বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমপ্রবাসবিশেষ ফ্লাইটে কাতার থেকে দেশে ফিরলেন ৪৩০ বাংলাদেশি

বিশেষ ফ্লাইটে কাতার থেকে দেশে ফিরলেন ৪৩০ বাংলাদেশি

icon
দর্পণ টিভি লন্ডন
বিশেষ ফ্লাইটে কাতার থেকে দেশে ফিরলেন ৪৩০ বাংলাদেশি

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কাতারে আটকে পড়া ৪৩০ জন বাংলাদেশি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন। শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার ১৪ মার্চ জানা যায়, গত শুক্রবার রাতে কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে এসব যাত্রী ঢাকায় পৌঁছান। ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে যাত্রীদের নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, দেশে ফেরা যাত্রীদের মধ্যে ট্রানজিটে আটকে পড়া বাংলাদেশিদের পাশাপাশি বাংলাদেশ দূতাবাসের কয়েকজন কর্মীও ছিলেন। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে বিভিন্ন আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হওয়ায় অনেক বাংলাদেশি কাতারে আটকা পড়ে দেশে ফিরতে পারছিলেন না।

পরবর্তীতে বাংলাদেশ সরকার কাতার সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং কাতার এয়ারওয়েজের সঙ্গে সমন্বয় করে তাদের দেশে ফেরানোর জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে।

এর আগে ১১ মার্চ এক জরুরি বার্তায় বাংলাদেশ দূতাবাস জানায়, ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের ভ্রমণ সহজ করতে তারা কাতার সরকার ও কাতার এয়ারওয়েজের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। একই সঙ্গে দেশে ফিরতে আগ্রহীদের তালিকা প্রস্তুতের জন্য দূতাবাসের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি নিবন্ধন ফর্ম প্রকাশ করা হয়।

ওই নিবন্ধনের ক্ষেত্রে পরিবার, নারী, শিশু এবং বয়স্কদের অগ্রাধিকার দেওয়ার বিষয়টিও জানানো হয়েছিল।

আরও খবর
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের
ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি
ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি
বাংলাদেশ বইমেলা ও সাহিত্য সাংস্কৃতিক উৎসব ২০২৬ অনুষ্ঠিত হবে পূর্ব লন্ডনে ২৭ ও ২৮ জুন
বাংলাদেশ বইমেলা ও সাহিত্য সাংস্কৃতিক উৎসব ২০২৬ অনুষ্ঠিত হবে পূর্ব লন্ডনে ২৭ ও ২৮ জুন
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা
লন্ডনে বাংলাদেশ সেন্টার’র বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনী কার্যক্রম সম্পন্ন
লন্ডনে বাংলাদেশ সেন্টার’র বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনী কার্যক্রম সম্পন্ন
নেবট্রার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
নেবট্রার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
টাওয়ার হ্যামলেটসে চতুর্থবারের মতো মেয়র নির্বাচিত লুৎফুর রহমান
টাওয়ার হ্যামলেটসে চতুর্থবারের মতো মেয়র নির্বাচিত লুৎফুর রহমান
নিউহ্যাম কাউন্সিলের মেয়র হয়ে ইতিহাস গড়লেন ফরহাদ হোসেন
নিউহ্যাম কাউন্সিলের মেয়র হয়ে ইতিহাস গড়লেন ফরহাদ হোসেন