বুধবার , ২৯ জুলাই ২০২৬
সাম্প্রতিক
জনতার ভালোবাসায় সিক্ত এক আলোকোজ্জ্বল বিদায়, কোম্পানীগঞ্জে নজিরবিহীন মানবিক দৃষ্টান্ত রেখে গেলেন ওসি রতন শেখ পিপিএম বাংলাদেশের বাজারের ৯৫ শতাংশ চিনির নমুনায় মাইক্রোপ্লাস্টিক আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী হওয়ার ঘোষণা, দোয়া ও সমর্থন চাইলেন মোঃ সেলিম আহমদ সরকারি কর্মকর্তার পরিচয়ে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান পুলিশের বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলে ২ ডলারের বেশি বেড়েছে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে নিহত ১৩, চলছে উদ্ধার অভিযান বৈশ্বিক এআই নীতিমালা প্রণয়নে সক্রিয় নেতৃত্ব চায় চীন দক্ষ মানবসম্পদ গড়তে কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান দেশে ফিরলে ব্যাপক জনসমাগম হতে পারে, মনে করছেন সাকিব ফ্রান্সে দাবানলের বিস্তার অব্যাহত, নিরাপদ স্থানে সরানো হয়েছে ২ লাখ ২০ হাজার মানুষ সাংবাদিকতা জনকল্যাণে নিবেদিত দায়িত্বশীল সেবা, বিভাগীয় কমিশনার এলএনজি টার্মিনালের ত্রুটিতে গ্যাস সংকট, স্বাভাবিক হতে লাগতে পারে আরও দুই সপ্তাহ ভারতে এক যুবককে বিয়ে করলেন তিন বোন, সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, আইন অনুযায়ী সব সুবিধা পাবেন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সেনাসদরে সাবেক সেনাপ্রধানদের ছবি পরিদর্শন, সেনাবাহিনীর আধুনিকায়নে মেধাভিত্তিক পদোন্নতির ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ দলীয় নিয়োগে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অভিযোগ এনসিপির আখতার হোসেনের সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ত্রিপলের নামাজের স্থানও অপসারণ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল চূড়ান্তে স্পিকারের সঙ্গে বৈঠকে যাচ্ছেন সিইসি জাতীয় সাহিত্য সম্মেলনে কবি সাহিত্যিকদের মিলনমেলা, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে মুখর বাংলা একাডেমি সিলেট ব্যাটালিয়নের অতন্দ্র প্রহরী ভূমিকা, ১৯ ও ৪৮ বিজিবির নিরলস প্রচেষ্টায় নিরাপদ সীমান্ত, সুরক্ষিত দেশ গোয়াইনঘাটকে মাদকমুক্ত ও দালালামুক্ত করতে দৃঢ়প্রতিজ্ঞ ওসি ওমর ফারুক জৈন্তাপুরের মানুষের হৃদয় জয় করে এবার কোম্পানিগঞ্জের ওসির দায়িত্বে মো. উসমান গনি লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
হোমঅর্থনীতিব্যাংক চেয়ারম্যানের পদ ছাড়লেন পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু

ব্যাংক চেয়ারম্যানের পদ ছাড়লেন পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু

icon
দর্পণ টিভি লন্ডন
ব্যাংক চেয়ারম্যানের পদ ছাড়লেন পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু

মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর লাভজনক প্রতিষ্ঠান থেকে সরে দাঁড়ানোর বিধান অনুসরণ করে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান পদ ছেড়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন স্বতন্ত্র পরিচালক অধ্যাপক মেলিতা মেহজাবিন।

ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, শনিবার অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৫৩৯তম সভায় চেয়ারম্যান পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। ব্যাংকের জনসংযোগ বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, এ সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ন্ত্রক সংস্থাগুলোকে অবহিত করা হয়েছে।

আব্দুল আউয়াল মিন্টু গত ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী ৩ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচিত হন। পরে সরকার গঠনের পর তাকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

নতুন চেয়ারম্যান অধ্যাপক মেলিতা মেহজাবিন এর আগে ন্যাশনাল ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি গ্রামীণফোন, ব্রিটিশ আমেরিকান টোবাকো এবং ইউনিলিভার কনজিউমার কেয়ার বাংলাদেশেও স্বতন্ত্র পরিচালক হিসেবে যুক্ত আছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পর ২০০৯ সালে তিনি একই প্রতিষ্ঠানে প্রভাষক হিসেবে যোগ দেন। শ্রীলঙ্কার কলম্বো বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কমনওয়েলথ স্কলার হিসেবে যুক্তরাজ্যের অ্যালায়েন্স ম্যানচেস্টার বিজনেস স্কুল থেকে অ্যাকাউন্টিং ও ফিন্যান্স বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন তিনি।

ন্যাশনাল ব্যাংকের সাম্প্রতিক ইতিহাসে বেশ কয়েকবার নেতৃত্ব পরিবর্তন হয়েছে। ২০২৩ সালের ডিসেম্বরে সিকদার পরিবারের অভ্যন্তরীণ বিরোধের প্রেক্ষাপটে সৈয়দ ফারহাত আনোয়ার চেয়ারম্যান হন। তার সময়ে ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের সঙ্গে একীভূতকরণ নিয়ে আলোচনা শুরু হলেও তা বাস্তবায়িত হয়নি।

পরবর্তী সময়ে ঋণ জালিয়াতি ও আর্থিক অনিয়মের অভিযোগে ব্যাংকটি তারল্য সংকটে পড়ে। ২০২৪ সালের অগাস্টে ক্ষমতার পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংক ব্যাংকটির পরিচালনা পর্ষদ ভেঙে দেয়। তখন পর্ষদের নিয়ন্ত্রণ ছিল চট্টগ্রামভিত্তিক ব্যবসায়ী গোষ্ঠী এস আলমের হাতে।

এরপর ২০২৪ সালের অগাস্টে দীর্ঘ ২১ বছর পর পুনরায় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন আব্দুল আউয়াল মিন্টু। তিনি ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত ন্যাশনাল ব্যাংকের উদ্যোক্তা পরিচালক হিসেবে শুরু থেকে ২০০৩ সাল পর্যন্ত যুক্ত ছিলেন। ১৯৯৫ থেকে ১৯৯৮ সালের ডিসেম্বর পর্যন্ত চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন।

তার উত্তরসূরি হিসেবে তার ছেলে তাবিথ আউয়াল ২০০৭ সাল পর্যন্ত ব্যাংকটির পরিচালক ছিলেন।

নতুন নেতৃত্বের অধীনে ব্যাংকটির আর্থিক স্থিতিশীলতা ও সুশাসন জোরদারের বিষয়ে এখন নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের। আর্থিক খাতে আস্থা ফিরিয়ে আনাই হবে নতুন চেয়ারম্যানের সামনে প্রধান চ্যালেঞ্জ।