বিশিষ্ট সমাজসেবী কামাল মিয়ার জন্মদিনে দর্পণ টিভি লন্ডনের শুভেচ্ছা
লন্ডন প্রবাসী বিশিষ্ট সমাজসেবী কামাল মিয়ার জন্মদিন উপলক্ষে দর্পণ টিভি লন্ডনের সম্পাদক-এর পক্ষ থেকে জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
এক শুভেচ্ছা বার্তায় সম্পাদক উল্লেখ করেন, কামাল মিয়া দীর্ঘদিন ধরে মানবকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। তাঁর উদারতা, মানবিকতা ও সমাজসেবামূলক উদ্যোগ সকলের জন্য অনুকরণীয়।
বার্তায় আরও বলা হয়, জীবনের এই বিশেষ দিনে কামাল মিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সাফল্য কামনা করা হচ্ছে। ভবিষ্যতেও তিনি সমাজের কল্যাণে তার এই অবদান অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
দর্পণ টিভি লন্ডনের পক্ষ থেকে আবারও জানানো হয় আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।