সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমশুভেচ্ছা বার্তাসিলেটে প্রবাসী সমাজসেবক আব্দুল মতিনকে সংবর্ধনা, গুণীজনদের মিলনমেলা

সিলেটে প্রবাসী সমাজসেবক আব্দুল মতিনকে সংবর্ধনা, গুণীজনদের মিলনমেলা

icon
দর্পণ টিভি লন্ডন
সিলেটে প্রবাসী সমাজসেবক আব্দুল মতিনকে সংবর্ধনা, গুণীজনদের মিলনমেলা

সিলেটে প্রবাসী শিক্ষানুরাগী ও সমাজসেবক আব্দুল মতিন মতুকে সংবর্ধনা জানাতে আয়োজিত এক অনুষ্ঠান গুণীজনদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে।

শনিবার ৪ এপ্রিল নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনটি সার্জন টিভির উদ্যোগে অনুষ্ঠিত হয় এবং এতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে এক মিলনমেলার পরিবেশ তৈরি হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিকিৎসক ডা আব্দুল মজিদ। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে আয়োজনের সূচনা হয় এবং পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হেপি জান্নাত।

স্বাগত বক্তব্যে আয়োজক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জুবের আহমদ বলেন, প্রবাসে অবস্থান করেও আব্দুল মতিন দেশের শিক্ষা ও মানবকল্যাণে যে অবদান রেখে চলেছেন তা অনুসরণযোগ্য।

প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট এম আতাউর রহমান পীর বলেন, প্রবাসীদের অবদান দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং আব্দুল মতিনের মতো মানুষ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করছেন।

বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে সংবর্ধিত অতিথির শিক্ষা বিস্তার ও মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং সমাজে তার অবদানকে অনুকরণীয় বলে উল্লেখ করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জসিম, আবুল কাশেম রুমন, অ্যাডভোকেট তোকির আহমেদ, প্রকাশক জসিম উদ্দিন ও রোকসানা। তারা আব্দুল মতিনের সমাজসেবামূলক কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন।

বীর মুক্তিযোদ্ধা হাজি মো মনাফ খান তার বক্তব্যে দেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

সাংস্কৃতিক পর্বে শিল্পী মিলন কান্তি দাসের গান ও গীতিকবি ওবায়েত বখত চৌধুরী রুবেলের পরিবেশনায় অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

সংবর্ধিত অতিথি আব্দুল মতিন তার প্রতিক্রিয়ায় বলেন, এই সম্মান তাকে দেশের মানুষের জন্য আরও কাজ করতে অনুপ্রাণিত করবে।

আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

আরও খবর
ত্যাগের মহিমায় উজ্জ্বল হোক সবার জীবন:ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাংবাদিক ও মানবাধিকারকর্মী রহমত আলী
ত্যাগের মহিমায় উজ্জ্বল হোক সবার জীবন:ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাংবাদিক ও মানবাধিকারকর্মী রহমত আলী
লন্ডনে বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা আব্দুল মুকিতের ঈদ শুভেচ্ছা
লন্ডনে বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা আব্দুল মুকিতের ঈদ শুভেচ্ছা
বিশ্ব বই দিবসের শুভেচ্ছা জানালেন রহমত আলী
বিশ্ব বই দিবসের শুভেচ্ছা জানালেন রহমত আলী
সাফ অনূর্ধ্ব ২০ শিরোপা জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
সাফ অনূর্ধ্ব ২০ শিরোপা জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
মহান স্বাধীনতা দিবসে মো আব্দুল মুকিদের শুভেচ্ছা
মহান স্বাধীনতা দিবসে মো আব্দুল মুকিদের শুভেচ্ছা
গোয়াইনঘাট উপজেলা বাসীসহ দেশ ও প্রবাসে সকল মুসলমানদের উদ্দেশ্যে ফতেপুর বাজারের ব্যবসায়ী হুমায়ুন আহমদের ঈদের শুভেচ্ছা
গোয়াইনঘাট উপজেলা বাসীসহ দেশ ও প্রবাসে সকল মুসলমানদের উদ্দেশ্যে ফতেপুর বাজারের ব্যবসায়ী হুমায়ুন আহমদের ঈদের শুভেচ্ছা
বিশিষ্ট সমাজসেবী কামাল মিয়ার জন্মদিনে দর্পণ টিভি লন্ডনের শুভেচ্ছা
বিশিষ্ট সমাজসেবী কামাল মিয়ার জন্মদিনে দর্পণ টিভি লন্ডনের শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতরে প্রবাস থেকে দেশবাসী ও মুসলিম উম্মাহকে শুভেচ্ছা ফয়সল আহমদ ও মনসুরের
পবিত্র ঈদুল ফিতরে প্রবাস থেকে দেশবাসী ও মুসলিম উম্মাহকে শুভেচ্ছা ফয়সল আহমদ ও মনসুরের