ্য বহন করে আসছে। জানা গেছে, স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা মাঝে মধ্যে এখানে জুমার নামাজ আদায় করেন। প্রতি শুক্রবার শতাধিক মুসল্লির সমাগম ঘটে এই মসজিদে।

জায়গার স্বল্পতার কারণে সুন্দর্যবর্ধিত এই মসজিদের সম্মুখভাগে পরবর্তীতে আগচালা সম্প্রসারণ করা হয়েছে। উচাইলের গায়েবি মসজিদ আজ হবিগঞ্জের ইতিহাস ও ঐতিহ্যের এক অনন্য ও বিখ্যাত নাম হিসেবে পরিচিত।

আরও খবর
মহান বিজয় দিবসে বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা আব্দুল মুকিতের শুভেচ্ছা
মহান বিজয় দিবসে বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা আব্দুল মুকিতের শুভেচ্ছা
জনতার ভালোবাসায় সিক্ত এক আলোকোজ্জ্বল বিদায়, কোম্পানীগঞ্জে নজিরবিহীন মানবিক দৃষ্টান্ত রেখে গেলেন ওসি রতন শেখ পিপিএম
জনতার ভালোবাসায় সিক্ত এক আলোকোজ্জ্বল বিদায়, কোম্পানীগঞ্জে নজিরবিহীন মানবিক দৃষ্টান্ত রেখে গেলেন ওসি রতন শেখ পিপিএম
২০০ পর্যবেক্ষক নিয়ে মাঠে নামছে ইউরোপীয় ইউনিয়ন
২০০ পর্যবেক্ষক নিয়ে মাঠে নামছে ইউরোপীয় ইউনিয়ন
পুলিশ সুপারের অনুপ্রেরণা:হাইওয়ে পুলিশের থানাগুলোতে এসপি রেজাউল করিমের কল্যাণমুখী উদ্যোগ
পুলিশ সুপারের অনুপ্রেরণা:হাইওয়ে পুলিশের থানাগুলোতে এসপি রেজাউল করিমের কল্যাণমুখী উদ্যোগ
পবিত্র রমজানের প্রস্তুতির বার্তা নিয়ে শুরু হলো রজব মাস
পবিত্র রমজানের প্রস্তুতির বার্তা নিয়ে শুরু হলো রজব মাস
সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে দর্পণ টিভির সম্পাদক মুহাম্মদ রহমত আলীর অভিনন্দন
সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে দর্পণ টিভির সম্পাদক মুহাম্মদ রহমত আলীর অভিনন্দন
নতুন যাত্রায় দর্পণ টিভি ইউকে অনলাইন নিউজ: সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় আমাদের অঙ্গীকার
নতুন যাত্রায় দর্পণ টিভি ইউকে অনলাইন নিউজ: সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় আমাদের অঙ্গীকার
ইয়েমেনে উত্তেজনা বাড়ানোর অভিযোগে মুখ খুলল আমিরাত
ইয়েমেনে উত্তেজনা বাড়ানোর অভিযোগে মুখ খুলল আমিরাত