বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমপ্রবাসপূর্ব লন্ডনে সাংবাদিক ও লেখকদের মিলনমেলা, অনুষ্ঠিত হলো ১৪তম লতা দিয়ে ফতা সেহরি আয়োজন

পূর্ব লন্ডনে সাংবাদিক ও লেখকদের মিলনমেলা, অনুষ্ঠিত হলো ১৪তম লতা দিয়ে ফতা সেহরি আয়োজন

icon
দর্পণ টিভি লন্ডন
পূর্ব লন্ডনে সাংবাদিক ও লেখকদের মিলনমেলা, অনুষ্ঠিত হলো ১৪তম লতা দিয়ে ফতা সেহরি আয়োজন

প্রবাসে বসবাসরত সাংবাদিক, লেখক ও কমিউনিটি ব্যক্তিত্বদের অংশগ্রহণে পূর্ব লন্ডনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী এক সেহরি আয়োজন। সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনে উপস্থিত অতিথিরা একে প্রবাসী সাংবাদিকদের মিলনমেলা হিসেবে অভিহিত করেছেন।

শনিবার ৭ মার্চ রাত প্রায় ১টায় পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল রোডের একটি হলে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

সাংবাদিক ও কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল এবং অল সিজন ফুডের অন্যতম পরিচালক হেলাল উদ্দিনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় ৬০ জন সাংবাদিক, লেখক ও কমিউনিটির বিশিষ্টজন অংশ নেন।

সাপ্তাহিক বাংলা পোস্টের সাবেক প্রধান সম্পাদক কে এম আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে এবং সাপ্তাহিক দেশ সম্পাদক তাইছির মাহমুদের পরিচালনায় অনুষ্ঠিত সেহরি আয়োজনে স্বাগত বক্তব্য দেন আয়োজক মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল। তিনি বলেন, মূলত ধর্মীয় অনুপ্রেরণা থেকেই এই উদ্যোগের সূচনা হয়েছিল। প্রায় পনেরো ষোলো বছর আগে তারাবির পর অনেকের জন্য সময়মতো সেহরি করা কঠিন হয়ে পড়ত। সে বাস্তবতা বিবেচনায় ছোট পরিসরে এই আয়োজন শুরু করা হয়। সময়ের সঙ্গে এটি এখন প্রবাসী সাংবাদিক ও কমিউনিটির মানুষের একটি বার্ষিক মিলনমেলায় পরিণত হয়েছে।

তিনি আরও জানান, গত বছর থেকে অল সিজন ফুডের পরিচালক হেলাল উদ্দিন এ উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছেন এবং সম্মিলিত প্রচেষ্টায় আয়োজনটি সফলভাবে পরিচালিত হচ্ছে।

অনুষ্ঠানে লন্ডনের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন কে এম আবু তাহের চৌধুরী, নবাব উদ্দিন, মোহাম্মদ জুবায়ের, ব্যারিস্টার তারেক চৌধুরী, তাইসির মাহমুদ, মো. আকরামুল হোসেন, মতিউর রহমান চৌধুরী, আবু সালেহ মো. মাসুম, বাতিরুল হক সরদার, আব্দুল আহাদ, ফজলু মিয়া, সালেহ আহমেদ, আকবর হোসেন, হাসনাত চৌধুরী, মো. আব্দুল হান্নান, কামাল মেহেদী, আহাদ চৌধুরী বাবু, রেজাউল করিম মৃধা, শরিফুল, সরওয়ার হোসেন, বাবলুল হক, ফয়সল মাহমুদ, সুয়েজ মিয়া, মুজাহিদ তাওহিদ করিম, আমিনুল আহসান তানিম, জিবরিল মাহমুদ, এম এ কাইয়ূম, মিসবা জামাল, আনোয়ারুল ইসলাম অবি, শাহ ইউসুফ, হৃদয়, এখলাছুর রহমান পাক্কু, আব্দুর রহিম, শাহ বেলাল, ড. এনাম চৌধুরী, আমিন চৌধুরী, সৈয়দ আনাস পাশা, মাহবুব আলী খানশূর, বদরুজ্জামান বাবুল, হেফাজুল করিম রকিব, খালেদ মাসুদ রনি, মুহিব উদ্দিন চৌধুরী, জাকির হোসেন কয়েছ, আলী বেবুল, আলাউর রহমান খান শাহীন, আব্দুস সোবহান ও মারুফ আহমেদসহ আরও অনেকে।

অনুষ্ঠানে অতিথিরা স্মৃতিচারণ, আলোচনা, ইসলামী সংগীত ও কৌতুক পরিবেশনার মাধ্যমে প্রাণবন্ত সময় কাটান। সেহরির খাবারের মেনুতে ছিল মাছের ভর্তা, লতা বড় মাছের শুঁটকি, চিংড়ি ও মুকি সমন্বয়ে বিশেষ তরকারি, সাতকরা ও টমেটো দিয়ে মাছের টেংগা, গোশত ভুনা, বিরইন ভাত এবং নারিকেলের মোরব্বা।

খাবার শেষে উপস্থিত সবাই আনন্দঘন পরিবেশে প্রায় এক ঘণ্টা ইসলামী নাশিদ পরিবেশন করেন। পরে বিশ্ব শান্তি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করেন অনুষ্ঠানের সভাপতি কে এম আবু তাহের চৌধুরী।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বলেন, প্রবাসে এমন আয়োজন মানুষের মধ্যে সৌহার্দ্য, বন্ধুত্ব ও পারস্পরিক সম্প্রীতি আরও দৃঢ় করে। তারা ভবিষ্যতেও এই মিলনমেলা ধারাবাহিকভাবে আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

আরও খবর
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের
ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি
ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি
বাংলাদেশ বইমেলা ও সাহিত্য সাংস্কৃতিক উৎসব ২০২৬ অনুষ্ঠিত হবে পূর্ব লন্ডনে ২৭ ও ২৮ জুন
বাংলাদেশ বইমেলা ও সাহিত্য সাংস্কৃতিক উৎসব ২০২৬ অনুষ্ঠিত হবে পূর্ব লন্ডনে ২৭ ও ২৮ জুন
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা
লন্ডনে বাংলাদেশ সেন্টার’র বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনী কার্যক্রম সম্পন্ন
লন্ডনে বাংলাদেশ সেন্টার’র বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনী কার্যক্রম সম্পন্ন
নেবট্রার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
নেবট্রার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
টাওয়ার হ্যামলেটসে চতুর্থবারের মতো মেয়র নির্বাচিত লুৎফুর রহমান
টাওয়ার হ্যামলেটসে চতুর্থবারের মতো মেয়র নির্বাচিত লুৎফুর রহমান
নিউহ্যাম কাউন্সিলের মেয়র হয়ে ইতিহাস গড়লেন ফরহাদ হোসেন
নিউহ্যাম কাউন্সিলের মেয়র হয়ে ইতিহাস গড়লেন ফরহাদ হোসেন