মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমরাজনীতি৫ টাকার বেশি ভাড়া নিলে ইজারা নয়, কড়া বার্তা দিলেন নুরুল হক নুর

৫ টাকার বেশি ভাড়া নিলে ইজারা নয়, কড়া বার্তা দিলেন নুরুল হক নুর

icon
দর্পণ টিভি লন্ডন
৫ টাকার বেশি ভাড়া নিলে ইজারা নয়, কড়া বার্তা দিলেন নুরুল হক নুর

পটুয়াখালীর গলাচিপা উপজেলার গুরুত্বপূর্ণ পারাপারের মাধ্যম হরিদেবপুর খেয়াঘাটের ইজারা নিয়ে স্পষ্ট অবস্থান জানিয়েছেন পটুয়াখালী তিন আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি জানিয়েছেন, জনগণের স্বার্থে খেয়াঘাটে পারাপারের ভাড়া পাঁচ টাকার বেশি নেওয়া যাবে না।

বুধবার ১১ মার্চ রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে বক্তব্য দেন। এতে সম্ভাব্য ইজারাদারদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা পাঁচ টাকায় পারাপার নিশ্চিত করতে পারবেন তারাই ইজারা সিডিউল গ্রহণ করুন।

তিনি আরও বলেন, যদি পাঁচ টাকায় পরিচালনা করা সম্ভব না হয় তাহলে ইজারা নেওয়ার প্রয়োজন নেই। পরে বিভিন্নভাবে সমঝোতার চেষ্টা করেও কোনো লাভ হবে না বলেও তিনি সতর্ক করেন।

নুরুল হক নুর উল্লেখ করেন, কেউ অতিরিক্ত টাকায় ইজারা নিয়ে সাধারণ মানুষের ওপর বাড়তি ভাড়া চাপাতে চাইলে তা মেনে নেওয়া হবে না। প্রয়োজনে জেলা পরিষদ নির্ধারিত পাঁচ টাকা ভাড়ায় সরাসরি খাস কালেকশনের মাধ্যমে ঘাট পরিচালনার ব্যবস্থা করতে পারে বলেও তিনি জানান।

এ বিষয়ে তিনি বলেন, জনপ্রতিনিধি হিসেবে তার কাছে ইজারার পরিমাণ বা পরিচালন ব্যয় গুরুত্বপূর্ণ নয়। জনগণের সেবা ও কল্যাণই তার প্রধান দায়িত্ব। জনগণের আস্থা ও সমর্থন থেকেই তিনি নির্বাচিত হয়েছেন এবং সেই দায়বদ্ধতা থেকেই পারাপারের ভাড়া পাঁচ টাকার বেশি হতে দেওয়া হবে না বলে তিনি স্পষ্ট করেন।

উল্লেখ্য, গত ২ মার্চ পটুয়াখালী জেলা পরিষদ গলাচিপার হরিদেবপুরসহ মোট ২১টি খেয়াঘাট ইজারা দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে বাংলা ১৪৩৩ সালের জন্য হরিদেবপুর গলাচিপা বন্দর খেয়াঘাটের সম্ভাব্য ইজারা মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৪ লাখ ৭৯ হাজার ৪৯৩ টাকা।

আরও খবর
গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির
গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির
জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
২৬ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতায় ডাস্টবিন স্থাপন বিপ্লব রহমান নাইমের
২৬ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতায় ডাস্টবিন স্থাপন বিপ্লব রহমান নাইমের
রাষ্ট্রপতি পদে আলোচনার কেন্দ্রে মির্জা ফখরুল, সিদ্ধান্ত নেবেন তারেক রহমান
রাষ্ট্রপতি পদে আলোচনার কেন্দ্রে মির্জা ফখরুল, সিদ্ধান্ত নেবেন তারেক রহমান
জুলাই পদযাত্রার সফলতায় সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানালেন রাশেল উল আলম
জুলাই পদযাত্রার সফলতায় সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানালেন রাশেল উল আলম
কানাইঘাটবাসীর ভালোবাসায় কৃতজ্ঞতা জানালেন এনসিপির কেন্দ্রীয় সদস্য রাশেল উল আলম
কানাইঘাটবাসীর ভালোবাসায় কৃতজ্ঞতা জানালেন এনসিপির কেন্দ্রীয় সদস্য রাশেল উল আলম
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, আইন অনুযায়ী সব সুবিধা পাবেন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, আইন অনুযায়ী সব সুবিধা পাবেন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগে জোর, এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব
সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগে জোর, এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব