মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমরাজনীতিসরকার জনগণের অঙ্গীকার ভঙ্গ করেছে, সহিংসতা বন্ধে কঠোর আহ্বান জামায়াত আমিরের

সরকার জনগণের অঙ্গীকার ভঙ্গ করেছে, সহিংসতা বন্ধে কঠোর আহ্বান জামায়াত আমিরের

icon
দর্পণ টিভি লন্ডন
সরকার জনগণের অঙ্গীকার ভঙ্গ করেছে, সহিংসতা বন্ধে কঠোর আহ্বান জামায়াত আমিরের

সরকার জনগণের কাছে দেওয়া অঙ্গীকার রক্ষা করতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন অব্যাহত থাকবে এবং কোনো আপস করা হবে না।

শনিবার ১০ এপ্রিল বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শেরপুর তিন আসনের নির্বাচনী সহিংসতায় আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।

তিনি অভিযোগ করেন, সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে সুষ্ঠু পরিবেশের প্রত্যাশা থাকলেও শেরপুর ও বগুড়া এলাকায় অনিয়ম, জালিয়াতি এবং সহিংসতার ঘটনা ঘটেছে। তার মতে, কিছু ক্ষেত্রে পরিস্থিতি চরম সহিংস রূপ নিয়েছে, যার উদাহরণ শেরপুর তিন আসনের ঘটনা।

ডা. শফিকুর রহমান বলেন, এর আগে একই আসনে নির্ধারিত নির্বাচনের সময় সহিংসতায় একজন নিহত হওয়ার ঘটনায় ভোট স্থগিত করা হয়েছিল। সাম্প্রতিক নির্বাচনেও আবার প্রাণহানি ও আহতের ঘটনা ঘটেছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি প্রশ্ন তুলে বলেন, অতীতে সহিংসতা থাকলেও এত রক্তক্ষয়ের পরও কেন বারবার একই পরিস্থিতি তৈরি হচ্ছে। একই সঙ্গে তিনি রাজনীতিতে সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ ফিরে আসার ওপর গুরুত্ব দেন।

সংসদের কার্যক্রম নিয়েও সমালোচনা করে তিনি বলেন, জনগণের অর্থে পরিচালিত সংসদে জনকল্যাণমূলক কাজের পরিবর্তে অপ্রাসঙ্গিক বিতর্ক ও ব্যক্তিগত আক্রমণ গ্রহণযোগ্য নয়। সকল রাজনৈতিক দলের প্রতি তিনি দায়িত্বশীল আচরণ এবং জনস্বার্থে কার্যকর আইন প্রণয়নের আহ্বান জানান।

তিনি আরও বলেন, সহিংসতার মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করতে পারে না। ভবিষ্যতে সহিংসতামুক্ত নির্বাচন আয়োজনের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি আদর্শভিত্তিক রাজনৈতিক প্রতিযোগিতার আহ্বান জানান।

এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে আহতদের খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার বিষয়েও দিকনির্দেশনা দেন।

আরও খবর
গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির
গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির
জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
২৬ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতায় ডাস্টবিন স্থাপন বিপ্লব রহমান নাইমের
২৬ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতায় ডাস্টবিন স্থাপন বিপ্লব রহমান নাইমের
রাষ্ট্রপতি পদে আলোচনার কেন্দ্রে মির্জা ফখরুল, সিদ্ধান্ত নেবেন তারেক রহমান
রাষ্ট্রপতি পদে আলোচনার কেন্দ্রে মির্জা ফখরুল, সিদ্ধান্ত নেবেন তারেক রহমান
জুলাই পদযাত্রার সফলতায় সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানালেন রাশেল উল আলম
জুলাই পদযাত্রার সফলতায় সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানালেন রাশেল উল আলম
কানাইঘাটবাসীর ভালোবাসায় কৃতজ্ঞতা জানালেন এনসিপির কেন্দ্রীয় সদস্য রাশেল উল আলম
কানাইঘাটবাসীর ভালোবাসায় কৃতজ্ঞতা জানালেন এনসিপির কেন্দ্রীয় সদস্য রাশেল উল আলম
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, আইন অনুযায়ী সব সুবিধা পাবেন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, আইন অনুযায়ী সব সুবিধা পাবেন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগে জোর, এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব
সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগে জোর, এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব