বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমপ্রবাসআটকে পড়া প্রবাসীদের আনতে ঢাকা–দুবাই রুটে ইউএস-বাংলার দুটি বিশেষ ফ্লাইট

আটকে পড়া প্রবাসীদের আনতে ঢাকা–দুবাই রুটে ইউএস-বাংলার দুটি বিশেষ ফ্লাইট

icon
দর্পণ টিভি লন্ডন
আটকে পড়া প্রবাসীদের আনতে ঢাকা–দুবাই রুটে ইউএস-বাংলার দুটি বিশেষ ফ্লাইট

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রবাসীদের সহায়তায় ঢাকা–দুবাই–ঢাকা রুটে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে বিমান সংস্থাটি।

বুধবার একটি বিশেষ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে দুবাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে। একই ফ্লাইট দুবাই থেকে স্থানীয় সময় রাত ১২টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।

পরদিন বৃহস্পতিবার দ্বিতীয় বিশেষ ফ্লাইটটি বিকাল ৫টা ১৫ মিনিটে ঢাকা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করবে। ওই ফ্লাইটটি দুবাই থেকে স্থানীয় সময় রাত ১০টায় ঢাকার উদ্দেশ্যে ফিরে আসবে।

বিশেষ এই ফ্লাইট দুটি পরিচালনায় ব্যবহৃত হবে ৪৩৬ আসনবিশিষ্ট এয়ারবাস এ৩৩০ ৩০০ উড়োজাহাজ। ঢাকা থেকে দুবাইগামী ফ্লাইটের নম্বর বিএস ৩৪১ এবং দুবাই থেকে ঢাকাগামী ফ্লাইটের নম্বর বিএস ৩৪২ নির্ধারণ করা হয়েছে।

দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ বর্তমান পরিস্থিতি বিবেচনায় ইউএস-বাংলা এয়ারলাইন্স, এমিরেটস এবং এয়ার ইন্ডিয়াসহ কয়েকটি বিমান সংস্থাকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে বলে জানা গেছে।

বিশেষ ফ্লাইটে যেসব বাংলাদেশি যাত্রীর ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে বা শিগগিরই শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্রমণের সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

টিকিট সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের সেলস সেন্টার অথবা নিকটস্থ ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করার জন্য যাত্রীদের অনুরোধ করা হয়েছে। বিদেশে বিপদের মুহূর্তে প্রবাসীদের পাশে দাঁড়ানোই দেশের প্রতি দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত, আর এই উদ্যোগ তাদের নিরাপদে ঘরে ফেরার আশা আরও জোরালো করে তুলেছে।

আরও খবর
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের
ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি
ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি
বাংলাদেশ বইমেলা ও সাহিত্য সাংস্কৃতিক উৎসব ২০২৬ অনুষ্ঠিত হবে পূর্ব লন্ডনে ২৭ ও ২৮ জুন
বাংলাদেশ বইমেলা ও সাহিত্য সাংস্কৃতিক উৎসব ২০২৬ অনুষ্ঠিত হবে পূর্ব লন্ডনে ২৭ ও ২৮ জুন
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা
লন্ডনে বাংলাদেশ সেন্টার’র বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনী কার্যক্রম সম্পন্ন
লন্ডনে বাংলাদেশ সেন্টার’র বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনী কার্যক্রম সম্পন্ন
নেবট্রার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
নেবট্রার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
টাওয়ার হ্যামলেটসে চতুর্থবারের মতো মেয়র নির্বাচিত লুৎফুর রহমান
টাওয়ার হ্যামলেটসে চতুর্থবারের মতো মেয়র নির্বাচিত লুৎফুর রহমান
নিউহ্যাম কাউন্সিলের মেয়র হয়ে ইতিহাস গড়লেন ফরহাদ হোসেন
নিউহ্যাম কাউন্সিলের মেয়র হয়ে ইতিহাস গড়লেন ফরহাদ হোসেন