মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমরাজনীতিসিলেটের সমাবেশে ২০-৩৫ বছর বয়সী তরুণদের ব্যাপক উপস্থিতি, ‘এনসিপি নেই’ ধারণার জবাব সময় দেবে: প্রকৌশলী রাশেল উল আলম

সিলেটের সমাবেশে ২০-৩৫ বছর বয়সী তরুণদের ব্যাপক উপস্থিতি, ‘এনসিপি নেই’ ধারণার জবাব সময় দেবে: প্রকৌশলী রাশেল উল আলম

icon
দর্পণ টিভি লন্ডন
সিলেটের সমাবেশে ২০-৩৫ বছর বয়সী তরুণদের ব্যাপক উপস্থিতি, ‘এনসিপি নেই’ ধারণার জবাব সময় দেবে: প্রকৌশলী রাশেল উল আলম

জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিলেট বিভাগীয় ইফতার মাহফিলে তরুণদের ব্যাপক উপস্থিতিকে রাজনৈতিক সচেতনতার ইতিবাচক বার্তা হিসেবে উল্লেখ করেছেন প্রকৌশলী রাশেল উল আলম।

বুধবার (৪ মার্চ ২০২৬) সিলেটে অনুষ্ঠিত এনসিপির বিভাগীয় ইফতার মাহফিলে উপস্থিত হয়ে তিনি বলেন, অনুষ্ঠানে অংশ নেওয়া হাজারো মানুষের মধ্যে অধিকাংশই ছিলেন তরুণ প্রজন্মের। উপস্থিতদের বড় একটি অংশের বয়স ছিল ২০ থেকে ৩৫ বছরের মধ্যে, যা ভবিষ্যৎ রাজনীতিতে নতুন শক্তির ইঙ্গিত দেয়।

তিনি বলেন, যারা মনে করেন সিলেটে জাতীয় নাগরিক পার্টির কোনো ভিত্তি নেই, সময়ই তাদের সেই ধারণার জবাব দেবে। মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে নতুন রাজনৈতিক চিন্তা ও পরিবর্তনের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে।

ইফতার মাহফিলে সিলেট বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক এবং নানা শ্রেণি পেশার মানুষের উপস্থিতি ছিল। অংশগ্রহণকারীরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন এবং একসঙ্গে ইফতারে অংশ নেন।

উল্লেখ্য, প্রকৌশলী রাশেল উল আলম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৪ আসন থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ছিলেন। তবে জোটগত সমঝোতার কারণে তিনি শেষ পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ করতে পারেননি।

তিনি আশা প্রকাশ করেন, তরুণদের এই সক্রিয় অংশগ্রহণ ভবিষ্যতে গণতান্ত্রিক রাজনীতিকে আরও শক্তিশালী করবে এবং মানুষের প্রত্যাশা অনুযায়ী একটি ইতিবাচক রাজনৈতিক পরিবেশ গড়ে উঠবে।

আরও খবর
গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির
গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির
জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
২৬ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতায় ডাস্টবিন স্থাপন বিপ্লব রহমান নাইমের
২৬ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতায় ডাস্টবিন স্থাপন বিপ্লব রহমান নাইমের
রাষ্ট্রপতি পদে আলোচনার কেন্দ্রে মির্জা ফখরুল, সিদ্ধান্ত নেবেন তারেক রহমান
রাষ্ট্রপতি পদে আলোচনার কেন্দ্রে মির্জা ফখরুল, সিদ্ধান্ত নেবেন তারেক রহমান
জুলাই পদযাত্রার সফলতায় সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানালেন রাশেল উল আলম
জুলাই পদযাত্রার সফলতায় সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানালেন রাশেল উল আলম
কানাইঘাটবাসীর ভালোবাসায় কৃতজ্ঞতা জানালেন এনসিপির কেন্দ্রীয় সদস্য রাশেল উল আলম
কানাইঘাটবাসীর ভালোবাসায় কৃতজ্ঞতা জানালেন এনসিপির কেন্দ্রীয় সদস্য রাশেল উল আলম
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, আইন অনুযায়ী সব সুবিধা পাবেন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, আইন অনুযায়ী সব সুবিধা পাবেন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগে জোর, এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব
সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগে জোর, এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব