মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমরাজনীতিদেশ আবারও স্বৈরতন্ত্রের পথে যাচ্ছে কি না তা নিয়ে প্রশ্ন উঠছে, সিলেটে নাহিদ ইসলামের মন্তব্য

দেশ আবারও স্বৈরতন্ত্রের পথে যাচ্ছে কি না তা নিয়ে প্রশ্ন উঠছে, সিলেটে নাহিদ ইসলামের মন্তব্য

icon
দর্পণ টিভি লন্ডন
দেশ আবারও স্বৈরতন্ত্রের পথে যাচ্ছে কি না তা নিয়ে প্রশ্ন উঠছে, সিলেটে নাহিদ ইসলামের মন্তব্য

দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ধারার পরিবর্তে দেশ আবারও একদলীয় স্বৈরতন্ত্রের দিকে এগোচ্ছে কি না তা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। তিনি অভিযোগ করেন, প্রশাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে দলীয়করণের প্রবণতা দেখা যাচ্ছে।

বুধবার ৪ মার্চ সিলেট নগরীর হিল ভিউ কনভেনশন সেন্টারে আয়োজিত জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিলেট বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে উদ্বেগের কারণ তৈরি হয়েছে। তিনি বাংলাদেশ ব্যাংকে নিয়োগ প্রক্রিয়া, দুর্নীতি দমন কমিশন এবং রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসের কার্যক্রমের উদাহরণ তুলে ধরে দাবি করেন, এসব ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন উঠেছে।

তিনি আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিকভাবে নতুন করে সংগঠিত হওয়ার প্রয়োজন রয়েছে। তার মতে, অতীতে গণঅভ্যুত্থানের মাধ্যমে রাজনৈতিক পরিবর্তন এলেও পরবর্তী সময়ের করণীয় নির্ধারণে বিভিন্ন ভুল হয়েছে, যার প্রভাব আজকের পরিস্থিতিতে প্রতিফলিত হচ্ছে।

নাহিদ ইসলাম বলেন, ভবিষ্যতে রাজনৈতিক আন্দোলন বা কর্মসূচি গ্রহণের ক্ষেত্রে আরও সুসংগঠিত ও প্রস্তুত থাকতে হবে। তিনি জানান, এবার কোনো ভুল না করে পূর্ণাঙ্গ প্রস্তুতির মধ্য দিয়ে রাজনৈতিক কর্মসূচি পরিচালনার লক্ষ্য নিয়ে এগোতে চায় তার দল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম এবং ছাত্রশক্তির সদস্য সচিব আবু বাকের মজুমদার। এছাড়া এনসিপির কেন্দ্রীয় ও সিলেট বিভাগীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ইফতার ও দোয়া মাহফিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ এগারো দলীয় জোটের সিলেট বিভাগের নেতৃবৃন্দও অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা দেশের গণতান্ত্রিক পরিবেশ, রাজনৈতিক সংলাপ এবং জনগণের প্রত্যাশা পূরণে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তাদের মতে, মতভিন্নতা থাকলেও গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে পারস্পরিক সহনশীলতা ও সংলাপের সংস্কৃতি গড়ে তোলা জরুরি।

আরও খবর
গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির
গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির
জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
২৬ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতায় ডাস্টবিন স্থাপন বিপ্লব রহমান নাইমের
২৬ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতায় ডাস্টবিন স্থাপন বিপ্লব রহমান নাইমের
রাষ্ট্রপতি পদে আলোচনার কেন্দ্রে মির্জা ফখরুল, সিদ্ধান্ত নেবেন তারেক রহমান
রাষ্ট্রপতি পদে আলোচনার কেন্দ্রে মির্জা ফখরুল, সিদ্ধান্ত নেবেন তারেক রহমান
জুলাই পদযাত্রার সফলতায় সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানালেন রাশেল উল আলম
জুলাই পদযাত্রার সফলতায় সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানালেন রাশেল উল আলম
কানাইঘাটবাসীর ভালোবাসায় কৃতজ্ঞতা জানালেন এনসিপির কেন্দ্রীয় সদস্য রাশেল উল আলম
কানাইঘাটবাসীর ভালোবাসায় কৃতজ্ঞতা জানালেন এনসিপির কেন্দ্রীয় সদস্য রাশেল উল আলম
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, আইন অনুযায়ী সব সুবিধা পাবেন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, আইন অনুযায়ী সব সুবিধা পাবেন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগে জোর, এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব
সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগে জোর, এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব