মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমপ্রবাসলন্ডনে এইচআরপিবি ইউকে শাখার উদ্যোগে প্রবাসী সম্মাননা ২০২৫ প্রাপ্তদের সংবর্ধনা

লন্ডনে এইচআরপিবি ইউকে শাখার উদ্যোগে প্রবাসী সম্মাননা ২০২৫ প্রাপ্তদের সংবর্ধনা

icon
দর্পণ টিভি লন্ডন
লন্ডনে এইচআরপিবি ইউকে শাখার উদ্যোগে প্রবাসী সম্মাননা ২০২৫ প্রাপ্তদের সংবর্ধনা

সুয়েব রানা: সিলেট 


বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত প্রবাসী সম্মাননা ২০২৫ উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্রেস্ট ও সার্টিফিকেটপ্রাপ্তদের হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ এইচআরপিবি ইউকে শাখার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২১ জানুয়ারি ইস্ট লন্ডনের প্রিন্সলেট স্ট্রিটস্থ দর্পণ মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট ও বিশিষ্ট কমিউনিটি নেতা শাহ মুনিম।


সংগঠনের প্রেসিডেন্ট মো. রহমত আলীর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন সলিসিটর এম ইয়াওর উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হাই কমিশন লন্ডনের ফার্স্ট সেক্রেটারী ওয়ারিশুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিবিসিসিআই এর সাবেক প্রেসিডেন্ট শাহগীর বখত ফারুক, ডাইরেক্টার শাহনূর খান এবং কাউন্সিলার ওসমান গনি।


অনুষ্ঠানে রাখেন ও উপস্থিত ছিলেন সাবেক স্পিকার আহবাব হোসেন, সাবেক স্পিকার আয়াছ মিয়া, জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল হোসেন, প্রেজেন্টার মোহাম্মদ হাসান, বর্নবাদি নেতা আব্দুল মুকিদ, লন্ডন বাংলা প্রেসক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ব্যারিস্টার তারেক চৌধুরী, সাংবাদিক আকরামুল হোসেন, রুপি আমিন, রেজাউল করিম মৃধা, জাকির হোসেন কয়েস, আলাউর রহমান শাহিন, ফয়ছল মাহমুদ, সাজু আহমদ, এনামুল হক চৌধুরী, হাছনাথ চৌধুরী, আবু তালেব, দিলরুবা ইয়াসমিন রুহী, সান রাইজ স্পেকটাম বাংলা রেডিও এর ফাউন্ডার মিসবাহ জামাল ও সাংবাদিক খালেদ মাসুদ রনি প্রমুখ।


এ অনুষ্ঠানে প্রবাসী সম্মাননা ২০২৫ প্রাপ্ত ৫ জনকে আয়োজকদের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। তারা হচ্ছেন বিবিসিসিআই এর ডাইরেক্টার আতাহির খান, সাংবাদিক মো. রহমত আলী, সাবেক স্পিকার কাউন্সিলার আয়াছ মিয়া, মোঃ আবুল হোসেন ও শাহনান বখত। সম্মাননা প্রাপ্ত আরও কয়েকজন বাংলাদেশে থাকায় তাদের পরে সম্মাননা জানানো হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।


অনুষ্ঠানের প্রধান অতিথি ওয়ারিশুল ইসলাম সম্মাননা প্রাপ্তসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি সবার সুস্বাস্থ্য কামনা করেন এবং কমিউনিটির কাজে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান, যাতে অন্যরাও উৎসাহিত হয়। এ সময় উপস্থিত অনেকে সম্মাননার পরিধি বৃদ্ধি করে অন্যান্য জেলার প্রবাসীদেরও এমন সম্মাননা দেওয়ার বিষয়টি বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছানোর অনুরোধ জানান।


সম্মাননা পাওয়া ব্যক্তিগণ তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, সম্মাননা আনন্দ, গর্ব, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং কৃতজ্ঞতার মিশ্রণে জীবনে নতুন দায়িত্ববোধ তৈরি করে এবং আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগায়।


এদিকে, দর্পণ টিভির সম্পাদক মোঃ রহমত আলী উক্ত অ্যাওয়ার্ড লাভ করায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন লন্ডনের ব্রিটিশ বাঙালি এমপি আপসানা বেগম।


উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর ২০২৫ সিলেট জেলা প্রশাসক সারওয়ার আলমের বিশেষ উদ্যোগে এবং এডিসি মাসুদ রানাসহ অন্যান্য কর্মকর্তাদের উদ্যোগে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সিলেট জেলার শতাধিক প্রবাসীকে এ সম্মাননা জানানো হয়। সংশ্লিষ্ট দেশে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে তারা নিজেদের পাশাপাশি দেশের সুনাম বৃদ্ধি করে চলছেন।

আরও খবর
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের
ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি
ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি
বাংলাদেশ বইমেলা ও সাহিত্য সাংস্কৃতিক উৎসব ২০২৬ অনুষ্ঠিত হবে পূর্ব লন্ডনে ২৭ ও ২৮ জুন
বাংলাদেশ বইমেলা ও সাহিত্য সাংস্কৃতিক উৎসব ২০২৬ অনুষ্ঠিত হবে পূর্ব লন্ডনে ২৭ ও ২৮ জুন
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা
লন্ডনে বাংলাদেশ সেন্টার’র বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনী কার্যক্রম সম্পন্ন
লন্ডনে বাংলাদেশ সেন্টার’র বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনী কার্যক্রম সম্পন্ন
নেবট্রার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
নেবট্রার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
টাওয়ার হ্যামলেটসে চতুর্থবারের মতো মেয়র নির্বাচিত লুৎফুর রহমান
টাওয়ার হ্যামলেটসে চতুর্থবারের মতো মেয়র নির্বাচিত লুৎফুর রহমান
নিউহ্যাম কাউন্সিলের মেয়র হয়ে ইতিহাস গড়লেন ফরহাদ হোসেন
নিউহ্যাম কাউন্সিলের মেয়র হয়ে ইতিহাস গড়লেন ফরহাদ হোসেন