বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমপ্রবাসলন্ডনে রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকতা প্রশিক্ষণ, আলোচনা ও ইফতার অনুষ্ঠিত

লন্ডনে রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকতা প্রশিক্ষণ, আলোচনা ও ইফতার অনুষ্ঠিত

icon
দর্পণ টিভি লন্ডন
লন্ডনে রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকতা প্রশিক্ষণ, আলোচনা ও ইফতার অনুষ্ঠিত

যুক্তরাজ্যে স্বাধীনতা দিবস ও আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন এবং সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করতে এক ব্যতিক্রমধর্মী আয়োজন করেছে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি। কর্মসূচির অংশ হিসেবে সাংবাদিকতা প্রশিক্ষণ, আলোচনা সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৭ মার্চ বিকেল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি এবং বাংলা মিররের বিশেষ প্রতিনিধি মুহাম্মদ শাহেদ রাহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে সঞ্চালনার দায়িত্ব পালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও এবিসি বাংলা নিউজের সম্পাদক আব্দুল বাছির। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর সুলুক আহমদ।

অনুষ্ঠানের শুরুতে সাংবাদিকতা বিষয়ক বেসিক ট্রেনিং ইন জার্নালিজম শীর্ষক প্রশিক্ষণ পর্ব অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিকতার মৌলিক বিষয়, নৈতিকতা এবং বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন পলিটিকা নিউজের প্রধান সম্পাদক তানভীর আহমদ, এটিএন বাংলা ইউকের নিউজ এডিটর সাঈম চৌধুরী, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সহকারী সম্পাদক আব্দুল কাদির চৌধুরী মুরাদ এবং আলোকচিত্র শিল্পী জি আর সোহেল। প্রশিক্ষণ পর্বে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের অর্গানাইজিং অ্যান্ড ট্রেনিং সেক্রেটারি জান্নাতুল ফেরদৌস ডলি।

বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে প্রবাসীদের ভূমিকা শীর্ষক আলোচনায় প্রধান আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাস্টন ইউনিভার্সিটির ডেপুটি ভাইস চ্যান্সেলর প্রফেসর ওসামা খান। এ পর্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সহকারী সম্পাদক ও চ্যানেল এনআরবি ইউকের সম্পাদক এ রহমান অলি।

আলোচনা পর্বে আরও বক্তব্য রাখেন অভিনেতা স্বাধীন খসরু, প্রবীণ সাংবাদিক মতিয়ার চৌধুরী, আহবাব হোসেইন, স্বদেশ বিদেশের সম্পাদক বাতিরুল হক সরদার, অধ্যাপক সাজিদুর রহমান, জনমতের সহকারী সম্পাদক মোসলেহ উদ্দিন এবং বাংলাদেশ প্রেস ক্লাব ইউকের প্রেসিডেন্ট শাকির হোসাইনসহ বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিত্ব।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিলেতে নারীদের জীবন সংগ্রাম ও ব্রিটিশ বাংলাদেশি নারীদের সফলতা শীর্ষক আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সহকারী সম্পাদক, প্রাবন্ধিক ও কবি আসমা মতিন। আলোচনায় অংশ নেন আন্তর্জাতিক স্পিকার ও চিকিৎসক ডা. জাকি রেজওয়ানা আনোয়ার, লেখক ও ডাটা বিশেষজ্ঞ আমিনা তাবাসসুম, কিংস কলেজ লন্ডনের লেকচারার ড. রেনেসা খান, সিনিয়র প্রডিউসার উর্মি মাযহার এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট আমিনা আলী।

এ সময় সংগঠনের সহ সভাপতি ইমদাদুন খানম, সাহেদা রহমান, স্মৃতি আজাদ, হাফসা নূর, দীপা হক ও নাজমা রহমানও বক্তব্য দেন।

রমজান উপলক্ষে রমজানের তাৎপর্য যাকাত ও ফিতরা শীর্ষক আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সহ সভাপতি ও ইউকে বাংলা গার্ডিয়ানের সহকারী সম্পাদক এস কে এম আশরাফুল হুদা। এ পর্বে প্রধান আলোচক ছিলেন ইসলামী স্কলার মাওলানা আব্দুল কুদ্দুছ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হামজা রহমান। পরে দেশ, জাতি ও মানবতার কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয় এবং ইফতার মাহফিলের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

উপস্থিত অতিথিরা বলেন, সাংবাদিকতা পেশার দক্ষতা বৃদ্ধি, মুক্ত আলোচনা এবং পারস্পরিক সৌহার্দ্য গড়ে তুলতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জ্ঞান, সচেতনতা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে গড়ে উঠুক দায়িত্বশীল গণমাধ্যম, এমন প্রত্যাশাই উঠে আসে আয়োজনে অংশ নেওয়া সবার কণ্ঠে।

আরও খবর
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের
ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি
ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি
বাংলাদেশ বইমেলা ও সাহিত্য সাংস্কৃতিক উৎসব ২০২৬ অনুষ্ঠিত হবে পূর্ব লন্ডনে ২৭ ও ২৮ জুন
বাংলাদেশ বইমেলা ও সাহিত্য সাংস্কৃতিক উৎসব ২০২৬ অনুষ্ঠিত হবে পূর্ব লন্ডনে ২৭ ও ২৮ জুন
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা
লন্ডনে বাংলাদেশ সেন্টার’র বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনী কার্যক্রম সম্পন্ন
লন্ডনে বাংলাদেশ সেন্টার’র বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনী কার্যক্রম সম্পন্ন
নেবট্রার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
নেবট্রার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
টাওয়ার হ্যামলেটসে চতুর্থবারের মতো মেয়র নির্বাচিত লুৎফুর রহমান
টাওয়ার হ্যামলেটসে চতুর্থবারের মতো মেয়র নির্বাচিত লুৎফুর রহমান
নিউহ্যাম কাউন্সিলের মেয়র হয়ে ইতিহাস গড়লেন ফরহাদ হোসেন
নিউহ্যাম কাউন্সিলের মেয়র হয়ে ইতিহাস গড়লেন ফরহাদ হোসেন