মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা
হোমআইন আদালতইসির দুই কর্মকর্তা আটক, এনআইডি তথ্য জালিয়াতির মাধ্যমে অবৈধ লেনদেনের তথ্য প্রকাশ

ইসির দুই কর্মকর্তা আটক, এনআইডি তথ্য জালিয়াতির মাধ্যমে অবৈধ লেনদেনের তথ্য প্রকাশ

icon
দর্পণ টিভি লন্ডন
ইসির দুই কর্মকর্তা আটক, এনআইডি তথ্য জালিয়াতির মাধ্যমে অবৈধ লেনদেনের তথ্য প্রকাশ

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত তথ্য জালিয়াতির মাধ্যমে নাগরিকদের সংবেদনশীল তথ্য সরবরাহের অভিযোগে গজারিয়া উপ‌জেলার নির্বাচন অফিসের দুই কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা মাসে কোটি টাকার বেশি অর্থের লেনদেনের সঙ্গে যুক্ত ছিলেন।

সিআইডির সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) ডিআইজি মো. আবুল বাশার তালুকদার বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। গ্রেফতার ব্যক্তিরা হলেন— গজারিয়া উপ‌জেলার নির্বাচন অফিসের সহকারী কম্পিউটার অপারেটর মো. হাবীবুল্লাহ (৪১) ও ডাটা এন্ট্রি অপারেটর (আউটসোর্সিং) মো. আলামিন (৩৯)।

প্রাথমিক তদন্তে দেখা গেছে, গ্রেফতার আলামিনের কাছে নির্বাচন কমিশনের একটি গোপন আইডি ও পাসওয়ার্ড ছিল, যার মাধ্যমে দেশের নাগরিকদের এনআইডি তথ্য যাচাই করা সম্ভব ছিল। তিনি এই তথ্য হাবীবুল্লাহকে সরবরাহ করতেন। প্রতিসপ্তাহে ৪ থেকে ৫ হাজার টাকা উৎকোচ নেওয়ার পাশাপাশি হাবীবুল্লাহ ওই তথ্য জনপ্রতি ২০০ থেকে ৩০০ টাকায় বিক্রি করতেন।

সিআইডির হিসাব অনুযায়ী, মাত্র এক মাসে ৩ লাখ ৬৫ হাজার ৬০৮টি এনআইডি তথ্য সরবরাহ করা হয়েছে। প্রতিটি তথ্য ২০০-৩০০ টাকা হিসেবে হিসাব করলে প্রাথমিকভাবে প্রায় ১১ কোটি টাকার অবৈধ লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।

ডিআইজি আবুল বাশার তালুকদার জানান, হাবীবুল্লাহ এই অর্থের মাধ্যমে ঢাকায় নিজস্ব ফ্ল্যাটসহ স্থাবর ও অস্থাবর সম্পত্তি তৈরি করেছেন এবং বিলাসবহুল জীবনযাপন করতেন। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, দীর্ঘদিন ধরে ওটিপি ট্রান্সফারের মাধ্যমে নির্বাচন কমিশনের এনআইডি সার্ভারে প্রবেশ করে সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্ম ব্যবহার করে তথ্য বিক্রি করতেন।

এ ঘটনায় পল্টন মডেল থানায় দায়ের করা মামলার তদন্তের অংশ হিসেবে তাদের গ্রেফতার দেখানো হয়েছে। ডিআইজি আবুল বাশার তালুকদার বলেন, এই চক্রে আরও কেউ জড়িত থাকলে তাদেরও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।