গোয়াইনঘাট উপজেলা বাসীসহ দেশ ও প্রবাসে সকল মুসলমানদের উদ্দেশ্যে ফতেপুর বাজারের ব্যবসায়ী হুমায়ুন আহমদের ঈদের শুভেচ্ছা
পবিত্র ঈদ উপলক্ষে ফতেপুর বাজারের ব্যবসায়ী হুমায়ুন আহমদের পক্ষ থেকে গোয়াইনঘাট উপজেলা বাসীসহ দেশ ও প্রবাসে অবস্থানরত সকল মুসলমানদের জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদ আমাদের মাঝে শান্তি, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করে। এই পবিত্র দিনে সবাই যেন হিংসা বিদ্বেষ ভুলে একে অপরের পাশে দাঁড়ায় এবং আনন্দ ভাগাভাগি করে নেয়, সেটিই হোক আমাদের প্রত্যাশা।
তিনি আরও বলেন, মহান আল্লাহ তায়ালা যেন আমাদের সকলের ইবাদত কবুল করেন এবং আমাদের জীবনকে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে পরিপূর্ণ করেন। দেশ ও জাতির উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
হুমায়ুন আহমদ সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণময় জীবন কামনা করে আবারও সবাইকে ঈদের আন্তরিক শুভেচ্ছা জানান।