মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমরাজনীতিসিলেটের জনসভায় তারেক রহমান, ক্ষমতায় এলে ন্যায়ের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার

সিলেটের জনসভায় তারেক রহমান, ক্ষমতায় এলে ন্যায়ের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার

icon
দর্পণ টিভি লন্ডন
সিলেটের জনসভায় তারেক রহমান, ক্ষমতায় এলে ন্যায়ের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে ন্যায়ভিত্তিক রাষ্ট্র পরিচালনার কথা বলেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার ২২ জানুয়ারি দুপুর ১টার দিকে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

জনসভায় তারেক রহমান বলেন, জান্নাত ও জাহান্নামের মালিক একমাত্র আল্লাহ এবং মানুষের হাতে নেই এমন বিষয়ে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া উচিত নয়। তিনি আরও বলেন, নির্বাচনের আগে যারা জনগণকে প্রতারণা করছে, জনগণের উচিত তাদের বিষয়ে সতর্ক থাকা।

তিনি অভিযোগ করেন, দেশে নতুন করে ষড়যন্ত্রের চেষ্টা চলছে এবং ব্যালট ছিনতাই বা ভোট কারচুপির অপচেষ্টা হচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, দেশের জনগণ অতীতেও বিভিন্ন ষড়যন্ত্র মোকাবিলার সক্ষমতা দেখিয়েছে।

অর্থনীতি প্রসঙ্গে তারেক রহমান বলেন, গত ১৫ বছরে উন্নয়নের নামে বড় অঙ্কের অর্থ লুট হয়ে বিদেশে পাচার হয়েছে বলে বিএনপির অভিযোগ রয়েছে। তিনি বলেন, এই পরিস্থিতির পরিবর্তন ঘটাতে বিএনপি ক্ষমতায় যেতে চায়।

কৃষি খাতে পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে কৃষকদের উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে এবং সারাদেশে খাল খননের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

পররাষ্ট্রনীতি বিষয়ে তিনি বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনায় দেশের স্বার্থকে অগ্রাধিকার দেবে। তিনি দিল্লি নয়, পিণ্ডি নয়, সবার আগে বাংলাদেশ নীতির কথা উল্লেখ করে বলেন, এ নীতিতেই তাদের দল দেশ পরিচালনা করবে।

নারী ও কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষিত নারীদের স্বনির্ভর করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে, বেকারদের কর্মসংস্থান সৃষ্টি এবং প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরির পরিকল্পনা রয়েছে। এছাড়া গ্রাম ও শহরের দুস্থ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার মাধ্যমে পরিবারভিত্তিক সহায়তা নিশ্চিত করার কথাও বলেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়। জনসভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধরী।

আরও খবর
গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির
গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির
জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
২৬ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতায় ডাস্টবিন স্থাপন বিপ্লব রহমান নাইমের
২৬ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতায় ডাস্টবিন স্থাপন বিপ্লব রহমান নাইমের
রাষ্ট্রপতি পদে আলোচনার কেন্দ্রে মির্জা ফখরুল, সিদ্ধান্ত নেবেন তারেক রহমান
রাষ্ট্রপতি পদে আলোচনার কেন্দ্রে মির্জা ফখরুল, সিদ্ধান্ত নেবেন তারেক রহমান
জুলাই পদযাত্রার সফলতায় সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানালেন রাশেল উল আলম
জুলাই পদযাত্রার সফলতায় সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানালেন রাশেল উল আলম
কানাইঘাটবাসীর ভালোবাসায় কৃতজ্ঞতা জানালেন এনসিপির কেন্দ্রীয় সদস্য রাশেল উল আলম
কানাইঘাটবাসীর ভালোবাসায় কৃতজ্ঞতা জানালেন এনসিপির কেন্দ্রীয় সদস্য রাশেল উল আলম
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, আইন অনুযায়ী সব সুবিধা পাবেন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, আইন অনুযায়ী সব সুবিধা পাবেন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগে জোর, এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব
সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগে জোর, এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব